বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৬:১৬ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
মাটিরাঙ্গায় ধলিয়া খালে বিলীন বসতঘর ; প্রশাস‌নের ত্রান ‌বিতরণ। কালের খবর জুলাইয়ের রক্তাক্ত স্মৃতিকে ধারণ করে ‘৩৬ জুলাই’ পত্রিকার আত্মপ্রকাশ। কালের খবর কাঁচা রাস্তা ধানক্ষেত-জঙ্গল পেরিয়ে যা দেখলেন প্রধানমন্ত্রী। কালের খবর রাঙ্গামাটি পার্বত্য এলাকার নারীদের আত্মনির্ভরশীল করতে বাঘাইহাট জোনের সেলাই প্রশিক্ষণের উদ্বোধন। কালের খবর সত্যের মঞ্চ না রাজনৈতিক অঙ্গন? সাংবাদিকতা ও রাজনীতির সীমারেখা নিয়ে নতুন বৈশ্বিক ভাবনা। কালের খবর ঢাকা দক্ষিণ সিটি নতুন ওয়ার্ডগুলোয় মশার রাজত্ব, অতিষ্ঠ বাসিন্দারা। কালের খবর নবীনগরে গোলাগুলির ঘটনায় নিখোঁজ রিফাতের লাশ উদ্ধার। কালের খবর মাটিরাঙ্গায় ওয়াদুদ ভুইয়া এমপি’র সহায়তায় সিদ্ধ চাল পেল গুচ্ছগ্রামের কার্ডধারীরা। কালের খবর দুর্গম পাহাড়ে নওমুসলিমদের পাশে সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদ। কালের খবর মুন্সিগঞ্জের শ্রীনগরে জার্নালিস্ট ফারুক নগর ফাউন্ডেশনের উদ্যোগে “ফারুকজি ফুড গার্ডেন”-২-এ বৃক্ষরোপণ। কালের খবর
শহিদ বুদ্ধিজীবীদের প্রতি ঢাকা ক্লাবের নেতৃবৃন্দের গভীর শ্রদ্ধা নিবেদন। কালের খবর

শহিদ বুদ্ধিজীবীদের প্রতি ঢাকা ক্লাবের নেতৃবৃন্দের গভীর শ্রদ্ধা নিবেদন। কালের খবর

মীর রাজিবুল হাসান নাজমুল : বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে জাতির শ্রেষ্ঠ সন্তান শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন ঢাকা প্রেস ক্লাবের নেতৃবৃন্দ । শনিবার (১৪ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টায় রাজধানীর মিরপুরের শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে ঢাকা প্রেস ক্লাবের সভাপতি আওরঙ্গজেব কামালের নেতৃত্বে শ্রদ্ধা নিবেদন করেন সংগঠনের নেতাকর্মীরা। এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের সহ-সভাপতি খান সেলিম রহমান,মোঃ আমিনুল ইসলাম রিপন, দপ্তর সম্পাদক কে এম মোহম্মাদ হোসেন রিজভী,পরিবেশ বিষয়ক সম্পাদক মোঃ রফিকুল ইসলাম খান,মোঃ সোহেল রহমান,মোঃ মোফাজেল হোসেন রাজু,মোঃ আজাহার আলী,মোঃ ইউনুস আলী প্রমুখ। এ সময় সংগঠনের সভাপতি মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন করার জন্য জুলাই গণঅভ্যুথানের বিপ্লবকে ধারণ করে এগিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করে বলেন, ১৪ ডিসেম্বর পৃথিবীর ইতিহাসের এক জঘন্য কালো অধ্যায়। ১৯৭১ সালে নয় মাসের রক্তক্ষয়ী মুক্তিসংগ্রামের শেষলগ্নে পুরো দেশের মানুষ যখন চূড়ান্ত বিজয়ের দ্বারপ্রান্তে, ঠিক তখনই হানাদার বাহিনী ও তাদের দোসররা পরিকল্পিতভাবে বিশিষ্ট সাংবাদিক, শিক্ষাবিদ, গবেষক, চিকিৎসক, প্রকৌশলী ও কবি-সাহিত্যিক বুদ্ধিজীবীদের বাড়ি থেকে ধরে নিয়ে নৃশংসভাবে হত্যা করে। বিজয়ের চূড়ান্ত মুহূর্তে জাতিকে মেধাশূন্য করার এ নৃশংস নিধনযজ্ঞ সেদিন গোটা জাতিসহ পুরো বিশ্বকেই হতবিহ্বল করে দিয়েছিল। আজ আমরা তাদের গভীর শ্রদ্ধা ও সম্মানের সাথে স্মরণ করি যারা প্রাণ দিয়ে আমাদের মুক্তির পথ দেখিয়েছেন।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com