শুক্রবার, ০১ মে ২০২৬, ১০:১৮ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
সাজেক বাঘাইহাট অসহায় ও দুস্থ পরিবারের পাশে বিশিষ্ট ব্যবসায়ী নূর হোসেনের মানবিক সহায়তা। কালের খবর রাঙামাটিতে অবশেষে মৃত পুরুষ হাতিটির পাশে সরল সঙ্গী, করবে ময়নাতদন্ত । কালের খবর সাজেক পর্যটক রুইলুই পাড়ায় সেনাবাহিনীর অভিযানে ইয়াবা ও গাঁজাসহ আটক চার। কালের খবর চট্টগ্রাম মহানগরে জাতীয় সাংবাদিক সংস্থার ৩১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন : সভাপতি টিটু, সাধারণ সম্পাদক শাহীন। কালের খবর সাজেক দুর্গম এলাকায় শিয়ালদহ বিশুদ্ধ পানির ট্যাংক বিতরণ করেন বাঘাইহাট আর্মি জোন। কালের খবর রাঙ্গামাটি সাজেক বৈশাখী ( বিযু) উৎসব উপলক্ষে সেনাবাহিনীর পক্ষ থেকে আর্থিক সহায়তা প্রদান। কালের খবর সাজেক শুকনাছড়া এলাকা যৌথ বাহিনীর অভিযানে ১৫২.৭১ ঘন ফুট সেগুন কাঠ জব্দ। কালের খবর জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে পার্বত্য এলাকা থেকে বিএনপির খাগড়াছড়ির শাহেনা আক্তার আলেচনায়। কালের খবর কালের সাক্ষী হয়ে আছে ঐতিহ্যবাহী হাটহাজারী পার্ব্বতী উচ্চ বিদ্যালয়ের শতবর্ষী এই ভবন! কালের খবর দেশের আভ্যন্তরীণ জ্বালানি ও পার্বত্য চট্টগ্রামের খনিজসম্পদ ব্যবহারের দাবি। কালের খবর
হাওড়ার রাস্তায় ভাবির গায়ে অ্যাসিড নিক্ষেপ করল দেবর। কালের খবর

হাওড়ার রাস্তায় ভাবির গায়ে অ্যাসিড নিক্ষেপ করল দেবর। কালের খবর

কালের খবর প্রতিবেদক  :

অ্যাসিড নিক্ষেপ করে ভাবিকে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে দেবরের বিরুদ্ধে। গতকাল রবিবার সরস্বতী পূজোর দুপুরে ঘটনাটি ঘটেছে ভারতের হাওড়ার টিকিয়াপাড়া এলাকার নুর মহম্মদ মুন্সি লেনে।

পুলিশ বলছে, গতকাল দুপুর আড়াইটা নাগাদ রাজাবাজারে বিয়েবাড়ি যাবেন বলে মেয়ে শবনম পারভিনকে নিয়ে বেলিলিয়াস রোডের মুরগি গলির সামনে টোটোর অপেক্ষায় দাঁড়িয়েছিলেন জামিরা বেগম নামে ওই নারী।

অভিযোগে বলা হয়েছে, হঠাৎ তার দিকে ছুটে এসে একটি বোতল থেকে অ্যাসিড ছুঁড়ে মারে ওই নারীর দেবর রাজু আনসারি। যন্ত্রণায় জামিরা চিৎকার শুরু করলে স্থানীয় বাসিন্দারা দৌড়ে এসে রাজুকে ধরে ফেলেন। শুরু হয় গণধোলাই। খবর পেয়ে পুলিশ গিয়ে অভিযুক্তকে গ্রেপ্তার করে। আটক রাজুকে আজ, সোমবার আদালতে তোলার কথা।

গুরুতর জখম অবস্থায় জামিরাকে হাওড়া জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

হাসপাতাল সূত্রে জানা গেছে, ওই নারীর ডান গাল থেকে ঘাড়ের অনেকটা অংশ সম্পূর্ণ ঝলসে গেছে।
সোমবার বিকেলে হাসপাতালে শুয়ে জামিরা বলেন, স্ত্রী মারা যাওয়ার পরে রাজু ছেলেমেয়েদের নিয়ে থাকত। মাঝখানে বাইরে বেড়াতে গিয়েছিল। ফিরে এসে প্রচণ্ড মদ্যপান শুরু করে। বাধা দিলে গালিগালাজ করত। ছেলেমেয়েদেরও মারধর করত।

ওই গৃহবধূর জামাই সমীরুদ্দিন বলেন, সম্প্রতি আগরায় গিয়ে মারপিট করে ডান হাত ভেঙেছিল। আমরা গিয়ে ওকে নিয়ে আসি। এখানে এসেও এমন কাণ্ড করল।

স্থানীয়রা বলছেন, একটি পরিবহণ সংস্থায় কাজ করত রাজু। কিন্তু হাত ভাঙার পরে সেই কাজ চলে যায় তার। তার পর থেকেই রাজু মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়ে। নেশাও করতে শুরু করে।

পুলিশের ধারণা, নেশাগ্রস্ত অবস্থায় সে এমন কাণ্ড ঘটিয়েছে। রবিবার তার ভাই আমিরুল আনসারির বাড়িতে গিয়ে জামিরাকে গালগালাজ করতে শুরু করে রাজু। বাড়ির লোকজন তাকে বের করে দেন। এর পরেই জামিরা যখন মেয়ের সঙ্গে রাস্তায় দাঁড়িয়েছিলেন, সে সময় রাজু এসে তাকে অ্যাসিড ছুড়ে মারে।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com