শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৪:৩১ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
সাজেক দুর্গম এলাকায় শিয়ালদহ বিশুদ্ধ পানির ট্যাংক বিতরণ করেন বাঘাইহাট আর্মি জোন। কালের খবর রাঙ্গামাটি সাজেক বৈশাখী ( বিযু) উৎসব উপলক্ষে সেনাবাহিনীর পক্ষ থেকে আর্থিক সহায়তা প্রদান। কালের খবর সাজেক শুকনাছড়া এলাকা যৌথ বাহিনীর অভিযানে ১৫২.৭১ ঘন ফুট সেগুন কাঠ জব্দ। কালের খবর জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে পার্বত্য এলাকা থেকে বিএনপির খাগড়াছড়ির শাহেনা আক্তার আলেচনায়। কালের খবর কালের সাক্ষী হয়ে আছে ঐতিহ্যবাহী হাটহাজারী পার্ব্বতী উচ্চ বিদ্যালয়ের শতবর্ষী এই ভবন! কালের খবর দেশের আভ্যন্তরীণ জ্বালানি ও পার্বত্য চট্টগ্রামের খনিজসম্পদ ব্যবহারের দাবি। কালের খবর মাটিরাঙ্গায় নিয়ম ভেঙে তেল বিক্রির দায়ে বিশ হাজার টাকা জরিমানা। কালের খবর খাগড়াছড়িতে আশঙ্কাজনক হারে বাড়ছে তামাক চাষ, কমছে সবজির আবাদ। কালের খবর সাজেকে ঘুরতে আসা টুরিস্ট এর হারানো মোবাইল সেনাবাহিনীর সহায়তায় উদ্ধার করে মালিককে ফেরত প্রদান। কালের খবর রায়পুরায় মাদকাসক্ত ছেলেকে কারাগারে পাঠাতে অসহায় বৃদ্ধা মায়ের আকুতি। কালের খবর
পাবনা জেলা বিএনপি সংবাদ সম্মেলন : হাবিবের ওপর হামলাকারী সন্ত্রাসীদের গ্রেফতার দাবি। কালের খবর

পাবনা জেলা বিএনপি সংবাদ সম্মেলন : হাবিবের ওপর হামলাকারী সন্ত্রাসীদের গ্রেফতার দাবি। কালের খবর

পাবনা জেলা বিএনপি সংবাদ সম্মেলন : হাবিবের ওপর হামলাকারী সন্ত্রাসীদের গ্রেফতার দাবি

মো. নাজমুল হক,পাবনা প্রতিনিধি, কালের খবর : বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য ও পাবনা-৪ আসনে ধানের শীষ মনোনীত প্রার্থী হাবিবুর রহমান হাবিবের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদ ও সন্ত্রাসীদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন করেছে পাবনা জেলা বিএনপি।

আজ বৃহস্পতিবার (২৭ ডিসেম্বর) দুপুরে পাবনা শহরের গোপালপুর লাহিড়ীপাড়াস্থ জেলা বিএনপি’র কার্যালয়ে এ সংবাদ সম্মেলন আয়োজিত হয়।

সংবাদ সম্মেলনে জেলা বিএনপির সাধারণ সম্পাদক হাবিবুর রহমান তোতা বলেন, বুধবার (২৬ ডিসেম্বর) প্রকাশ্য দিবালোকে ঈশ্বরদীর আলহাজ্ব উচ্চ বিদ্যালয় মাঠে নির্বাচনী গণসংযোগকালে ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফের ছেলে শিরহান শরিফ তমাল এর নেতৃত্বে ৩০/৪০ জন সন্ত্রাসী হামলা চালায়।

তারা গুলি করে আতঙ্ক সৃষ্টি করে হাবিবুর রহমান হাবিবকে চাপাতি দিয়ে কুপিয়ে গুরুতর জখম করেছে।

অন্যান্য নেতাকর্মীরা তাকে বাঁচাতে এগিয়ে গেলে তাদেরকেও ছুরিকাঘাতের চেষ্টা করেছে তারা।

আমরা এই হামলার তীব্র নিন্দা জানাচ্ছি এবং ভূমিমন্ত্রী পুত্র তমাল সহ সন্ত্রাসীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।

অভ্যন্তরীণ কোন্দলে হামলার ঘটনা ঘটেছে আওয়ামী লীগ নেতাদের এমন দাবির প্রতিবাদে জেলা বিএনপির যুগ্মসাধারণ সম্পাদক সিদ্দিকুর রহমান সিদ্দিক বলেন, মনোনয়ন নিয়ে মনোমালিন্য অনেক আগেই শেষ হয়ে গেছে।

তিনি আরো বলেন, হামলার সময় আমি নিজে ভূমিমন্ত্রী পুত্র তমালকে লাল রংয়ের শার্ট পরিহিত অবস্থায় পিস্তল হাতে ঘুরতে দেখেছি।

তমাল ও উপজেলা ছাত্রলীগের সভাপতি রনির নেতৃত্বে হাবিবুর রহমান হাবিবকে হত্যার উদ্দেশ্যে হামলা করা হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন- জেলা বিএনপি’র ভারপ্রাপ্ত সভাপতি আব্দুস সামাদ খান, সহ-সভাপতি মাসুদ খন্দকার, যুগ্ন সম্পাদক নূর মোহাম্মদ মাসুম, আনিসুল হক বাবু, জেলা যুবদল সভাপতি মোসাব্বির হোসেন সঞ্জু, সাধারণ সম্পাদক হিমেল রানা।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com