বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৫:৪৬ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
জেলা পরিষদের কার্যক্রম মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে চাই : অধ্যাপক মামুন মাহমুদ। কালের খবর খুচরা জ্বালানি তেলের চারটি পয়েন্ট বন্ধ হয়ে যাওয়ায় সাজেকে কোন ধরনের জ্বালানি তেল পাওয়া যাচ্ছে না। কালের খবর ডেমরায় বাংলাদেশ মাদ্রাসা জেনারেল টিচার্স অ্যাসোসিয়েশনের ইফতার সামগ্রী বিতরণ। কালের খবর সাজেক ওয়ার্ড বিএনপির সভাপতি নিজ উদ্যোগে কর্মীদের মাঝে বিতরণ করেন পাঞ্জাবি । কালের খবর রমজানের তাৎপর্য তুলে ধরে ইপিজেডে বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদল শাখার দোয়া মাহফিল ও ইফতার। কালের খবর সাংবাদিক সংগঠনগুলোর ঐক্যে জাতীয় জোট এ্যাবজা পুনর্গঠনের উদ্যোগ। কালের খবর পার্বত্য প্রতিমন্ত্রীর বিরুদ্ধে কথিত পাহাড়িদের ষড়যন্ত্রের প্রতিবাদে পিসিএনপির সংবাদ সম্মেলন। কালের খবর লক্ষ্মীপুরের রায়পুরে যুবদল নেতা হত্যার প্রধান আসামি আরমান গ্রেপ্তার। কালের খবর দৈনিক দিন প্রতিদিন পত্রিকার উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। কালের খবর ৭ মার্চের কারাবাস : একটি রাত, একটি রাষ্ট্র, এবং ক্ষমতার দীর্ঘ ভূরাজনীতি। কালের খবর
শাহজাহান আবদালীর সংক্ষিপ্ত পরিচিতি। কালের খবর

শাহজাহান আবদালীর সংক্ষিপ্ত পরিচিতি। কালের খবর

 

কালের খবর ডেস্ক :

কবি, রম্যলেখক, শিশুসাহিত্যিক, সংগঠক ও প্রকাশক শাহজাহান আবদালী ১৯৬৪ সালের ২৫ মে, ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর উপজেলার দরিকান্দি গ্রামে জন্মগ্রহণ করেন। পিতা আব্দুল বারি এবং মাতার নাম রাবেয়া খাতুন।
বইপড়া এবং লেখালেখির অভ্যাস তার ছোটবেলা থেকেই। ১৯৮৮ সালে তিনি বাংলাবাজার ঢাকায় প্রকাশনা সংস্থা গ্রন্থকানন চালু করেন। এই প্রতিষ্ঠান থেকে বিভিন্ন লেখকের প্রায় আট শতাধিক বই প্রকাশিত হয়েছে।
ছাত্রজীবন থেকেই তিনি দেশের জাতীয় দৈনিক পত্রিকাসহ বিভিন্ন ম্যাগাজিনে ছড়া-কবিতা, রম্যরচনা ও প্রবন্ধ লিখে আসছেন। তিনি সাহিত্যের সব শাখায় সমান তালে কলম চালিয়ে যাচ্ছেন। তার প্রকাশিত গ্রন্থ ৭২টি। তিনি মাসিক ‘দোলনচাঁপা’পত্রিকার সম্পাদক এবং আন্তর্জাতিক বাংলা সাহিত্য কেন্দ্র বাংলাদেশ-এর সাধারণ সম্পাদক। ত্রিশ বছর ধরে তিনি বাংলা একাডেমির সদস্য। তিনি বিশ্বের দ্বিতীয় এবং বাংলাদেশে প্রথম বক্তৃতা প্রশিক্ষণ কেন্দ্র চালু করেন। প্রতি শুক্রবার সকালে রাজধানীর কমলাপুর ১০,কবি জসীম উদদীন রোড,কবি জসীম উদদীনের বাড়িতে এবং একই দিন মাগরিবের নামাজের পর ঢাকার মোহাম্মদপুর শেখেরটেক ১০, মসজিদ মার্কেটের দোতলায় বক্তৃতা প্রশিক্ষণ কেন্দ্রে প্রশিক্ষণ দেন। তিনি এই প্রতিষ্ঠানের একমাত্র প্রশিক্ষক।
রম্যসাহিত্য ও শিশুসাহিত্যে বিশেষ অবদানের জন্য তিনি পেয়েছেন মধুসূদন একাডেমী পুরস্কার ২০০২, বাংলাদেশ কালচারাল ফাউন্ডেশন স্বর্ণপদক ২০০৩, কবি জসীম উদদীন সাহিত্য পুরস্কার, জয়বাংলা সাহিত্য পদক,কবি শামসুর রাহমান সাহিত্য পুরস্কার, ফাদার বেঞ্জামিন কস্তা সাহিত্য পুরস্কার,জাতীয় সাহিত্য পুরস্কার, বাংলাদেশ পোয়েটস ক্লাব পুরস্কারসহ অনেক পুরস্কার। স্ত্রী রওশন আরা আবদালী এবং একমাত্র ছেলে ইনতান আবদালী ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে সিএসই বিষয়ে অধ্যয়নরত।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com