বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০২:৫৭ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
মাটিরাঙ্গায় ধলিয়া খালে বিলীন বসতঘর ; প্রশাস‌নের ত্রান ‌বিতরণ। কালের খবর জুলাইয়ের রক্তাক্ত স্মৃতিকে ধারণ করে ‘৩৬ জুলাই’ পত্রিকার আত্মপ্রকাশ। কালের খবর কাঁচা রাস্তা ধানক্ষেত-জঙ্গল পেরিয়ে যা দেখলেন প্রধানমন্ত্রী। কালের খবর রাঙ্গামাটি পার্বত্য এলাকার নারীদের আত্মনির্ভরশীল করতে বাঘাইহাট জোনের সেলাই প্রশিক্ষণের উদ্বোধন। কালের খবর সত্যের মঞ্চ না রাজনৈতিক অঙ্গন? সাংবাদিকতা ও রাজনীতির সীমারেখা নিয়ে নতুন বৈশ্বিক ভাবনা। কালের খবর ঢাকা দক্ষিণ সিটি নতুন ওয়ার্ডগুলোয় মশার রাজত্ব, অতিষ্ঠ বাসিন্দারা। কালের খবর নবীনগরে গোলাগুলির ঘটনায় নিখোঁজ রিফাতের লাশ উদ্ধার। কালের খবর মাটিরাঙ্গায় ওয়াদুদ ভুইয়া এমপি’র সহায়তায় সিদ্ধ চাল পেল গুচ্ছগ্রামের কার্ডধারীরা। কালের খবর দুর্গম পাহাড়ে নওমুসলিমদের পাশে সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদ। কালের খবর মুন্সিগঞ্জের শ্রীনগরে জার্নালিস্ট ফারুক নগর ফাউন্ডেশনের উদ্যোগে “ফারুকজি ফুড গার্ডেন”-২-এ বৃক্ষরোপণ। কালের খবর
দুবাইয়ে বইমেলার জমকালো উদ্বোধন। কালের খবর

দুবাইয়ে বইমেলার জমকালো উদ্বোধন। কালের খবর

আমিরাত প্রতিনিধি, কালের খবর :
সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে প্রথমবারের মতো জমকালো আয়োজনের মধ্যে দিয়ে শুরু হয়েছে বাঙালির প্রাণের ও ঐতিহ্যের বইমেলা। ৪ নভেম্বর (শুক্রবার) বিকাল ৪ টায় বাংলাদেশ কনসুলেট প্রাঙ্গণে কনস্যুলেট জেনারেল দুবাই ও উত্তর আমিরাতের আয়োজন বইমেলা ও বঙ্গ সংস্কৃতি উৎসব উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে সভাপত্বিত করেন আমিরাতে নিযুক্ত বাংলাদেশ রাষ্ট্রদূত আবু জাফর। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সরকারের মাননীয় শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী। মেলা উদ্বোধন করেন প্রক্ষাত কবি ও প্রধানমন্ত্রীর মুখ্য সচিব কামাল হোসেন নাসের চৌধুরী। সম্মানিত অতিথি হিসেবে ছিলেন বাংলা একাডেমির মহাপরিচালক মুহাম্মদ নুরুল হুদা।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল বলেন, বই আমরা শোভাবর্ধক হিসেবে নিব না। আমরা বই পড়বো। দেশের বাইরে যে নতুন প্রজন্ম রয়েছে তাদের মাঝে বাংলাদেশের সঠিক ইতিহাস ও ঐতিহ্য বইয়ের মধ্যে ছড়িয়ে দেয়ার আহবান জানাচ্ছি।

তিনি আরও বলেন, বইয়ের যে চাহিদা তা কিন্তু ইন্টারনেটের মাধ্যমে তথ্য-উপাত্তের মাধ্যমে মিটবে না সেজন্য বাংলাদেশ বইমেলা যুগান্তকারী সিদ্ধান্ত বলে আমি মনে করি।

মেলাঘুরে দেখা গেছে, প্রথম দিনে প্রবাসীদের বইমেলায় ব্যাপক সাড়া ফেলেছে। চোখ পড়ার মতো ছিল উপস্থিতি। বাংলাদেশী ও পশ্চিম বাংলার শিল্পীদের মনোমুগ্ধকর পরিবেশনায় বর্ণাঢ্য করে তোলে উদ্বোধনী অনুষ্ঠান। মেলায় ৭৪টি স্টল রয়েছে। ঢাকা থেকে এসেছে ৩০টি প্রসিদ্ধ প্রকাশনা সংস্থা। দুবাইয়ে অনুষ্ঠিত হওয়ার কারণে আন্তর্জাতিক কবি সাহিত্যিকদের মিলন মেলায় পরিণত হয়েছে বাংলাদেশ কনসুলেট প্রাঙ্গণ।

মেলার মধ্য দিয়ে বিশ্বব্যাপী নিজেদের ঐতিহ্য ও সংস্কৃতির প্রসার ঘটবে বলে ধারণা করেন মেলায় আগত অতিথিরা। মেলায় আসতে পেরে উচ্ছ্বসিত প্রবাসী বাংলাদেশিরা। প্রথম দিনে পাঁচটি বইয়ের মোড়ক উন্মোচিত হয়।

এছাড়া মেলার পাশাপাশি সাংস্কৃতিক অনুষ্ঠান, কবিতা আবৃত্তিসহ মহিলা সমিতি ইউএই’র উদ্যােগে ফ্যাশন শো অনুষ্ঠিত হয়।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com