শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৪:৪৭ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
মাটিরাঙ্গায় ধলিয়া খালে বিলীন বসতঘর ; প্রশাস‌নের ত্রান ‌বিতরণ। কালের খবর জুলাইয়ের রক্তাক্ত স্মৃতিকে ধারণ করে ‘৩৬ জুলাই’ পত্রিকার আত্মপ্রকাশ। কালের খবর কাঁচা রাস্তা ধানক্ষেত-জঙ্গল পেরিয়ে যা দেখলেন প্রধানমন্ত্রী। কালের খবর রাঙ্গামাটি পার্বত্য এলাকার নারীদের আত্মনির্ভরশীল করতে বাঘাইহাট জোনের সেলাই প্রশিক্ষণের উদ্বোধন। কালের খবর সত্যের মঞ্চ না রাজনৈতিক অঙ্গন? সাংবাদিকতা ও রাজনীতির সীমারেখা নিয়ে নতুন বৈশ্বিক ভাবনা। কালের খবর ঢাকা দক্ষিণ সিটি নতুন ওয়ার্ডগুলোয় মশার রাজত্ব, অতিষ্ঠ বাসিন্দারা। কালের খবর নবীনগরে গোলাগুলির ঘটনায় নিখোঁজ রিফাতের লাশ উদ্ধার। কালের খবর মাটিরাঙ্গায় ওয়াদুদ ভুইয়া এমপি’র সহায়তায় সিদ্ধ চাল পেল গুচ্ছগ্রামের কার্ডধারীরা। কালের খবর দুর্গম পাহাড়ে নওমুসলিমদের পাশে সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদ। কালের খবর মুন্সিগঞ্জের শ্রীনগরে জার্নালিস্ট ফারুক নগর ফাউন্ডেশনের উদ্যোগে “ফারুকজি ফুড গার্ডেন”-২-এ বৃক্ষরোপণ। কালের খবর
শাহজাদপুরে যৌতুক না পেয়ে স্কুল শিক্ষক বেদম পিটালেন স্ত্রীকে থানায় মামলা দায়ের। কালের খবর

শাহজাদপুরে যৌতুক না পেয়ে স্কুল শিক্ষক বেদম পিটালেন স্ত্রীকে থানায় মামলা দায়ের। কালের খবর

 

নয়ন আলী, শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি, কালের খবর  : সিরাজগঞ্জের শাহজাদপুরে যেীতুকের স্ত্রীকে মারধর করে বের করে দিল তার স্বামী কোর্টে মামলা দায়ের । এলাকায় ব্যাপক চাঞ্চল্য । গ্রেফতারি পরোয়ানা জারি
মামলা সুত্রে জানা গেছে ,শাহজাদপুর উপজেলার চরনবীপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক কবির উদ্দিন গত ১৪/০৫/২০২৩ তারিখে ১০ লক্ষ টাকার কাবিন মুলে উপজেলার টেকুয়াপাড়া গ্রামের মৃত বাজুতুল্লাহ মাষ্টারের মেয়ে আঞ্জুয়ারা কে বিয়ে করে । বিয়ের কিছু দিন যেতে না যেতেই তার স্বামী ৫ লক্ষ টাকার জন্য চাপ প্রয়োগ করে । টাকা দিতে অস্বীকার করায় গত ২২ সেপ্টেম্বর আঞ্জুয়ারাকে (৩৪) বেদম মারপিট করে আহত করে এক পর্যায়ে তার স্ত্রীকে বাড়ি থেকে বের করে দেয় । এ ঘটনায় আঞ্জুয়ারা গত ১ অক্টোবর শাহজাদপুর চৌকি আদালতে যৌতুক নিরোধ আইনে স্বামীর বিরুদ্ধে মামলা দায়ের করে । মামলা দায়েরর পর থেকে তার স্বামী তাকে প্রাণ নাশের হুমকি প্রদর্শন করে । গতকাল বুধবার সকালে গৃহবধু আঞ্জুয়ারা সাংবাদিকদের জানান, তার স্বামী বিয়ের পর থেকে পাঁচ লক্ষ টাকার জন্য তাকে চাপ প্রয়োগ করতে থাকে । আমার বাবা মা না থাকায় সে আমাকে কারন অকারণে মারপিট করে । তাকে জমি বিক্রি করে টাকা দিতে বলে । আমি টাকা না দেওয়ায় সে আমাকে বেদম মারপিট করে বাড়ি থেকে বের করে দেয় । এ ছাড়াও মামলা করার কারণে আমাকে প্রাণ নাশের হুমকি প্রদর্শন করে ।
অন্যদিকে গত মঙ্গলবার তার কোর্টে হাজির হওয়ার দিন থাকলেও সে হাজির না হওয়ায় বিজ্ঞ আদালত তার বিরুদ্ধে ওয়ারেন্ট জারি করে । বর্তমানে এ ঘটনায় গোটা এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে ।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com