শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৭:৩৬ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
বায়েজিদ সাংবাদিক ফোরামের আত্মপ্রকাশ : আহ্বায়ক শাহিন সদস্য সচিব তুষার। কালের খবর সাজেকে আটকে পড়া পর্যটকদের নিরাপদে গন্তব্যে পাঠানোর ব্যবস্থা করেছেন সেনাবাহিনীর। কালের খবর মাটিরাঙ্গায় ধলিয়া খালে বিলীন বসতঘর ; প্রশাস‌নের ত্রান ‌বিতরণ। কালের খবর জুলাইয়ের রক্তাক্ত স্মৃতিকে ধারণ করে ‘৩৬ জুলাই’ পত্রিকার আত্মপ্রকাশ। কালের খবর কাঁচা রাস্তা ধানক্ষেত-জঙ্গল পেরিয়ে যা দেখলেন প্রধানমন্ত্রী। কালের খবর রাঙ্গামাটি পার্বত্য এলাকার নারীদের আত্মনির্ভরশীল করতে বাঘাইহাট জোনের সেলাই প্রশিক্ষণের উদ্বোধন। কালের খবর সত্যের মঞ্চ না রাজনৈতিক অঙ্গন? সাংবাদিকতা ও রাজনীতির সীমারেখা নিয়ে নতুন বৈশ্বিক ভাবনা। কালের খবর ঢাকা দক্ষিণ সিটি নতুন ওয়ার্ডগুলোয় মশার রাজত্ব, অতিষ্ঠ বাসিন্দারা। কালের খবর নবীনগরে গোলাগুলির ঘটনায় নিখোঁজ রিফাতের লাশ উদ্ধার। কালের খবর মাটিরাঙ্গায় ওয়াদুদ ভুইয়া এমপি’র সহায়তায় সিদ্ধ চাল পেল গুচ্ছগ্রামের কার্ডধারীরা। কালের খবর
৩০ পিছ ইয়াবাসহ হাফেজ গ্রেফতার। কালের খবর

৩০ পিছ ইয়াবাসহ হাফেজ গ্রেফতার। কালের খবর

তাড়াইল থেকে ওয়াসিম সোহাগ, কালের খবর :

তাড়াইলে গাজীউর রহমান (৩৬)নামে ইয়াবা সরবরাহকারীকে ৩০ পিছ ইয়াবাসহ গ্রেফতার করেছে তাড়াইল থানা পুলিশ।
জানা গেছে, আজ রবিবার সন্ধ্যা ৬ টা ৩০ মিনেটের দিকে গোপন সংবাদের ভিত্তিতে তাড়াইল থানার এস আই রাজিব আহম্মেদ রিপন তাড়াইল থানার সঙ্গীয় ফোর্স নিয়ে তাড়াইল উপজেলাধীন দিগদাইড় ইউনিয়নের বরুহা গ্রামের বরুহার তিন রাস্তার মোড়ে অভিযান চালিয়ে জাওয়ার ইউনিয়ের ইছাপশর গ্রামের ইদ্রিস মিয়ার ছেলে হাফেজ মো.গাজিউর রহমানকে ৩০ পিছ ইয়াবাসহ হাতেনাতে গ্রেফতার করে থানায় নিয়ে আসে।
গ্রেফতার কৃত হাফেজ গাজিউর রহমান তার স্বীকারউক্তিতে জানান , পুলিশ দেখে একজন লোক আমার কাছে একটা পুটলা দিয়ে বললেন ভাই এটা রাখেন একটু পরে নিয়ে যাব। কিন্তু আমি উনাকে চিনিনা।
এ ব্যাপারে তাড়াইল থানার অফিসার ইনচার্জ মো. মুজিবুর রহমান বলেন,হাফেজ মো.গাজিউর রহমান নামে ৩০ পিছ ইয়াবাসহ ইয়াবা সরবরাহকারীকে গ্রেফতার করা হয়েছে।গ্রেফতারকৃত ওই আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দায়েরের পর আগামীকাল সোমবার সকালে কিশোরগঞ্জ কোর্ট হাজতে আসামীকে প্রেরণ করা হবে।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com