বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০১:৪৯ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
মাটিরাঙ্গায় ধলিয়া খালে বিলীন বসতঘর ; প্রশাস‌নের ত্রান ‌বিতরণ। কালের খবর জুলাইয়ের রক্তাক্ত স্মৃতিকে ধারণ করে ‘৩৬ জুলাই’ পত্রিকার আত্মপ্রকাশ। কালের খবর কাঁচা রাস্তা ধানক্ষেত-জঙ্গল পেরিয়ে যা দেখলেন প্রধানমন্ত্রী। কালের খবর রাঙ্গামাটি পার্বত্য এলাকার নারীদের আত্মনির্ভরশীল করতে বাঘাইহাট জোনের সেলাই প্রশিক্ষণের উদ্বোধন। কালের খবর সত্যের মঞ্চ না রাজনৈতিক অঙ্গন? সাংবাদিকতা ও রাজনীতির সীমারেখা নিয়ে নতুন বৈশ্বিক ভাবনা। কালের খবর ঢাকা দক্ষিণ সিটি নতুন ওয়ার্ডগুলোয় মশার রাজত্ব, অতিষ্ঠ বাসিন্দারা। কালের খবর নবীনগরে গোলাগুলির ঘটনায় নিখোঁজ রিফাতের লাশ উদ্ধার। কালের খবর মাটিরাঙ্গায় ওয়াদুদ ভুইয়া এমপি’র সহায়তায় সিদ্ধ চাল পেল গুচ্ছগ্রামের কার্ডধারীরা। কালের খবর দুর্গম পাহাড়ে নওমুসলিমদের পাশে সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদ। কালের খবর মুন্সিগঞ্জের শ্রীনগরে জার্নালিস্ট ফারুক নগর ফাউন্ডেশনের উদ্যোগে “ফারুকজি ফুড গার্ডেন”-২-এ বৃক্ষরোপণ। কালের খবর
ব্রাহ্মণবাড়িয়ায় কৃতী শিক্ষার্থী সংবর্ধনা ‘নেতিবাচক সবকিছু থেকে দূরে সরে ভালো মানুষ হতে হবে’। কালের খবর

ব্রাহ্মণবাড়িয়ায় কৃতী শিক্ষার্থী সংবর্ধনা ‘নেতিবাচক সবকিছু থেকে দূরে সরে ভালো মানুষ হতে হবে’। কালের খবর

‘এই সাফল্য ধরে রাখতে বেশি করে পড়াশোনা করতে হবে। মানবকল্যাণে নিজেকে নিয়োজিত রাখতে হবে। নেতিবাচক সবকিছু থেকে দূরে থাকতে হবে। ভালো মানুষ হতে হবে।’ এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের উদ্দেশে কথাগুলো বলছিলেন ব্রাহ্মণবাড়িয়ার অন্নদা সরকারি উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক ফরিদা নাজমীন। আজ শনিবার সকালে ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে আয়োজিত শিখো-প্রথম আলো কৃতী সংবর্ধনা অনুষ্ঠানে কথাগুলো বলেন তিনি।

সকাল নয়টায় অনুষ্ঠান শুরুর কথা থাকলেও সকাল সাড়ে আটটা থেকে ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে আসতে শুরু করে নিবন্ধন করা শিক্ষার্থীরা। এসএসসিতে জিপিএ-৫ পাওয়া এসব শিক্ষার্থীর কেউ এসেছে মা-বাবার সঙ্গে, কেউ আবার ভাই–বোনকে সঙ্গে নিয়ে, কোথাও কোথাও আবার বন্ধুদের দলের দেখা মিলেছে। সবার সরব উপস্থিতিতে কলেজ প্রাঙ্গণ একটি মিলনমেলায় পরিণত হয়। এ উৎসবে অংশ নিতে অনলাইনে নিবন্ধন করেছে জিপিএ-৫ পাওয়া প্রায় ৬৯২ শিক্ষার্থী।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com