রবিবার, ১২ জুলাই ২০২৬, ০২:০৯ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
বায়েজিদ সাংবাদিক ফোরামের আত্মপ্রকাশ : আহ্বায়ক শাহিন সদস্য সচিব তুষার। কালের খবর সাজেকে আটকে পড়া পর্যটকদের নিরাপদে গন্তব্যে পাঠানোর ব্যবস্থা করেছেন সেনাবাহিনীর। কালের খবর মাটিরাঙ্গায় ধলিয়া খালে বিলীন বসতঘর ; প্রশাস‌নের ত্রান ‌বিতরণ। কালের খবর জুলাইয়ের রক্তাক্ত স্মৃতিকে ধারণ করে ‘৩৬ জুলাই’ পত্রিকার আত্মপ্রকাশ। কালের খবর কাঁচা রাস্তা ধানক্ষেত-জঙ্গল পেরিয়ে যা দেখলেন প্রধানমন্ত্রী। কালের খবর রাঙ্গামাটি পার্বত্য এলাকার নারীদের আত্মনির্ভরশীল করতে বাঘাইহাট জোনের সেলাই প্রশিক্ষণের উদ্বোধন। কালের খবর সত্যের মঞ্চ না রাজনৈতিক অঙ্গন? সাংবাদিকতা ও রাজনীতির সীমারেখা নিয়ে নতুন বৈশ্বিক ভাবনা। কালের খবর ঢাকা দক্ষিণ সিটি নতুন ওয়ার্ডগুলোয় মশার রাজত্ব, অতিষ্ঠ বাসিন্দারা। কালের খবর নবীনগরে গোলাগুলির ঘটনায় নিখোঁজ রিফাতের লাশ উদ্ধার। কালের খবর মাটিরাঙ্গায় ওয়াদুদ ভুইয়া এমপি’র সহায়তায় সিদ্ধ চাল পেল গুচ্ছগ্রামের কার্ডধারীরা। কালের খবর
মিরপুরের দারুসসালাম থানার এসআই রেজাউল করিম ও তার সোর্স ২০ পিস ইয়াবা দিয়ে ইমরানকে ফাঁসানোর অভিযোগ। কালের খবর

মিরপুরের দারুসসালাম থানার এসআই রেজাউল করিম ও তার সোর্স ২০ পিস ইয়াবা দিয়ে ইমরানকে ফাঁসানোর অভিযোগ। কালের খবর

বিশেষ প্রতিনিধি, কালের খবর :

রাজধানীর মিরপুরের দারুসসালাম থানার এসআই রেজাউল করিম ও তার সোর্স মিলে ২০ পিস ইয়াবা দিয়ে ইমরান’নামে এক ব্যক্তিকে ফাঁসানোর অভিযোগ উঠেছে।

জানা যায়, গত শনিবার (৩০ জুলাই) দারুসসালাম থানাধীন বাতেননগর এলাকায় নিজ বাসা হতে ইমরান (২১) নামে এক যুবককে আনুমানিক বিকেল ৩টার দিকে দারুসসালাম থানায় কর্মরত এসআই রেজাউল করিম ২০ পিস ইয়াবাসহ গ্রেফতারের করেন। পরদিন বিকেল ৩টা ৫০ মিনিটে থানা হেফাজত থেকে ছেড়ে দেয়া হয় ইমরানকে। ইমরানকে ফাঁসাতে এসআই রেজাউল করিমের সোর্স রাজাকে ব্যবহার করেন, যে একাধিক মাদক মামলার আসামি।

পুলিশের সোর্স রাজা এবং ইমরান একই বাসায় ভাড়া থাকেন। রাজা পরিকল্পিতভাবে তার স্ত্রীর মাধ্যমে ওই বাসার ফ্রিজের ওপর রাখা ফুলের টবে পূর্বেই রেখে যায় মাদক। তারপর এসে আই রেজাউল ইমরানের বাসায় ঢুকে এবং সেই ইয়াবার ব্যবসা করে বলে তার ঘর সার্চ করার নাটক করে ফুলের টবের ভেতর থেকে ইয়াবা উদ্ধার করে।

এ ঘটনা গণমাধ্যমকর্মীরা জেনে গেলে পুনঃতদন্তের মাধ্যমে সহকারী পুলিশ কমিশনার (দারুসসালাম জোন) মিজানুর রহমানে তদন্তে কোন মতে রেহাই পায় ইমরান। রাতে সোর্স রাজা পুলিশের সামনেই ইমরানকে শারীরিকভাবে হেনস্থা করে ও ডান কানে সজারো থাপ্পর ও ঘুষি মারে। থানা হেফাজতে থাকাকালীন রাতে ঘরের তালা ভেঙে ইমরানের বাসায় রাখা স্বর্ণালঙ্কার ও মালামাল লুট করে পালিয়ে যায় সোর্স রাজা। ঘটনায় নির্দোষ প্রমাণ হলেও মোটা অংকের অর্থ ঘুষ গ্রহণের কথাও শোনা যাচ্ছে। এছাড়াও থানা এলাকায় বিভিন্ন হোটেল, ব্যবসা প্রতিষ্ঠান থেকে নিয়মিত মাসোয়ারা আদায়ের অভিযোগ রয়েছে ওই এসআই রেজাউল করিমের বিরুদ্ধে।

এ বিষয়ে এসআই রেজাউল করিমের সাথে কথা বললে তিনি বলেন, আমি এ বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি ছাড়া কথা বলতে পারব না। আর এ অভিযোগ সঠিক নয়।

এ বিষয়ে সহকারী পুলিশ কমিশনার (দারুসসালাম জোন) মিজানুর রহমান বলেন, বিষয়টি আমি জানতে পেরেছি। সঠিক তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com