বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৮:১৮ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
মাটিরাঙ্গায় ধলিয়া খালে বিলীন বসতঘর ; প্রশাস‌নের ত্রান ‌বিতরণ। কালের খবর জুলাইয়ের রক্তাক্ত স্মৃতিকে ধারণ করে ‘৩৬ জুলাই’ পত্রিকার আত্মপ্রকাশ। কালের খবর কাঁচা রাস্তা ধানক্ষেত-জঙ্গল পেরিয়ে যা দেখলেন প্রধানমন্ত্রী। কালের খবর রাঙ্গামাটি পার্বত্য এলাকার নারীদের আত্মনির্ভরশীল করতে বাঘাইহাট জোনের সেলাই প্রশিক্ষণের উদ্বোধন। কালের খবর সত্যের মঞ্চ না রাজনৈতিক অঙ্গন? সাংবাদিকতা ও রাজনীতির সীমারেখা নিয়ে নতুন বৈশ্বিক ভাবনা। কালের খবর ঢাকা দক্ষিণ সিটি নতুন ওয়ার্ডগুলোয় মশার রাজত্ব, অতিষ্ঠ বাসিন্দারা। কালের খবর নবীনগরে গোলাগুলির ঘটনায় নিখোঁজ রিফাতের লাশ উদ্ধার। কালের খবর মাটিরাঙ্গায় ওয়াদুদ ভুইয়া এমপি’র সহায়তায় সিদ্ধ চাল পেল গুচ্ছগ্রামের কার্ডধারীরা। কালের খবর দুর্গম পাহাড়ে নওমুসলিমদের পাশে সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদ। কালের খবর মুন্সিগঞ্জের শ্রীনগরে জার্নালিস্ট ফারুক নগর ফাউন্ডেশনের উদ্যোগে “ফারুকজি ফুড গার্ডেন”-২-এ বৃক্ষরোপণ। কালের খবর
স্বল্পমাত্রার পিল এখন পুরুষদের

স্বল্পমাত্রার পিল এখন পুরুষদের

 

 

 

 

কালের খবর ডেস্ক :
কয়েক দশক ধরে বাজারে জন্ম নিয়ন্ত্রণের জন্য স্বল্পমাত্রার যেসব বড়ি বা পিল পাওয়া যায়, সবই নারীদের। এবার পুরুষদের জন্য স্বল্পমাত্রার জন্ম নিয়ন্ত্রণের পিল তৈরি করেছেন যুক্তরাষ্ট্রের এক দল গবেষক।

তাঁদের দাবি, পরীক্ষামূলকভাবে এই পিল প্রয়োগ করা হয়েছে এবং সাফল্যও মিলেছে।
ওষুধটি বানিয়েছেন যুক্তরাষ্ট্রের ‘ন্যাশনাল ইনস্টিটিউটস অব হেলথ’-এর (এনআইএইচ) এক দল গবেষক। সম্প্রতি তাঁরা গবেষণাসংক্রান্ত বিস্তারিত তথ্য তুলে ধরেন শিকাগোতে অনুষ্ঠিত ‘এন্ডোক্রাইন সোসাইটি’র বার্ষিক সম্মেলনে। গবেষকরা পিলটির নাম দিয়েছেন ‘ডাইমিথানড্রোলোন আনডিক্যানোয়েট’ বা সংক্ষেপে ‘ডিএমএইউ’। গবেষকরা জানান, তাঁরা এক মাস ৮৩ জন পুরুষকে এই ওষুধ খাইয়েছেন। তাতে দেখা গেছে, এটি কার্যকর। এই পিল বানানোর গবেষণায় যুক্ত ছিলেন ইউনিভার্সিটি অব ওয়াশিংটনের মেডিসিন বিভাগের অধ্যাপক ড. স্টিফাইন পেইজ। এক বিবৃতিতে তিনি জানান, নারীরা সাধারণত স্বল্পমাত্রার যে পিল খায়, ডিএমএইউ সে ধরনেরই। এটি প্রতিদিন একটি করে এক মাস খেতে হয়।
অধ্যাপক পেইজ জানান, এই পিল শুক্রাণু উত্পাদনের জন্য প্রয়োজনীয় হরমোন উত্পাদনের মাত্রা কমিয়ে দেওয়ার মাধ্যমে সফলভাবে জন্মনিয়ন্ত্রণ করে থাকে।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com