রবিবার, ০৮ মার্চ ২০২৬, ০৫:৪০ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
দৈনিক দিন প্রতিদিন পত্রিকার উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। কালের খবর ৭ মার্চের কারাবাস : একটি রাত, একটি রাষ্ট্র, এবং ক্ষমতার দীর্ঘ ভূরাজনীতি। কালের খবর ইরান–আমেরিকা সংঘাত: মধ্যপ্রাচ্যের আগুন কি তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে এগোচ্ছে?। কালের খবর পার্বত্য চট্টগ্রাম চুক্তির আইনি সমীকরণর : ব্যারিস্টার মীর হেলালের নিয়োগ কেন সাংবিধানিক ও সময়োপযোগী চয়ন। কালের খবর চড়ুই বাতি সংগঠনের উদ্যোগে ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হবে। কালের খবর রাঙ্গামাটি সাজেক জ্বালানি তেলের তীব্র সংকট প্রতি লিটারে বেড়েছে ২/৩ টাকা। কালের খবর সাজেকে অসহায় ও দুঃস্থদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেছে বিজিবি। কালের খবর সিটি মেয়রের সঙ্গে ইপিজেড থানা বিএনপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ,নগর সেবার মানোন্নয়ন ও অবকাঠামো সংস্কারে দাবি-দাওয়া। কালের খবর ঐক্যে সেবা, মানবকল্যাণে অঙ্গীকার ডি.এইচ.এম.এস হোমিও চিকিৎসকদের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত। কালের খবর সিদ্ধিরগঞ্জের সাইনবোর্ডে মসজিদের টয়লেট দখলকারী চাঁদাবাজদেরকে গণধোলাই। কালের খবর
‘খালেদা জিয়া কিছু খেতে পারছেন না’। কালের খবর

‘খালেদা জিয়া কিছু খেতে পারছেন না’। কালের খবর

কালের খবর রিপোর্ট :বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া গত দুই-তিন দিন ধরে কিছু খেতে পারছেন না বলে দাবি করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।

শনিবার (১৮ মে) সন্ধ্যায় রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে ঢাকা মহানগর (দক্ষিণ) শ্রমিক দলের এক ইফতার মাহফিলে তিনি এ দাবি করেন।
খালেদা জিয়া ও শ্রমিক দলের সাবেক সাধারণ সম্পাদক জাফরুল হাসানের সুস্থতা কামনা এবং শ্রমিক নেতা বাবুল সরদারের তৃতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে এ ইফতার মাহফিলে দোয়া করা হয়।
নজরুল ইসলাম খান বলেন, ‘খালেদা জিয়ার জিহ্বায় কামড় লেগে ঘা হয়ে গেছে। ডায়াবেটিস থাকায় ঘা শুকাচ্ছে না। গত দুই-তিন দিন ধরে তিনি কিছু খেতে পারছেন না। বেঁচে থাকার জন্য মাঝে মাঝে জাওভাত খাচ্ছেন।’
খালেদা জিয়া ছাড়া আমাদের বেঁচে থেকে কোনও লাভ হবে না বলে মন্তব্য করে বিএনপির এই নেতা বলেন, ‘তিনি ছাড়া আমরা কেউ এই স্বৈরাচারী সরকার থেকে রেহাই পাবো না।’
উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশে নজরুল ইসলাম বলেন, ‘আমরা একটি জালিম সরকারের অধীনে আছি। এর থেকে মুক্তি পেতে যেমন শক্তিশালী সংগঠন দরকার, তেমনি আল্লাহর মেহেরবানি দরকার।’
শ্রমিক নেতা বাবুল সরদারকে হত্যা করা হয়েছে বলে অভিযোগ করে নজরুল ইসলাম বলেন, ‘কারও প্রতি শত্রুতার জন্য বলছি না, তার হত্যার জন্য যারা প্রকৃত দোষী, আল্লাহ যেন তাদের বিচার করেন।’
শ্রমিক দলের ঢাকা মহানগর (দক্ষিণ) সভাপতি কাজী আমির খসরুর সভাপতিত্বে ইফতার মাহফিলে আরও উপস্থিত ছিলেন বিএনপির সহসাংগঠনিক সম্পাদক আবদুস সালাম আজাদ প্রমুখ।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com