বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৭:৫৫ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
রাঙ্গামাটি সাজেক বৈশাখী ( বিযু) উৎসব উপলক্ষে সেনাবাহিনীর পক্ষ থেকে আর্থিক সহায়তা প্রদান। কালের খবর সাজেক শুকনাছড়া এলাকা যৌথ বাহিনীর অভিযানে ১৫২.৭১ ঘন ফুট সেগুন কাঠ জব্দ। কালের খবর জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে পার্বত্য এলাকা থেকে বিএনপির খাগড়াছড়ির শাহেনা আক্তার আলেচনায়। কালের খবর কালের সাক্ষী হয়ে আছে ঐতিহ্যবাহী হাটহাজারী পার্ব্বতী উচ্চ বিদ্যালয়ের শতবর্ষী এই ভবন! কালের খবর দেশের আভ্যন্তরীণ জ্বালানি ও পার্বত্য চট্টগ্রামের খনিজসম্পদ ব্যবহারের দাবি। কালের খবর মাটিরাঙ্গায় নিয়ম ভেঙে তেল বিক্রির দায়ে বিশ হাজার টাকা জরিমানা। কালের খবর খাগড়াছড়িতে আশঙ্কাজনক হারে বাড়ছে তামাক চাষ, কমছে সবজির আবাদ। কালের খবর সাজেকে ঘুরতে আসা টুরিস্ট এর হারানো মোবাইল সেনাবাহিনীর সহায়তায় উদ্ধার করে মালিককে ফেরত প্রদান। কালের খবর রায়পুরায় মাদকাসক্ত ছেলেকে কারাগারে পাঠাতে অসহায় বৃদ্ধা মায়ের আকুতি। কালের খবর চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর হেলাল উদ্দিন ভূমি মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়ায় সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদের অভিনন্দন। কালের খবর
ডেমরায় মারধোর ও প্রাণনাশের ভয় দেখিয়ে বসতঘরের চালা খুলে নিয়ে গেছে দুর্বৃত্তরা। কালের খবর

ডেমরায় মারধোর ও প্রাণনাশের ভয় দেখিয়ে বসতঘরের চালা খুলে নিয়ে গেছে দুর্বৃত্তরা। কালের খবর

 

বিশেষ প্রতিনিধি, কালের খবর : 
ডেমরায় মারধর করে প্রাণনাশের ভয় দেখিয়ে আদালতে বিচারাধীন সম্পত্তিতে প্রবেশ করে বসতঘরের চালা খুলে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। শনিবার ৩ মে ডেমরা থানার শুকুরসি এলাকায় এই ঘটনা ঘটে।এই বিষয়ে ভুক্তভোগী হাসিনা বেগম বাদী হয়ে ৪ জনের বিরুদ্ধে ডেমরা থানায় একটি অভিযোগ দায়ের করেন। অভিযুক্তরা হচ্ছেন এলাকার বাসিন্দা মৃত আমির উদ্দিনের চার ছেলে যথাক্রমে ( ১) অহেদ আলী ওরফে ওয়াহিদুজ্জামান (২) সহর আলী (৩) মোহাম্মদ আলী (৪) কবির হোসেন ।
অভিযোগ সূত্রে জানা গেছে, ভুক্তভোগী হাসিনা বেগম নামে এই নারী তার পৈতৃক সূত্রে প্রাপ্ত ভোগদখলীয় ২৬ শতাংশ জমি ও বাড়ি নিয়ে অভিযুক্ত ব্যক্তিদের সাথে বিরোধ চলে আসছিল। উক্ত জমির বিষয়ে বিজ্ঞ আদালতে মামলা চলমান। হঠাৎ করে শনিবার সকাল আটটার দিকে অভিযুক্ত ব্যক্তিরা ভুক্তভোগীর বসতঘরের টিনের চালা খুলে নিয়ে যায়। এ সময় তিনি বাধা দিলে তাকে এলোপাতাড়ি ভাবে মারধর করে শরীরে নীলা ফোলা জখম করে। ভুক্তভোগী বাধা প্রদান করলে তাকে খুন জখম করবে বলে হুমকি প্রদান করে। পরে তার ডাক চিৎকারে আশেপাশের লোকজন এসে উদ্ধার করে। বর্তমানে অভিযুক্ত ব্যক্তিদের প্রাণনাশের হুমকিতে ভয়ে আতঙ্কে আছেন ভুক্তভোগী হাসিনা বেগম। উক্ত বিষয়ে আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদয় হস্তক্ষেপ কামনা করেছেন।
এ বিষয়ে ডেমরা থানার অফিসার ইনচার্জ মাহমুদুর রহমান জানান এই ঘটনার খবর পেয়ে আমি তাৎক্ষণিক আমার অফিসার পাঠিয়ে ভাঙচুর বন্ধ করিয়েছি এবং তদন্ত চলমান আছে সঠিক তথ্য যাচাই করে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com