বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৭:০৩ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
মাটিরাঙ্গায় ধলিয়া খালে বিলীন বসতঘর ; প্রশাস‌নের ত্রান ‌বিতরণ। কালের খবর জুলাইয়ের রক্তাক্ত স্মৃতিকে ধারণ করে ‘৩৬ জুলাই’ পত্রিকার আত্মপ্রকাশ। কালের খবর কাঁচা রাস্তা ধানক্ষেত-জঙ্গল পেরিয়ে যা দেখলেন প্রধানমন্ত্রী। কালের খবর রাঙ্গামাটি পার্বত্য এলাকার নারীদের আত্মনির্ভরশীল করতে বাঘাইহাট জোনের সেলাই প্রশিক্ষণের উদ্বোধন। কালের খবর সত্যের মঞ্চ না রাজনৈতিক অঙ্গন? সাংবাদিকতা ও রাজনীতির সীমারেখা নিয়ে নতুন বৈশ্বিক ভাবনা। কালের খবর ঢাকা দক্ষিণ সিটি নতুন ওয়ার্ডগুলোয় মশার রাজত্ব, অতিষ্ঠ বাসিন্দারা। কালের খবর নবীনগরে গোলাগুলির ঘটনায় নিখোঁজ রিফাতের লাশ উদ্ধার। কালের খবর মাটিরাঙ্গায় ওয়াদুদ ভুইয়া এমপি’র সহায়তায় সিদ্ধ চাল পেল গুচ্ছগ্রামের কার্ডধারীরা। কালের খবর দুর্গম পাহাড়ে নওমুসলিমদের পাশে সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদ। কালের খবর মুন্সিগঞ্জের শ্রীনগরে জার্নালিস্ট ফারুক নগর ফাউন্ডেশনের উদ্যোগে “ফারুকজি ফুড গার্ডেন”-২-এ বৃক্ষরোপণ। কালের খবর
দিনাজপুরে যাত্রীবাহী বাস ও ট্রাকের সংঘর্ষে নিহত-৪ ও আহত ২০-২২জন। কালের খবর

দিনাজপুরে যাত্রীবাহী বাস ও ট্রাকের সংঘর্ষে নিহত-৪ ও আহত ২০-২২জন। কালের খবর

 

স্টাফ রিপোর্টারঃ দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় যাত্রীবাহী বাস ও ট্রাকের সংঘর্ষে ৪জন নিহত হয়েছেন।

শুক্রবার (৬ ডিসেম্বর) সকালে উপজেলার (যদুরমোড়) এলাকায় ঢাকা-পঞ্চগড় মহাসড়কে এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ২০-২২ জন।
দিনাজপুর দশমাইল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত বলেন, “শুক্রবার আনুমানিক সকালে সাড়ে ৮টার দিকে বীরগঞ্জ উপজেলার যদুরমোড়ে ধানবোঝাই ট্রাক ও বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থলেই বাস ও ট্রাকের চালকসহ দুইজন বাসযাত্রী নিহত হয়েছেন। এ সময় বাসের বেশ কয়েকজন যাত্রী আহত হয়েছেন। আমাদের উদ্ধারকাজ চলছে”।

বীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল গফুর বলেন, “যদুরমোড় এলাকায় যাত্রীবাহী বাস এবং ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। চারজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ২০ থেকে ২২জন। তবে হতাহতদের বিষয়ে বিস্তারিত কিছু জানা যায়নি। উদ্ধার তৎপরতা চলছে। আহতদের হাসপতালে নেওয়া হয়েছে”।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com