শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ১০:৫৫ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
বায়েজিদ সাংবাদিক ফোরামের আত্মপ্রকাশ : আহ্বায়ক শাহিন সদস্য সচিব তুষার। কালের খবর সাজেকে আটকে পড়া পর্যটকদের নিরাপদে গন্তব্যে পাঠানোর ব্যবস্থা করেছেন সেনাবাহিনীর। কালের খবর মাটিরাঙ্গায় ধলিয়া খালে বিলীন বসতঘর ; প্রশাস‌নের ত্রান ‌বিতরণ। কালের খবর জুলাইয়ের রক্তাক্ত স্মৃতিকে ধারণ করে ‘৩৬ জুলাই’ পত্রিকার আত্মপ্রকাশ। কালের খবর কাঁচা রাস্তা ধানক্ষেত-জঙ্গল পেরিয়ে যা দেখলেন প্রধানমন্ত্রী। কালের খবর রাঙ্গামাটি পার্বত্য এলাকার নারীদের আত্মনির্ভরশীল করতে বাঘাইহাট জোনের সেলাই প্রশিক্ষণের উদ্বোধন। কালের খবর সত্যের মঞ্চ না রাজনৈতিক অঙ্গন? সাংবাদিকতা ও রাজনীতির সীমারেখা নিয়ে নতুন বৈশ্বিক ভাবনা। কালের খবর ঢাকা দক্ষিণ সিটি নতুন ওয়ার্ডগুলোয় মশার রাজত্ব, অতিষ্ঠ বাসিন্দারা। কালের খবর নবীনগরে গোলাগুলির ঘটনায় নিখোঁজ রিফাতের লাশ উদ্ধার। কালের খবর মাটিরাঙ্গায় ওয়াদুদ ভুইয়া এমপি’র সহায়তায় সিদ্ধ চাল পেল গুচ্ছগ্রামের কার্ডধারীরা। কালের খবর
ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে বিষপানে স্বামী-স্ত্রীর আত্মহত্যা। কালের খবর

ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে বিষপানে স্বামী-স্ত্রীর আত্মহত্যা। কালের খবর

জেলা প্রতিনিধি ,কালের খবর :
ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল উপজেলার লেহেম্বা ইউনিয়নের বিরাশি গ্রামে সন্তানসম্ভবা স্ত্রী ও স্বামী আত্মহত্যা করেছেন।

অত্র ইউনিয়নের ইউপি সদস্য পদ্মলাল জানান, কৃষ্ণ ডাক্তারের চাচাতো ভাই বিপুল চন্দ্র (২৫) ও তার ৮ মাসের সন্তানসম্ভবা স্ত্রী পারুল (২২) বিষপান করার পরে একই দড়িতে গলায় ফাঁস লাগিয়ে মৃত্যুবরন করেন। মঙ্গলবার সকালে পরিবারের সদস্যরা স্বামী-স্ত্রীর ঝুলন্ত লাশ দেখে পুলিশকে খবর দেয়। বিপুল রানীশংকৈল শহরে একটি টেইলার্সে কাজ করতো। মৃত পারুলের বাবার বাড়ি একই জেলার বালিয়াডাংগী উপজেলার হরিনমারির বর্কটপুরে।

রানীশংকৈল থানার অফিসার ইনচার্জ আঃ মান্নান জানান, মঙ্গলবার সকাল ৯ টায় খবর পেয়ে দ্রুত ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়। পরে লাশ ময়নাতদন্তের জন্য ঠাকুরগাঁও সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়। এ বিষয়ে এখনও কোন মামলা হয়নি।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com