শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৮:০৬ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
রাঙ্গামাটি সাজেক বৈশাখী ( বিযু) উৎসব উপলক্ষে সেনাবাহিনীর পক্ষ থেকে আর্থিক সহায়তা প্রদান। কালের খবর সাজেক শুকনাছড়া এলাকা যৌথ বাহিনীর অভিযানে ১৫২.৭১ ঘন ফুট সেগুন কাঠ জব্দ। কালের খবর জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে পার্বত্য এলাকা থেকে বিএনপির খাগড়াছড়ির শাহেনা আক্তার আলেচনায়। কালের খবর কালের সাক্ষী হয়ে আছে ঐতিহ্যবাহী হাটহাজারী পার্ব্বতী উচ্চ বিদ্যালয়ের শতবর্ষী এই ভবন! কালের খবর দেশের আভ্যন্তরীণ জ্বালানি ও পার্বত্য চট্টগ্রামের খনিজসম্পদ ব্যবহারের দাবি। কালের খবর মাটিরাঙ্গায় নিয়ম ভেঙে তেল বিক্রির দায়ে বিশ হাজার টাকা জরিমানা। কালের খবর খাগড়াছড়িতে আশঙ্কাজনক হারে বাড়ছে তামাক চাষ, কমছে সবজির আবাদ। কালের খবর সাজেকে ঘুরতে আসা টুরিস্ট এর হারানো মোবাইল সেনাবাহিনীর সহায়তায় উদ্ধার করে মালিককে ফেরত প্রদান। কালের খবর রায়পুরায় মাদকাসক্ত ছেলেকে কারাগারে পাঠাতে অসহায় বৃদ্ধা মায়ের আকুতি। কালের খবর চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর হেলাল উদ্দিন ভূমি মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়ায় সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদের অভিনন্দন। কালের খবর
নবীনগরে ঘুমন্তবস্থায় স্বামীর গলায় ছুড়ি দিলো ভালবাসার স্ত্রী !! কালের খবর

নবীনগরে ঘুমন্তবস্থায় স্বামীর গলায় ছুড়ি দিলো ভালবাসার স্ত্রী !! কালের খবর

নবীনগর থেকে মো: কবির হোসেন, কালের খবর :
————————————————————————দীর্ঘ দিনের প্রণয়, অতঃপর পরিনয়।পাঁচ বছরের সংসার জীবনের ফসল এক কন্যা সন্তান।তবুও সামান্য মান-অভিমানে কথাকাটাকাটির জের ধরে দীর্ঘ দিনের প্রেম সংসার সব তুচ্ছ করে খোদ স্বামীর গলায় ছুড়ি চালিয়ে দিলো সহধর্মিণী স্ত্রী!
চাঞ্চল্যকর এই ঘটনাটি ব্রাক্ষনবাড়িয়ার জেলার নবীনগর উপজেলার বিটঘর গ্রামে।
বিটঘর মধ্যপাড়া ফুল মিয়ার মেয়ে জেসমিন আক্তার ভালোবেসে পাঁচ বছর অাগে বিয়ে করেছিলেন একই গ্রামের রাজ্জাক মিয়ার ছেলে বিল্লাল মিয়া (৩৫) কে।
গতকাল ২৭/৭ শুক্রবার রাতে স্বামী স্ত্রী মধ্যে সংসারের বিষয়ে সামান্য বাদানুবাদ ঘটে। এরই জের ধরে মধ্যরাতে ঘুমন্তবস্থায় জেসমিন অাক্তার স্বামীর গলায় ছুড়ি চালিয়ে দেয়।
ঘটনার অাকষ্মিকতায় হতভম্ভ হয়ে চিৎকার চেচাঁমেচি শুরু করে বিল্লাল।প্রতিবেশিগন অার্তচিৎকার শুনে ঘরের ভেতর মুমূর্ষু অবস্থায় বিল্লাল কে উদ্ধার করে।এ সময় পেছনের দরজা দিয়ে পালিয়ে যায় স্ত্রী।
রাতেই গুরুত্বর অাহত বিল্লাল মিয়াকে স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দিয়ে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।৫নং ওয়ার্ডের মেম্বার মেহেদী জাফর দস্তাগীর ঘটনার সত্যতা স্বীকার করে জানান-
বিল্লালের স্বজনেরা ফোনে বিষয়টি অামাকে অবগত করলে অামি সাথে সাথেই ঘটনাস্থলে ছুঁটে অাসি।এসে জানতে পারি সন্ধ্যায় সামান্য কথাকাটাকাটির জের ধরে মধ্যরাতে
বিল্লাল কে ঘুমন্তবস্থায় ছুড়িকাঘাতে হত্যাচেষ্টা করে স্ত্রী জেসমিন অাক্তার।

ঘটনার পর প্রধান দরজা ও বাড়ির গেইটে তালা লাগিয়ে বিদ্যুতের মেইন সুইচ অফ করে পেছনের দরজা দিয়ে পালিয়ে যায় সে।অামি এলাকাবাসি ও তার স্বজনদের সহায়তায় তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে প্রেরণ করি।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com