রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ০৭:২০ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
রাঙ্গামাটি সাজেক বৈশাখী ( বিযু) উৎসব উপলক্ষে সেনাবাহিনীর পক্ষ থেকে আর্থিক সহায়তা প্রদান। কালের খবর সাজেক শুকনাছড়া এলাকা যৌথ বাহিনীর অভিযানে ১৫২.৭১ ঘন ফুট সেগুন কাঠ জব্দ। কালের খবর জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে পার্বত্য এলাকা থেকে বিএনপির খাগড়াছড়ির শাহেনা আক্তার আলেচনায়। কালের খবর কালের সাক্ষী হয়ে আছে ঐতিহ্যবাহী হাটহাজারী পার্ব্বতী উচ্চ বিদ্যালয়ের শতবর্ষী এই ভবন! কালের খবর দেশের আভ্যন্তরীণ জ্বালানি ও পার্বত্য চট্টগ্রামের খনিজসম্পদ ব্যবহারের দাবি। কালের খবর মাটিরাঙ্গায় নিয়ম ভেঙে তেল বিক্রির দায়ে বিশ হাজার টাকা জরিমানা। কালের খবর খাগড়াছড়িতে আশঙ্কাজনক হারে বাড়ছে তামাক চাষ, কমছে সবজির আবাদ। কালের খবর সাজেকে ঘুরতে আসা টুরিস্ট এর হারানো মোবাইল সেনাবাহিনীর সহায়তায় উদ্ধার করে মালিককে ফেরত প্রদান। কালের খবর রায়পুরায় মাদকাসক্ত ছেলেকে কারাগারে পাঠাতে অসহায় বৃদ্ধা মায়ের আকুতি। কালের খবর চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর হেলাল উদ্দিন ভূমি মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়ায় সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদের অভিনন্দন। কালের খবর
মাটিরাঙ্গার গুমতিতে মহান বিজয় দিবসে বিএনপির শোভাযাত্রা ও পুষ্পস্তবক অর্পণ। কালের খবর

মাটিরাঙ্গার গুমতিতে মহান বিজয় দিবসে বিএনপির শোভাযাত্রা ও পুষ্পস্তবক অর্পণ। কালের খবর

 

খাগড়াছড়ি প্রতিনিধি, মোঃ নিজাম উদ্দিন, কালের খবর : বিনম্র শ্রদ্ধা আর উৎসব মুখর পরিবেশের মধ্য দিয়ে ভয়হীন পরিবেশে খাগড়াছড়ির মাটিরাঙ্গার গুমতিতে মহান বিজয় দিবস উদযাপন করেছে গুমতি ইউনিয়ন বিএনপি ও যুবদল এবং অঙ্গ ও সহযোগী সংগঠন।
সোমবার (১৬ ডিসেম্বর) সকালের দিকে দলীয় কার্যালয়ের সামনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে দিবসটির শুভ সূচনা করা হয়।
এরপর বিপুল সংখ্যক নেতাকর্মীর অংশগ্রহণে শোভাযাত্রা নিয়ে গুমতির প্রধান সড়ক প্রদক্ষিণ করে বীর মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে গুমতি হাই স্কুল চত্বরে স্বাধীনতা সোপানে পুষ্পস্তবক অর্পণ করেন গুমতি ইউনিয়ন বিএনপি ও যুবদল এবং সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
দীর্ঘ ১৭ বছর পরে ‘শহীদ জিয়া অমর হোক, খালেদা জিয়া জিন্দাবাদ, লাল সবুজের পতাকায় জিয়া তোমায় দেখা যায়, বিজয়ের এই দিনে জিয়া তোমায় পড়ে মনে’ স্লোগানে প্রকম্পিত হয়ে উঠে গুমতির রাজপথ।
এসময় মাটিরাঙা উপজেলা বিএনপির সহ-সভাপতি আবু ফজল ভূঁইয়া, গুমতি ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃকামাল হোসেন , সাধারণ সম্পাদক মোঃ ইদ্রিস মিয়া, বিএনপির সহসভাপতি আবুল হাসান মেম্বার, মোঃ আলী মিয়া মেম্বার, যুবদল ছাত্রদল সহ অন্যান্য নেতৃবৃন্দএবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ও বিভিন্ন ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

পুষ্পস্তবক অর্পণ শেষে উপজেলা বিএনপির সহ-সভাপতি আবু ফজল ভূঁইয়া বলেন, দীর্ঘ ১৮ বছর পর ভয়হীন পরিবেশে বিএনপির নেতাকর্মীরা মুক্তিযুদ্ধের বীর শহীদদের শ্রদ্ধা জানাতে পেরেছে। বিগত দিনে বিএনপির নেতাকর্মীদের স্বত:স্ফূর্ত ভাবে পুস্পস্তবক অপর্ণ করতে দেয়নি আওয়ামীলীগ।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com