শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৫:৫৭ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
বায়েজিদ সাংবাদিক ফোরামের আত্মপ্রকাশ : আহ্বায়ক শাহিন সদস্য সচিব তুষার। কালের খবর সাজেকে আটকে পড়া পর্যটকদের নিরাপদে গন্তব্যে পাঠানোর ব্যবস্থা করেছেন সেনাবাহিনীর। কালের খবর মাটিরাঙ্গায় ধলিয়া খালে বিলীন বসতঘর ; প্রশাস‌নের ত্রান ‌বিতরণ। কালের খবর জুলাইয়ের রক্তাক্ত স্মৃতিকে ধারণ করে ‘৩৬ জুলাই’ পত্রিকার আত্মপ্রকাশ। কালের খবর কাঁচা রাস্তা ধানক্ষেত-জঙ্গল পেরিয়ে যা দেখলেন প্রধানমন্ত্রী। কালের খবর রাঙ্গামাটি পার্বত্য এলাকার নারীদের আত্মনির্ভরশীল করতে বাঘাইহাট জোনের সেলাই প্রশিক্ষণের উদ্বোধন। কালের খবর সত্যের মঞ্চ না রাজনৈতিক অঙ্গন? সাংবাদিকতা ও রাজনীতির সীমারেখা নিয়ে নতুন বৈশ্বিক ভাবনা। কালের খবর ঢাকা দক্ষিণ সিটি নতুন ওয়ার্ডগুলোয় মশার রাজত্ব, অতিষ্ঠ বাসিন্দারা। কালের খবর নবীনগরে গোলাগুলির ঘটনায় নিখোঁজ রিফাতের লাশ উদ্ধার। কালের খবর মাটিরাঙ্গায় ওয়াদুদ ভুইয়া এমপি’র সহায়তায় সিদ্ধ চাল পেল গুচ্ছগ্রামের কার্ডধারীরা। কালের খবর
লাখাইয়ে এক গৃহবধূর অস্বাভাবিক মৃত্যুতে পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। কালের খবর

লাখাইয়ে এক গৃহবধূর অস্বাভাবিক মৃত্যুতে পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। কালের খবর

 

লাখাই থেকে মুফতী আসাদুজ্জামান আনোয়ারী, কালের খবর : লাখাইয়ে হোসনা বেগম (১৮) নামের এক গৃহবধূর অস্বাভাবিক মৃত্যু হয়েছে এতে পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।

বৃহস্পতিবার সকালে উপজেলার স্বজনগ্রাম পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশ তার লাশ উদ্ধার করে।

পুলিশের ধারণা, ওই গৃহবধূ স্বাভাবিক মৃত্যু বরন করেছেন।
তবে নিহতের স্বজনদের দাবি, মাদকাসক্ত স্বামীর নির্যাতনে তার মৃত্যু হয়েছে।

ঘটনাটি ঘটে মুন্সিগঞ্জ জেলার ভাটেরচর এলাকায় গৃহবধূর স্বামী লাখাই স্বজন গ্রামের ফুল মিয়ার ছেলে ইসমাইল মিয়া (২৬) ভাড়াটিয়া বাড়িতে বসবাস করত।

জানা যায় ৩ মাস আগে ফুল মিয়ার ছেলে ইসমাইল মিয়া একেই গ্রামের রাজ্জাক মিয়ার মেয়েকে নিয়ে পালিয়ে বিয়ে করে কিশোরগঞ্জ নেত্রকোনায় গিয়ে হুজুর দিয়ে বিয়ে করে।
এর আগে ইসমাইল মিয়া আরেকটি বিয়ে করে তার একটা ১৮ মাসের ছেলে সন্তান রয়েছে।

হোসনা বেগমের বাবা রাজ্জাক মিয়া বলেন, আমার মেয়েকে নিয়ে দের দুই মাস আগে পালিয়ে গেছে ইসমাইল মিয়া, আমি খোঁজ করে পাই নি পরে জানলাম বিয়ে করেছে,
আজ আমার মেয়ের লাশ নিয়ে বাড়িতে এসেছে ইসমাইল মিয়া এবং তার পিতা ফুল মিয়া, ইসমাইল মিয়া ইয়াবা খায় সে নেশাখোর সে আমার মেয়েকে মেরে ফেলেছে, আর সুষ্ঠু তদন্তের মাধ্যমে এর বিচার চাই।

 

স্বজনগ্রাম পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোর্শেদ আলম বলেন, সুরতহাল রিপোর্ট শেষে করা হয়েছে।
লাশ ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতাল মর্গে আগামি কাল শুক্রবার পাঠানো হবে।
তারপর প্রকৃত ঘটনা উদঘাটন করা যাবে।

লাখাই থানার ওসি মোহাম্মদ নুনু মিয়া বলেন, ময়নাতদন্তের পর এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com