বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৯:১৭ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
মাটিরাঙ্গায় ধলিয়া খালে বিলীন বসতঘর ; প্রশাস‌নের ত্রান ‌বিতরণ। কালের খবর জুলাইয়ের রক্তাক্ত স্মৃতিকে ধারণ করে ‘৩৬ জুলাই’ পত্রিকার আত্মপ্রকাশ। কালের খবর কাঁচা রাস্তা ধানক্ষেত-জঙ্গল পেরিয়ে যা দেখলেন প্রধানমন্ত্রী। কালের খবর রাঙ্গামাটি পার্বত্য এলাকার নারীদের আত্মনির্ভরশীল করতে বাঘাইহাট জোনের সেলাই প্রশিক্ষণের উদ্বোধন। কালের খবর সত্যের মঞ্চ না রাজনৈতিক অঙ্গন? সাংবাদিকতা ও রাজনীতির সীমারেখা নিয়ে নতুন বৈশ্বিক ভাবনা। কালের খবর ঢাকা দক্ষিণ সিটি নতুন ওয়ার্ডগুলোয় মশার রাজত্ব, অতিষ্ঠ বাসিন্দারা। কালের খবর নবীনগরে গোলাগুলির ঘটনায় নিখোঁজ রিফাতের লাশ উদ্ধার। কালের খবর মাটিরাঙ্গায় ওয়াদুদ ভুইয়া এমপি’র সহায়তায় সিদ্ধ চাল পেল গুচ্ছগ্রামের কার্ডধারীরা। কালের খবর দুর্গম পাহাড়ে নওমুসলিমদের পাশে সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদ। কালের খবর মুন্সিগঞ্জের শ্রীনগরে জার্নালিস্ট ফারুক নগর ফাউন্ডেশনের উদ্যোগে “ফারুকজি ফুড গার্ডেন”-২-এ বৃক্ষরোপণ। কালের খবর
ট্র্যাফিক আইন লঙ্ঘন করায় পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী আব্বাসির জরিমানা। কালের খবর

ট্র্যাফিক আইন লঙ্ঘন করায় পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী আব্বাসির জরিমানা। কালের খবর

কালের খবর ডেস্ক : ট্র্যাফিক আইন লঙ্ঘন করেছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী শহিদ খাকান আব্বাসি। কিন্তু তাকে ছাড় না দিয়ে জরিমানা করেছে দেশটির ট্র্যাফিক পুলিশ।

সাবেক প্রধানমন্ত্রীর গাড়ি নির্ধারিত গতিসীমা অনুসরণ না করায় ৭৫০ রুপি জরিমানা করেছে দায়িত্বরত ট্র্যাফিক পুলিশ।
পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের একটি সড়কের ওপর দিয়ে গাড়ী চালিয়ে যাচ্ছিলেন শহিদ খাকান আব্বাসি। কিন্তু তার গাড়ী নির্ধারিত গতিসীমা অতিক্রম করে। এতে সাবেক প্রধানমন্ত্রীকে জরিমানা করে ট্র্যাফিক পুলিশ। শুধু তাই নয়, সে সময় ট্র্যাফিক পুলিশরা শহিদ খাকানের সঙ্গে ছবিও তুলেছেন। পরে সে ছবি ও জরিমানার রশিদ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়।

এদিকে, ট্র্যাফিক পুলিশ জানিয়েছে, শহিদ খাকান আব্বাসির গাড়ি নির্ধারিত গতিসীমা ৩৫ কি.মি. অতিক্রম করে ৪০ কি.মি. গতিসীমায় উঠায় তাকে এ জরিমানা করা হয়েছে। পুলিশের বিশেষ ক্যামেরায় এ অনিয়ম ধরা পড়লে শহিদ খাকানের গাড়ি থামিয়ে তাকে জরিমানা করা হয়।
প্রসঙ্গত, পাকিস্তানের ১৮তম প্রধানমন্ত্রী ছিলেন শহিদ খাকান আব্বাসি।

       দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন । 

সূত্র: জিও নিউজ

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com