বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৪৩ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
দলের প্রধানের বিজয় নিশ্চিত করতে নেতাকে ভালবেসে নির্ঘুম রাত কাটিয়েছেন সাংবাদিক নেতা মো: আসাদুজ্জামান বাবুল। রাঙ্গামাটি জেলার দুর্গম সাজেক ইউনিয়নে আনন্দমুখর পরিবেশে ভোট গ্রহণ। কালের খবর নওগাঁ-২ আসনে ধানের শীষের প্রার্থী সামসুজোহা খানের পক্ষে প্রচারণা। কালের খবর ঢাকা ১৭ আসনে নির্বাচন পর্যবেক্ষণ কমিটির সমন্বয়ক ডাবলু ও যুগ্ম সমন্বয়ক রাজ। কালের খবর লক্ষ্মীপুরে গণ মিছিলে এসে জামায়াত – বিএনপির ২ কর্মীর মৃ-ত্যু। কালের খবর সবার আগে বাংলাদেশ : একটি বিধ্বস্ত অর্থনীতির পুনর্জন্ম ও আগামীর রাষ্ট্র দর্শন। কালের খবর নবীনগরে অস্ত্রসহ একজন আটক, শিশুকে মুচলেকায় মুক্ত৷। কালের খবর ফেসবুকে ফেক স্ট্রাইক : মুফতি আমির হামজার ভেরিফাইড পেজ অপসারণ, সাইবার হামলার অভিযোগ। কালের খবর নবীনগরে ১১ দলের জনসভায় : মিডিয়াকে চরিত্র বদলের আহবান জানিয়ে মিডিয়ার মালিকদেরকে ‘প্রথম মোনাফিক’ আখ্যায়িত করলেন এনসিপি নেতা হাসনাত আবদুল্লাহ। কালের খবর খাগড়াছড়ি : পাহাড়ের অর্থনীতিতে পর্যটনের নতুন দিগন্ত ও আগামীর পথরেখা। কালের খবর
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ১৪৪ ধারা জারি

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ১৪৪ ধারা জারি

কালের খবর প্রতিবেদক : ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে একই সময় একই জায়গায় ছাত্রলীগের দুই পক্ষের সমাবেশকে ঘিরে আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির আশঙ্কায় ১৪৪ ধারা জারি করা হয়েছে।

সব ধরণের সভা-সমাবেশ ও গণজমায়েত নিষিদ্ধ করে উপজেলা প্রশাসনের জারি করা ১৪৪ ধারা শনিবার সকাল থেকে রাত ১২টা পর্যন্ত বলবৎ থাকবে বলে জানা গেছে।

খোঁজ নিয়ে জানা গেছে, সরাইল উপজেলা ছাত্রলীগের নবগঠিত আহ্বায়ক কমিটির আহ্বায়ক জসিম খান ও যুগ্ম আহ্বায়ক আফসার উদ্দিনের পরিচিতি সভা ডাকা হয় স্থানীয় উপজেলা সদরের শহীদ মিনার এলাকায়। শনিবার সকালে ওই সভা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। একই জয়গায় সদ্য সাবেক কমিটির নেতা গিয়াস উদ্দিন সেলুর গ্রুপ নবগঠিত কমিটি অবৈধ দাবি করে তাদের প্রতিহত করার জন্য সমাবেশ আহ্বান করে। এ নিয়ে শুক্রবার রাত থেকেই উত্তেজনা বিরাজ করছিল। পরে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে উপজেলা সদরে সব ধরণের সভা-সমাবেশ ও গণজমায়েত নিষিদ্ধ করে ১৪৪ ধারা জারি করে উপজেলা প্রশাসন।

সরাইল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মফিজ উদ্দিন ভূইয়া বলেন, সমাবেশস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। আমরা কাউকে বিশৃঙ্খলা সৃষ্টি করতে দেব না।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com