বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০১:৫১ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
মাটিরাঙ্গায় ধলিয়া খালে বিলীন বসতঘর ; প্রশাস‌নের ত্রান ‌বিতরণ। কালের খবর জুলাইয়ের রক্তাক্ত স্মৃতিকে ধারণ করে ‘৩৬ জুলাই’ পত্রিকার আত্মপ্রকাশ। কালের খবর কাঁচা রাস্তা ধানক্ষেত-জঙ্গল পেরিয়ে যা দেখলেন প্রধানমন্ত্রী। কালের খবর রাঙ্গামাটি পার্বত্য এলাকার নারীদের আত্মনির্ভরশীল করতে বাঘাইহাট জোনের সেলাই প্রশিক্ষণের উদ্বোধন। কালের খবর সত্যের মঞ্চ না রাজনৈতিক অঙ্গন? সাংবাদিকতা ও রাজনীতির সীমারেখা নিয়ে নতুন বৈশ্বিক ভাবনা। কালের খবর ঢাকা দক্ষিণ সিটি নতুন ওয়ার্ডগুলোয় মশার রাজত্ব, অতিষ্ঠ বাসিন্দারা। কালের খবর নবীনগরে গোলাগুলির ঘটনায় নিখোঁজ রিফাতের লাশ উদ্ধার। কালের খবর মাটিরাঙ্গায় ওয়াদুদ ভুইয়া এমপি’র সহায়তায় সিদ্ধ চাল পেল গুচ্ছগ্রামের কার্ডধারীরা। কালের খবর দুর্গম পাহাড়ে নওমুসলিমদের পাশে সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদ। কালের খবর মুন্সিগঞ্জের শ্রীনগরে জার্নালিস্ট ফারুক নগর ফাউন্ডেশনের উদ্যোগে “ফারুকজি ফুড গার্ডেন”-২-এ বৃক্ষরোপণ। কালের খবর
অপপ্রচারের বিরুদ্ধে প্রতিবাদ, আইনি পদক্ষেপের পথে জয়নাল আবেদীন ভূইয়া। কালের খবর

অপপ্রচারের বিরুদ্ধে প্রতিবাদ, আইনি পদক্ষেপের পথে জয়নাল আবেদীন ভূইয়া। কালের খবর

 

মোঃ জসিম উদ্দিন বিশেষ প্রতিনিধি, কালের খবর :

খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার গোমতী ইউনিয়নের বাসিন্দা জয়নাল আবেদীন ভূইয়ার বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দীর্ঘদিন ধরে অপপ্রচার চালানো হচ্ছে বলে অভিযোগ উঠেছে। বিষয়টি নিয়ে তিনি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন এবং আইনগত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, কিছু ব্যক্তি পরিকল্পিতভাবে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন ধরনের মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য প্রচার করে তাকে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করার চেষ্টা করছে। এতে তার ব্যক্তিগত ও সামাজিক সুনাম ক্ষুণ্ন হচ্ছে বলে দাবি করেন তিনি।

এ বিষয়ে জয়নাল আবেদীন ভূইয়া বলেন, “কিছু লোক ইচ্ছাকৃতভাবে আমার বিরুদ্ধে ফেসবুকে মিথ্যা ও ভিত্তিহীন পোস্ট দিয়ে আমাকে ছোট করার চেষ্টা করছে। এগুলো সম্পূর্ণ উদ্দেশ্যপ্রণোদিত এবং অসত্য।”

তিনি আরও জানান, তার বিরুদ্ধে যেসব জমি সংক্রান্ত অভিযোগ আনা হয়েছে, সেসব জমির সকল বৈধ কাগজপত্র তার কাছে সংরক্ষিত রয়েছে এবং প্রয়োজনে সেগুলো সবার সামনে উপস্থাপন করতে তিনি প্রস্তুত।

এদিকে, অপপ্রচারের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে মাটিরাঙ্গা থানায় সাধারণ ডায়েরি (জিডি) করার প্রস্তুতি চলছে বলেও নিশ্চিত করেছেন তিনি।

স্থানীয় সচেতন মহল সামাজিক যোগাযোগ মাধ্যমে যাচাই-বাছাই ছাড়া তথ্য প্রচার না করার আহ্বান জানিয়ে বলেছে, এ ধরনের অপপ্রচার ব্যক্তি ও সমাজ—উভয়ের জন্যই ক্ষতিকর।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com