বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ১০:২৭ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
মাটিরাঙ্গায় ধলিয়া খালে বিলীন বসতঘর ; প্রশাস‌নের ত্রান ‌বিতরণ। কালের খবর জুলাইয়ের রক্তাক্ত স্মৃতিকে ধারণ করে ‘৩৬ জুলাই’ পত্রিকার আত্মপ্রকাশ। কালের খবর কাঁচা রাস্তা ধানক্ষেত-জঙ্গল পেরিয়ে যা দেখলেন প্রধানমন্ত্রী। কালের খবর রাঙ্গামাটি পার্বত্য এলাকার নারীদের আত্মনির্ভরশীল করতে বাঘাইহাট জোনের সেলাই প্রশিক্ষণের উদ্বোধন। কালের খবর সত্যের মঞ্চ না রাজনৈতিক অঙ্গন? সাংবাদিকতা ও রাজনীতির সীমারেখা নিয়ে নতুন বৈশ্বিক ভাবনা। কালের খবর ঢাকা দক্ষিণ সিটি নতুন ওয়ার্ডগুলোয় মশার রাজত্ব, অতিষ্ঠ বাসিন্দারা। কালের খবর নবীনগরে গোলাগুলির ঘটনায় নিখোঁজ রিফাতের লাশ উদ্ধার। কালের খবর মাটিরাঙ্গায় ওয়াদুদ ভুইয়া এমপি’র সহায়তায় সিদ্ধ চাল পেল গুচ্ছগ্রামের কার্ডধারীরা। কালের খবর দুর্গম পাহাড়ে নওমুসলিমদের পাশে সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদ। কালের খবর মুন্সিগঞ্জের শ্রীনগরে জার্নালিস্ট ফারুক নগর ফাউন্ডেশনের উদ্যোগে “ফারুকজি ফুড গার্ডেন”-২-এ বৃক্ষরোপণ। কালের খবর
অন্যদের তুলনায় ইসরাইলিরা বেশি সহিংস ও সন্ত্রাসবাদী: মাহাথির। কালের খবর

অন্যদের তুলনায় ইসরাইলিরা বেশি সহিংস ও সন্ত্রাসবাদী: মাহাথির। কালের খবর

কালের খবর ডেস্ক :

বিশ্বের অন্যান্য জাতি গোষ্ঠীর চেয়ে ইসরাইলিরা বেশি সহিংস ও সন্ত্রাসবাদী বলে মন্তব্য করেছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ড. মাহাথির মোহাম্মদ।

গাজায় চালানো ইসরাইলের সাম্প্রতিক হামলা প্রসঙ্গে তিনি এ মন্তব্য করেন। খবর আনাদলু আরবির।

বুধবার মালয়েশিয়ার লাংকাভিতে আন্তর্জাতিক বিমান ও সমুদ্রের ন্যাভিগেশন ফেয়ার উদ্বোধনকালে তিনি এ কথা বলেন।

মাহাথির বলেন, সন্ত্রাসী কর্মকাণ্ড ইসরাইলের চিরচারিত স্বভাব। তাদের অধিকাংশই সন্ত্রাসী মনোভাবের। অন্যান্য জাতির চেয়ে তারা বেশী উগ্র ও সহিংস।

আন্তর্জাতিক সম্প্রদায়ের ফিলিস্তিনিদের পাশে দাঁড়ানো উচিত জানিয়ে মাহাথির বলেন, এই অব্যাহত সন্ত্রাসবাদের বিরুদ্ধে রুখে দাঁড়ানো উচিত। আমরা মনে করি সহিংসতা এই অঞ্চলের সমস্যা সমাধান করতে পারে না।

এর আগে গত শনিবার পাকিস্তান থেকে ফেরার পথে মাহাথির বলেছিলেন,পশ্চিমা বিশ্ব ইসরাইলকে সবধরনের সহযোগিতা করার কারণে মুসলিম দেশগুলো ইসরাইলের বিরুদ্ধে ভয়ে মুখ খুলে না। কারণ তাদের ধারণা, ইসরাইলের বিরুদ্ধে কোনো বক্তব্য দিলে পশ্চিমা দেশগুলো তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে।

এ কারণে মুসলিম দেশগুলো ইসরাইলের বিরুদ্ধে কথা বলতে ভয় পায়

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com