বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ১২:৪০ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
মাটিরাঙ্গায় ধলিয়া খালে বিলীন বসতঘর ; প্রশাস‌নের ত্রান ‌বিতরণ। কালের খবর জুলাইয়ের রক্তাক্ত স্মৃতিকে ধারণ করে ‘৩৬ জুলাই’ পত্রিকার আত্মপ্রকাশ। কালের খবর কাঁচা রাস্তা ধানক্ষেত-জঙ্গল পেরিয়ে যা দেখলেন প্রধানমন্ত্রী। কালের খবর রাঙ্গামাটি পার্বত্য এলাকার নারীদের আত্মনির্ভরশীল করতে বাঘাইহাট জোনের সেলাই প্রশিক্ষণের উদ্বোধন। কালের খবর সত্যের মঞ্চ না রাজনৈতিক অঙ্গন? সাংবাদিকতা ও রাজনীতির সীমারেখা নিয়ে নতুন বৈশ্বিক ভাবনা। কালের খবর ঢাকা দক্ষিণ সিটি নতুন ওয়ার্ডগুলোয় মশার রাজত্ব, অতিষ্ঠ বাসিন্দারা। কালের খবর নবীনগরে গোলাগুলির ঘটনায় নিখোঁজ রিফাতের লাশ উদ্ধার। কালের খবর মাটিরাঙ্গায় ওয়াদুদ ভুইয়া এমপি’র সহায়তায় সিদ্ধ চাল পেল গুচ্ছগ্রামের কার্ডধারীরা। কালের খবর দুর্গম পাহাড়ে নওমুসলিমদের পাশে সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদ। কালের খবর মুন্সিগঞ্জের শ্রীনগরে জার্নালিস্ট ফারুক নগর ফাউন্ডেশনের উদ্যোগে “ফারুকজি ফুড গার্ডেন”-২-এ বৃক্ষরোপণ। কালের খবর
ওপেক থেকে বেরিয়ে যাচ্ছে কাতার। কালের খবর

ওপেক থেকে বেরিয়ে যাচ্ছে কাতার। কালের খবর

কালের খবর ডেস্ক :

তেল রপ্তানিকারকদের সংগঠন ওপেক থেকে বেরিয়ে যাচ্ছে কাতার। তেল সমৃদ্ধ ছোট্ট এই দেশটি সোমবার এমন ঘোষণা দিয়েছে। প্রায় ৬০ বছর ধরে ওপেকের সদস্য তারা। রাষ্ট্রীয় তেল কোম্পানি কাতার পেট্রোলিয়াম সোমবার ধারাবাহিকভাবে এ বিষয়ে টুইট করেছে। তাতে বলা হয়েছে, ১লা জানুয়ারিতে তারা ওপেক ত্যাগ করছে। এ খবর দিয়েছে অনলাইন সিএনএন।

জ্বালানি বিষয়ক প্রতিমন্ত্রী সাদ শেরিদা আল কাবি টুইটে লিখেছেন, নিজের প্রাকৃতিক গ্যাস উত্তোলন বৃদ্ধি ও তা উন্নয়ন পরিকল্পনা যাতে নিজে নিতে পারে সে জন্যই ওপেক থেকে বেরিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে কাতার।
বিশ্বে মোট যে পরিমাণ তরলীকৃত প্রাকৃতিক গ্যাস রপ্তানি হয় তার মধ্যে কাতার একাই সরবরাহ করে মোট চাহিদার শতকরা প্রায় ৩০ ভাগ।

এখানে উল্লেখ্য, ওপেকের মূল নেতৃত্ব রয়েছে সৌদি আরবের হাতে। কিন্তু তারা সহ প্রতিবেশী আরো কয়েকটি দেশ প্রায় দেড় বছর ধরে কাতারের ওপর অর্থনৈতিক নিষেধাজ্ঞা দিয়ে রেখেছে। এর প্রতিক্রিয়ায় কাতার তার গ্যাস উত্তোলন বৃদ্ধি করেছে।

ওপেক থেকে কাতার বেরিয়ে গেলে তারা হবে মধ্যপ্রাচ্যের এমন সিদ্ধান্ত গ্রহণকারী প্রথম দেশ। এখানে উল্লেখ্য, ওপেক শুধু অশোধিত তেলের উত্তোলন দেখাশোনা করে। তবে সৌদি আরব ও ইরাক এক্ষেত্রে তেল উৎপাদনকারী সবচেয়ে বড় দেশ। তাই অনেকেই মনে করছেন, তাদের তুলনায় এই খাতে কাতারের অবদান ছিল সামান্য। ওপেকভুক্ত সদস্যরা প্রতিদিন ২ কোটি ৫০ লাখ ব্যারেল তেল উত্তোলন করে। সেখানে কাতার প্রতিদিন উত্তোলন করে প্রায় ৬ লাখ ব্যারেল।

দুবাইভিত্তিক পরামর্শক প্রতিষ্ঠান কমর এনার্জির প্রধান নির্বাহী কর্মকর্তা রবিন মিলস বলেন, কাতার তেল উৎপাদনে ক্ষুদ্র একটি দেশ। তাই তাদের প্রত্যাহারের সিদ্ধান্ত বড় করে দেখার কিছু নেই। তবে বিষয়টি ওপেকের জন্য হতাশার।
ওপেকের শাখা বিস্তৃত আফ্রিকা পর্যন্ত। এতে রয়েছে কঙ্গো। বিষুবীয় গিনি। এরা সম্প্রতি যোগ দিয়েছে ওপেকে। এরা ওপেকে যোগ দিয়ে যে তেল উত্তোলন করবে তা কাতারের সমান। ফলে নতুন সদস্যদের যোগ দেয়ার মধ্য দিয়ে লাভ-ক্ষতি সমান সমান হয়ে যাবে। বিশ্বে যে পরিমাণ অশোধিত তেল সরবরাহ হয় তার মধ্যে শতকরা প্রায় ৪৪ ভাগ সম্মিলিতভাবে সরবরাহ দেয় ওপেকভুক্ত সদস্যরা।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com