শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ১০:৫৩ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
বায়েজিদ সাংবাদিক ফোরামের আত্মপ্রকাশ : আহ্বায়ক শাহিন সদস্য সচিব তুষার। কালের খবর সাজেকে আটকে পড়া পর্যটকদের নিরাপদে গন্তব্যে পাঠানোর ব্যবস্থা করেছেন সেনাবাহিনীর। কালের খবর মাটিরাঙ্গায় ধলিয়া খালে বিলীন বসতঘর ; প্রশাস‌নের ত্রান ‌বিতরণ। কালের খবর জুলাইয়ের রক্তাক্ত স্মৃতিকে ধারণ করে ‘৩৬ জুলাই’ পত্রিকার আত্মপ্রকাশ। কালের খবর কাঁচা রাস্তা ধানক্ষেত-জঙ্গল পেরিয়ে যা দেখলেন প্রধানমন্ত্রী। কালের খবর রাঙ্গামাটি পার্বত্য এলাকার নারীদের আত্মনির্ভরশীল করতে বাঘাইহাট জোনের সেলাই প্রশিক্ষণের উদ্বোধন। কালের খবর সত্যের মঞ্চ না রাজনৈতিক অঙ্গন? সাংবাদিকতা ও রাজনীতির সীমারেখা নিয়ে নতুন বৈশ্বিক ভাবনা। কালের খবর ঢাকা দক্ষিণ সিটি নতুন ওয়ার্ডগুলোয় মশার রাজত্ব, অতিষ্ঠ বাসিন্দারা। কালের খবর নবীনগরে গোলাগুলির ঘটনায় নিখোঁজ রিফাতের লাশ উদ্ধার। কালের খবর মাটিরাঙ্গায় ওয়াদুদ ভুইয়া এমপি’র সহায়তায় সিদ্ধ চাল পেল গুচ্ছগ্রামের কার্ডধারীরা। কালের খবর
দেয়াল কেটে নিয়ে গেল স্বর্ণালংকারসহ ৯৫ লাখ টাকার মালামাল। কালের খবর

দেয়াল কেটে নিয়ে গেল স্বর্ণালংকারসহ ৯৫ লাখ টাকার মালামাল। কালের খবর

রাজধানীর ডেমরায় একটি স্বর্ণের দোকানের পেছনের দেয়াল কেটে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। ওই দোকানের স্বর্ণালংকারসহ ৯৫ লাখ টাকার মালামাল চোরেরা নিয়ে গেছে বলে জানা গেছে।

সেখান থেকে ৮৮ লাখ ৫০ হাজার টাকা মূল্যের ১২০ ভরি স্বর্ণ, ডায়মন্ডের ১৩৫টি নাকফুল, ১৩টি ডায়মন্ডের আংটি ও সিন্দুক ভেঙ্গে নগদ ৪ লাখ ৭০ হাজার টাকা ও সিসি ক্যামেরাও চুরি করে নিয়ে গিয়ে যায় চোরেরা।

এ ঘটনায় ভুক্তভোগী দোকান মালিকের ছেলে মো. শাহিন ডেমরা থানায় বুধবার দিনগত রাতে অজ্ঞাতনামা চোর বা চোরের দলের বিরুদ্ধে মামলা করেন। মঙ্গলবার দিনগত গভীর রাতের কোনো এক সময় কোনাপাড়া শাহজালাল রোডস্থ সমিরন প্লাজা মার্কেটে নিচতলার ১১১ নং দোকানে এ ঘটনা ঘটে।

তবে এ সময় মার্কেটের সামনে অবস্থান করায় নিরাপত্তা প্রহরীরা কিছুই টের পায়নি বলে জানা গেছে। এদিকে খবর পেয়ে বুধবার দুপুরে পুলিশসহ সিআইডির ক্রাইমসিন ঘটনাস্থলে এসে পরিদর্শন করে প্রয়োজনীয় নানা আলামত সংগ্রহ করেন।

প্রত্যক্ষদর্শীসহ দোকান মালিকের ছেলে শাহিন জানান, প্রতিদিনের মতো দোকানদারি শেষে রাত ১১টার দিকে দোকানের তালাবন্ধ করে চলে যায় শাহিন ও তার সহযোগী। পরদিন সকালে তারা দোকান খুলে দেখেন সিন্দুক ভাঙ্গা, পেছনের দেয়াল কাটা ও দোকানে কোনো স্বর্ণালঙ্কার ও নগদ টাকা নাই।

এ বিষয়ে ডেমরা থানার ওসি খন্দকার নাসির উদ্দিন বলেন, এ ঘটনায় মামলা হয়েছে। তদন্তসাপেক্ষে ঘটনার আসল রহস্য বেরিয়ে আসবে। চুরির ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com