শনিবার, ০২ মে ২০২৬, ০২:৫০ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
সাজেক বাঘাইহাট অসহায় ও দুস্থ পরিবারের পাশে বিশিষ্ট ব্যবসায়ী নূর হোসেনের মানবিক সহায়তা। কালের খবর রাঙামাটিতে অবশেষে মৃত পুরুষ হাতিটির পাশে সরল সঙ্গী, করবে ময়নাতদন্ত । কালের খবর সাজেক পর্যটক রুইলুই পাড়ায় সেনাবাহিনীর অভিযানে ইয়াবা ও গাঁজাসহ আটক চার। কালের খবর চট্টগ্রাম মহানগরে জাতীয় সাংবাদিক সংস্থার ৩১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন : সভাপতি টিটু, সাধারণ সম্পাদক শাহীন। কালের খবর সাজেক দুর্গম এলাকায় শিয়ালদহ বিশুদ্ধ পানির ট্যাংক বিতরণ করেন বাঘাইহাট আর্মি জোন। কালের খবর রাঙ্গামাটি সাজেক বৈশাখী ( বিযু) উৎসব উপলক্ষে সেনাবাহিনীর পক্ষ থেকে আর্থিক সহায়তা প্রদান। কালের খবর সাজেক শুকনাছড়া এলাকা যৌথ বাহিনীর অভিযানে ১৫২.৭১ ঘন ফুট সেগুন কাঠ জব্দ। কালের খবর জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে পার্বত্য এলাকা থেকে বিএনপির খাগড়াছড়ির শাহেনা আক্তার আলেচনায়। কালের খবর কালের সাক্ষী হয়ে আছে ঐতিহ্যবাহী হাটহাজারী পার্ব্বতী উচ্চ বিদ্যালয়ের শতবর্ষী এই ভবন! কালের খবর দেশের আভ্যন্তরীণ জ্বালানি ও পার্বত্য চট্টগ্রামের খনিজসম্পদ ব্যবহারের দাবি। কালের খবর
চট্টগ্রাম বিভাগে শ্রেষ্ঠ শিক্ষক মুরাদনগরের শারমীন ফাতেমা। কালের খবর

চট্টগ্রাম বিভাগে শ্রেষ্ঠ শিক্ষক মুরাদনগরের শারমীন ফাতেমা। কালের খবর

 

আক্তার হোসেন ভূইয়া, মুরাদনগর (কুমিল্লা), কালের খবর : দ্বিতীয় বারের মতো বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠ কাব-স্কাউট শিক্ষক নির্বাচিত হয়েছেন কুমিল্লার মুরাদনগর উপজেলার শারমীন ফাতেমা। তিনি উপজেলার দিলালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক ও মুরাদনগর স্কাউটসের প্রতিষ্ঠাতা সম্পাদক মুরাদনগর ডি.আর.সরকারি উচ্চ বিদ্যালয়ের (অবসরপ্রাপ্ত) শিক্ষক মরহুম বদির উদ্দিন আহমেদের কন্যা ও দিলালপুর গ্রামের কৃতি সন্তান।
গতকাল সন্ধ্যায় চট্টগ্রামের বিভাগীয় কমিশনার মো. তোফায়েল ইসলামের কাযার্লয় থেকে এক পত্রে বিভিন্ন ক্যাটগরির মধ্যে শ্রেষ্ঠ শিক্ষক হিসেবে নির্বাচিতদের নাম নিশ্চিত করা হয়েছে। সেই তালিকায় কাব-স্কাউট ক্যাটাগরিতে মুরাদনগরের শারমীন ফাতেমার নাম দৃষ্টিগোচর হলে মুহূর্তেই ছড়িয়ে পড়ে উন্মাদনা। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ওই শিক্ষকের ছবি পোস্ট করে জানানো হয় অভিনন্দন বার্তা।
তিনি ২০১৭ সালে মুরাদনগর উপজেলায় কাব-স্কাউট ক্যাটাগরিতে প্রথম হয়ে জেলায়ও হয়েছেন শ্রেষ্ঠ এবং ২০১৮ সালে উপজেলা, জেলা অতিক্রম করে চট্টগ্রাম বিভাগে হয়েছেন শ্রেষ্ঠ। ২০১৯ সালে উপজেলা পর্যায়ে হয়েছিলেন শ্রেষ্ঠ। করোনা কালে সংসদ টেলিভিশনে প্রাথমিকের প্রাণবন্ত ক্লাশ নিয়ে প্রশংসিত হয়েছেন শিক্ষক শারমীন ফাতিমা।
শারমীন ফাতেমা তার প্রতিক্রিয়ায় বলেন, ‘শুকরিয়া জ্ঞাপন করছি মহান সৃষ্টিকর্তার প্রতি, যিনি আমাকে চট্টগ্রাম বিভাগের ‘শ্রেষ্ঠ কাব শিক্ষক’ হিসেবে সম্মানিত করেছেন। যাদের সার্বিক সহযোগিতা,অনুপ্রেরণা ও ভালবাসায় আমি এ পর্যায়ে এসেছি তাদের প্রতি শ্রদ্ধা ও কৃতজ্ঞতা প্রকাশ করছি।’ জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠত্বের প্রত্যাশায় এই প্রতিবেদকের মাধম্যে সকলের কাছে তিনি দোয়া চেয়েছেন।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com