বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৬:০৯ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
মাটিরাঙ্গায় ধলিয়া খালে বিলীন বসতঘর ; প্রশাস‌নের ত্রান ‌বিতরণ। কালের খবর জুলাইয়ের রক্তাক্ত স্মৃতিকে ধারণ করে ‘৩৬ জুলাই’ পত্রিকার আত্মপ্রকাশ। কালের খবর কাঁচা রাস্তা ধানক্ষেত-জঙ্গল পেরিয়ে যা দেখলেন প্রধানমন্ত্রী। কালের খবর রাঙ্গামাটি পার্বত্য এলাকার নারীদের আত্মনির্ভরশীল করতে বাঘাইহাট জোনের সেলাই প্রশিক্ষণের উদ্বোধন। কালের খবর সত্যের মঞ্চ না রাজনৈতিক অঙ্গন? সাংবাদিকতা ও রাজনীতির সীমারেখা নিয়ে নতুন বৈশ্বিক ভাবনা। কালের খবর ঢাকা দক্ষিণ সিটি নতুন ওয়ার্ডগুলোয় মশার রাজত্ব, অতিষ্ঠ বাসিন্দারা। কালের খবর নবীনগরে গোলাগুলির ঘটনায় নিখোঁজ রিফাতের লাশ উদ্ধার। কালের খবর মাটিরাঙ্গায় ওয়াদুদ ভুইয়া এমপি’র সহায়তায় সিদ্ধ চাল পেল গুচ্ছগ্রামের কার্ডধারীরা। কালের খবর দুর্গম পাহাড়ে নওমুসলিমদের পাশে সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদ। কালের খবর মুন্সিগঞ্জের শ্রীনগরে জার্নালিস্ট ফারুক নগর ফাউন্ডেশনের উদ্যোগে “ফারুকজি ফুড গার্ডেন”-২-এ বৃক্ষরোপণ। কালের খবর
সিটি মেয়রের সঙ্গে ইপিজেড থানা বিএনপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ,নগর সেবার মানোন্নয়ন ও অবকাঠামো সংস্কারে দাবি-দাওয়া। কালের খবর

সিটি মেয়রের সঙ্গে ইপিজেড থানা বিএনপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ,নগর সেবার মানোন্নয়ন ও অবকাঠামো সংস্কারে দাবি-দাওয়া। কালের খবর

 

চট্টগ্রাম থেকে মোঃ শহিদুল ইসলাম, কালের :

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ইপিজেড থানা ও ৩৯ নম্বর ওয়ার্ডের বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) নেতৃবৃন্দ। মঙ্গলবার (৩ মার্চ) দুপুরে নগর ভবনে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সাক্ষাৎকালে নেতারা এলাকার বিভিন্ন নাগরিক সমস্যা তুলে ধরেন। তাঁদের মধ্যে ছিলেন—৩৯ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও ইপিজেড থানা বিএনপির সাবেক সভাপতি সরফরাজ কাদের রাসেল, থানা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম সম্পাদক ও নগর বিএনপির সাবেক ক্রীড়া বিষয়ক সম্পাদক মো. জাবেদ আনসারী এবং ৩৯ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি মো. আশরাফ উদ্দিন। এ ছাড়া দলের আরও কয়েকজন নেতা উপস্থিত ছিলেন।

নেতৃবৃন্দ জানান, ওয়ার্ডের বিভিন্ন সড়ক, নালা-নর্দমা, ড্রেন-কালভার্ট ও সরু অলি-গলির ভাঙা অংশ দ্রুত সংস্কার প্রয়োজন। পাশাপাশি ময়লা-আবর্জনা অপসারণে ভ্যানগাড়ি ও পরিচ্ছন্নতাকর্মীর সংখ্যা বাড়ানো, চসিক কার্যালয়ে নাগরিক সেবা নিশ্চিতকরণ, নাগরিক সনদ, ওয়ারিশ সনদ ও জন্মনিবন্ধন সনদপ্রাপ্তি সহজ করা এবং জোয়ারের প্রবল স্রোতের পানি দ্রুত নিষ্কাশনের কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানান তাঁরা। এলাকাবাসীর পক্ষ থেকে অবকাঠামোগত উন্নয়ন ত্বরান্বিত করার আহ্বানও জানানো হয়।

থানা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম সম্পাদক মো. জাবেদ আনসারী বলেন, বিভিন্ন নাগরিক সমস্যা নিয়ে মেয়রের সঙ্গে ফলপ্রসূ আলোচনা হয়েছে।

মেয়র ডা. শাহাদাত হোসেন অভিযোগ ও দাবিগুলো মনোযোগ দিয়ে শোনেন এবং সংশ্লিষ্ট বিভাগকে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে নির্দেশ দেওয়ার আশ্বাস দেন। তিনি নগর উন্নয়নে রাজনৈতিক ভেদাভেদ ভুলে সর্বজনীন অংশগ্রহণ ও সমন্বয়ের আহ্বান জানান।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com