বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০২:৫৫ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
মাটিরাঙ্গায় ধলিয়া খালে বিলীন বসতঘর ; প্রশাস‌নের ত্রান ‌বিতরণ। কালের খবর জুলাইয়ের রক্তাক্ত স্মৃতিকে ধারণ করে ‘৩৬ জুলাই’ পত্রিকার আত্মপ্রকাশ। কালের খবর কাঁচা রাস্তা ধানক্ষেত-জঙ্গল পেরিয়ে যা দেখলেন প্রধানমন্ত্রী। কালের খবর রাঙ্গামাটি পার্বত্য এলাকার নারীদের আত্মনির্ভরশীল করতে বাঘাইহাট জোনের সেলাই প্রশিক্ষণের উদ্বোধন। কালের খবর সত্যের মঞ্চ না রাজনৈতিক অঙ্গন? সাংবাদিকতা ও রাজনীতির সীমারেখা নিয়ে নতুন বৈশ্বিক ভাবনা। কালের খবর ঢাকা দক্ষিণ সিটি নতুন ওয়ার্ডগুলোয় মশার রাজত্ব, অতিষ্ঠ বাসিন্দারা। কালের খবর নবীনগরে গোলাগুলির ঘটনায় নিখোঁজ রিফাতের লাশ উদ্ধার। কালের খবর মাটিরাঙ্গায় ওয়াদুদ ভুইয়া এমপি’র সহায়তায় সিদ্ধ চাল পেল গুচ্ছগ্রামের কার্ডধারীরা। কালের খবর দুর্গম পাহাড়ে নওমুসলিমদের পাশে সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদ। কালের খবর মুন্সিগঞ্জের শ্রীনগরে জার্নালিস্ট ফারুক নগর ফাউন্ডেশনের উদ্যোগে “ফারুকজি ফুড গার্ডেন”-২-এ বৃক্ষরোপণ। কালের খবর
শ্যামপুরে ওয়াসার পাইপ ফেটে পানিতে ডুবছে সড়ক, দেখার কেউ নেই। কালের খবর

শ্যামপুরে ওয়াসার পাইপ ফেটে পানিতে ডুবছে সড়ক, দেখার কেউ নেই। কালের খবর

 

কালের খবর ডেস্ক : 

সড়কের পাশে ওয়াসার পাইপ ফেটে অনবরত পানি বের হচ্ছে। তলিয়ে যাচ্ছে প্রধান সড়কের বেশকিছু অংশ। সেই পানি দিয়ে রিকশাচালকরা হাতমুখ ধুয়ে নিচ্ছেন। কেউ সেরে নিচ্ছেন রিকশা-মোটরসাইকেল ধোয়ামোচার কাজ। মূল্যবান পানির এমন অপচয় দেখার যেন কেউ নেই।

শনিবার এক রিকশাচালক এই মন্তব্য করেন।

রাজধানীর দক্ষিণ সিটি করপোরেশনের শ্যামপুর থানাধীন দোলাইরপাড় গোল চত্বরে ওয়ালটন শোরুমসংলগ্ন স্থানের চিত্র এটি। শুক্রবার সন্ধ্যায় ওয়াসা লাইনের পাইপ ফেটে পানি বের হচ্ছিল। শনিবার সন্ধ্যায়ও একই চিত্র দেখা যায়। ঢাকা ওয়াসাকে বিষয়টি জানানোর পরও প্রতিকার মেলেনি।

ওয়ালটন শোরুমের ব্যবস্থাপক মো. রুমেল জানান, শনিবার সকালে ওয়াসার একটি গাড়ি ঘটনাস্থলের আশপাশে ঘোরাঘুরি করতে দেখা যায়। কিন্তু অজ্ঞাত কারণে সংস্কার কাজ না করেই তারা চলে যান।

এ বিষয়ে জানতে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ওয়াসা কর্মকর্তাকে যুগান্তর প্রতিবেদক ফোন করলেও তিনি কল রিসিভ করেননি।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com