বুধবার, ০৮ জুলাই ২০২৬, ১১:৫৭ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
মাটিরাঙ্গায় ধলিয়া খালে বিলীন বসতঘর ; প্রশাস‌নের ত্রান ‌বিতরণ। কালের খবর জুলাইয়ের রক্তাক্ত স্মৃতিকে ধারণ করে ‘৩৬ জুলাই’ পত্রিকার আত্মপ্রকাশ। কালের খবর কাঁচা রাস্তা ধানক্ষেত-জঙ্গল পেরিয়ে যা দেখলেন প্রধানমন্ত্রী। কালের খবর রাঙ্গামাটি পার্বত্য এলাকার নারীদের আত্মনির্ভরশীল করতে বাঘাইহাট জোনের সেলাই প্রশিক্ষণের উদ্বোধন। কালের খবর সত্যের মঞ্চ না রাজনৈতিক অঙ্গন? সাংবাদিকতা ও রাজনীতির সীমারেখা নিয়ে নতুন বৈশ্বিক ভাবনা। কালের খবর ঢাকা দক্ষিণ সিটি নতুন ওয়ার্ডগুলোয় মশার রাজত্ব, অতিষ্ঠ বাসিন্দারা। কালের খবর নবীনগরে গোলাগুলির ঘটনায় নিখোঁজ রিফাতের লাশ উদ্ধার। কালের খবর মাটিরাঙ্গায় ওয়াদুদ ভুইয়া এমপি’র সহায়তায় সিদ্ধ চাল পেল গুচ্ছগ্রামের কার্ডধারীরা। কালের খবর দুর্গম পাহাড়ে নওমুসলিমদের পাশে সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদ। কালের খবর মুন্সিগঞ্জের শ্রীনগরে জার্নালিস্ট ফারুক নগর ফাউন্ডেশনের উদ্যোগে “ফারুকজি ফুড গার্ডেন”-২-এ বৃক্ষরোপণ। কালের খবর
নাসরিন জাহানের প্রেমের কবিতা। কালের খবর

নাসরিন জাহানের প্রেমের কবিতা। কালের খবর

 

 ৷৷৷৷৷৷৷৷৷৷৷৷৷  কবিতা  ৷৷৷৷৷৷৷৷৷৷৷ 

কতগুলো ফুল ফুটলে বাসর হয়
কতটা আলো একত্রে হলে পূর্ণিমা হয়
আমি তা জানি না
তাইতো তোমার কাছে আসতে পারি না।

কতগুলো বসন্ত এক হলে
পাখি গান গায়
কতটা কাছে এলে দুটি হৃদয়ে
ভালোবাসা হয়।
আমি তা জানি না
তাইতো তোমায় ভালোবাসতে পারি না।

কতটা ঢেউ হলে জলে
সমুদ্র তারে কয়?
কতটা সাধনা করে
সেতারে সুর সেধে রয়
আর তা জানি না।
তাইতো তোমার গান শুনতে পারি না।

কতটা সুবাস ছড়ালে পরে
গোলাপ ফুটে বনে
কতটা পরশ পেলে
তুমি আস মনে
আমি তা জানি না
তাইতো তোমায় ভালোবাসতে পারি না।

নাসরিন জাহান
তাং ২৩-০১-২৪ইং

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com