বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৬:১৮ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
মাটিরাঙ্গায় ধলিয়া খালে বিলীন বসতঘর ; প্রশাস‌নের ত্রান ‌বিতরণ। কালের খবর জুলাইয়ের রক্তাক্ত স্মৃতিকে ধারণ করে ‘৩৬ জুলাই’ পত্রিকার আত্মপ্রকাশ। কালের খবর কাঁচা রাস্তা ধানক্ষেত-জঙ্গল পেরিয়ে যা দেখলেন প্রধানমন্ত্রী। কালের খবর রাঙ্গামাটি পার্বত্য এলাকার নারীদের আত্মনির্ভরশীল করতে বাঘাইহাট জোনের সেলাই প্রশিক্ষণের উদ্বোধন। কালের খবর সত্যের মঞ্চ না রাজনৈতিক অঙ্গন? সাংবাদিকতা ও রাজনীতির সীমারেখা নিয়ে নতুন বৈশ্বিক ভাবনা। কালের খবর ঢাকা দক্ষিণ সিটি নতুন ওয়ার্ডগুলোয় মশার রাজত্ব, অতিষ্ঠ বাসিন্দারা। কালের খবর নবীনগরে গোলাগুলির ঘটনায় নিখোঁজ রিফাতের লাশ উদ্ধার। কালের খবর মাটিরাঙ্গায় ওয়াদুদ ভুইয়া এমপি’র সহায়তায় সিদ্ধ চাল পেল গুচ্ছগ্রামের কার্ডধারীরা। কালের খবর দুর্গম পাহাড়ে নওমুসলিমদের পাশে সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদ। কালের খবর মুন্সিগঞ্জের শ্রীনগরে জার্নালিস্ট ফারুক নগর ফাউন্ডেশনের উদ্যোগে “ফারুকজি ফুড গার্ডেন”-২-এ বৃক্ষরোপণ। কালের খবর
মামলায় তারেক রহমান খালাস পাওয়ায় ডেমরার ৬৬নং ওয়ার্ড সেচ্ছাসেবক দলের আনন্দ মিছিল। কালের খবর

মামলায় তারেক রহমান খালাস পাওয়ায় ডেমরার ৬৬নং ওয়ার্ড সেচ্ছাসেবক দলের আনন্দ মিছিল। কালের খবর

 

এম আই ফারুক আহমেদ, কালের খবর : 

দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ সব আসামিকে ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় খালাস দেওয়ায় ডেমরার ৬৬ নং ওয়ার্ডে আনন্দ মিছিল করেছে সেচ্ছাসেবক দল ও বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

৬৬ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মো. নুর হোসেন নুরু ভূঁইয়ার নেতৃত্বে সোমবার বার বিকালে ৬৬নং ওয়ার্ডের সাইনবোর্ড থেকে আনন্দ মিছিলটি বের করা হয়।

মিছিলটি পঞ্চায়াতের মোড়ের সামনে থেকে শুরু হয়ে এলাকার বিভিন্ন মোড় ঘুরে সাইনবোর্ডে এসে শেষ হয়। এতে সেচ্ছাসেবক দল, বিএনপি ও অঙ্গসংগঠনের শতশত নেতাকর্মী মিছিলে অংশ নেন।

আনন্দ মিছিলে উপস্থিত ছিলেন বিএনপির ৬৬নং ওয়ার্ড সভাপতি মো. নুর হোসেন নুরু ভূঁইয়া, ডেমরা থানা সেচ্ছাসেবক দলের  সি:যুগ্ম আহ্বায়ক মো. রফিকুল ইসলাম মানিক , ডেমরা থানা কৃষক দলের রাশেদুল হক শ্যামল, ঢাক মহানগর ছাত্র দলের যুগ্ন আহ্বায়ক রুবেল আহম্মেদ রানা ও ৬৬নং ওয়ার্ডের বিএনপি নেতা মো. সোলেমান মিয়াসহ সেচ্ছাসেবক দল ও বিএনপির অঙ্গ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ। 

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com