শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ১২:১৭ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
মাটিরাঙ্গায় ধলিয়া খালে বিলীন বসতঘর ; প্রশাস‌নের ত্রান ‌বিতরণ। কালের খবর জুলাইয়ের রক্তাক্ত স্মৃতিকে ধারণ করে ‘৩৬ জুলাই’ পত্রিকার আত্মপ্রকাশ। কালের খবর কাঁচা রাস্তা ধানক্ষেত-জঙ্গল পেরিয়ে যা দেখলেন প্রধানমন্ত্রী। কালের খবর রাঙ্গামাটি পার্বত্য এলাকার নারীদের আত্মনির্ভরশীল করতে বাঘাইহাট জোনের সেলাই প্রশিক্ষণের উদ্বোধন। কালের খবর সত্যের মঞ্চ না রাজনৈতিক অঙ্গন? সাংবাদিকতা ও রাজনীতির সীমারেখা নিয়ে নতুন বৈশ্বিক ভাবনা। কালের খবর ঢাকা দক্ষিণ সিটি নতুন ওয়ার্ডগুলোয় মশার রাজত্ব, অতিষ্ঠ বাসিন্দারা। কালের খবর নবীনগরে গোলাগুলির ঘটনায় নিখোঁজ রিফাতের লাশ উদ্ধার। কালের খবর মাটিরাঙ্গায় ওয়াদুদ ভুইয়া এমপি’র সহায়তায় সিদ্ধ চাল পেল গুচ্ছগ্রামের কার্ডধারীরা। কালের খবর দুর্গম পাহাড়ে নওমুসলিমদের পাশে সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদ। কালের খবর মুন্সিগঞ্জের শ্রীনগরে জার্নালিস্ট ফারুক নগর ফাউন্ডেশনের উদ্যোগে “ফারুকজি ফুড গার্ডেন”-২-এ বৃক্ষরোপণ। কালের খবর
নবীনগরের বড়িকান্দি গ্রামে দুলাভাইয়ের হাতে শ্যালক খুন। কালের খবর

নবীনগরের বড়িকান্দি গ্রামে দুলাভাইয়ের হাতে শ্যালক খুন। কালের খবর

মো.কবির হোসেন,নবীনগর প্রতিনিধি,কালের খবর : ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বড়িকান্দি ইউনিয়নের বড়িকান্দি গ্রামে পারিবারিক কলহের জের ধরে শ্যালককে শ্বাসরদ্ধ করে খুন করেছে বোন জামাতা। শনিবার সকালে ইমন (১৫) নামের এক শ্যালকের লাশ উদ্ধার করেছে পুলিশ। সে ওই গ্রামের রবিউল্লাহর ছেলে।

এলাকাবাসি সূত্রে জানা যায়, বড়িকান্দি ইউনিয়নের রবিউল্লাহর মেয়ে মনিরার সাথে ৭ বছর পূর্বে কিশোরগঞ্জের রফিকুলের বিয়ে হয়। বিয়ের পর থেকে তাদের মধ্যে পারিবারিক কলহ চলছিল। এরই জেরে শুক্রবার সন্ধ্যায় খেলার মাঠ থেকে ডেকে নিয়ে শ্যালককে হত্যা করে পরিত্যাক্ত জমিতে ফেলে সে পালিয়ে যায়।

নিহতের পিতা রবিউল্লাহ জানান, তার ছেলে ইমনকে খেলার মাঠ থেকে ডেকে নিয়ে হত্যা করেছে জামাতা রফিকুল।নবীনগর থানার অফিসার ইন্চার্জ রণোজিত রায় বলেন, লাশ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পারিবারিক কলহের জেরেই ইমনকে খুন করা হয়েছে জামাতা পলাতক রয়েছে।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com