বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৩:৫৩ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
মাটিরাঙ্গায় ধলিয়া খালে বিলীন বসতঘর ; প্রশাস‌নের ত্রান ‌বিতরণ। কালের খবর জুলাইয়ের রক্তাক্ত স্মৃতিকে ধারণ করে ‘৩৬ জুলাই’ পত্রিকার আত্মপ্রকাশ। কালের খবর কাঁচা রাস্তা ধানক্ষেত-জঙ্গল পেরিয়ে যা দেখলেন প্রধানমন্ত্রী। কালের খবর রাঙ্গামাটি পার্বত্য এলাকার নারীদের আত্মনির্ভরশীল করতে বাঘাইহাট জোনের সেলাই প্রশিক্ষণের উদ্বোধন। কালের খবর সত্যের মঞ্চ না রাজনৈতিক অঙ্গন? সাংবাদিকতা ও রাজনীতির সীমারেখা নিয়ে নতুন বৈশ্বিক ভাবনা। কালের খবর ঢাকা দক্ষিণ সিটি নতুন ওয়ার্ডগুলোয় মশার রাজত্ব, অতিষ্ঠ বাসিন্দারা। কালের খবর নবীনগরে গোলাগুলির ঘটনায় নিখোঁজ রিফাতের লাশ উদ্ধার। কালের খবর মাটিরাঙ্গায় ওয়াদুদ ভুইয়া এমপি’র সহায়তায় সিদ্ধ চাল পেল গুচ্ছগ্রামের কার্ডধারীরা। কালের খবর দুর্গম পাহাড়ে নওমুসলিমদের পাশে সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদ। কালের খবর মুন্সিগঞ্জের শ্রীনগরে জার্নালিস্ট ফারুক নগর ফাউন্ডেশনের উদ্যোগে “ফারুকজি ফুড গার্ডেন”-২-এ বৃক্ষরোপণ। কালের খবর
রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে ক্যারিয়ার ইনোসাইটস শীর্ষক সেমিনার অনুষ্ঠিত। কালের খবর

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে ক্যারিয়ার ইনোসাইটস শীর্ষক সেমিনার অনুষ্ঠিত। কালের খবর

 

নয়ন আলী, শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি, কালের খবর : (১৭ সেপ্টেম্বর) রবিবার সন্ধ্যা ৬টায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে ক্যারিয়ার সম্পর্কে সম্যক ধারণা ফুটিয়ে তুলতে এবং সঠিক দিকনির্দেশনা দিতে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় ক্যারিয়ার ক্লাবের (আরইউবিসিসি) উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে ক্যারিয়ার ইনসাইটস ২.০ সেমিনার।

সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ শাহ্ আজম। এছাড়াও কী-নোট স্পিকার হিসেবে উপস্থিত ছিলেন ৪১তম বিসিএস-এর প্রশাসন ক্যাডারে সুপারিশপ্রাপ্ত উম্মে সালমা খানুন সুস্মিতা। স্বাগত বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি ও বাংলা বিভাগের চেয়ারম্যান ড. মোঃ ফখরুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আরইউবিসিসি’র উপদেষ্টা প্রশান্ত কুমার পোদ্দার এবং প্রোগ্রাম চেয়ার হিসেবে উপস্থিত ছিলেন আরইউবিসিসি’র জেনারেল সেক্রেটারি মোঃ সাব্বির হোসাইন। এসময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের চেয়ারম্যান ও শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বলেন, বিদ্যাপীঠ প্রকৃত নাগরিক গড়ে তোলার পুণ্যভূমি। বিদ্যাপীঠ ছাড়া কখনোই সুনাগরিক গড়ে উঠতে পারে না। আগামী দিনের চ্যালেঞ্জ ও ঝুঁকি মোকাবেলায় দক্ষ জনসম্পদ গড়ে তুলতে

আমরা অবদান রাখতে চাই। সেমিনারে তিনি শিক্ষার্থীদের ক্যারিয়ার গঠন বিষয়ে বিভিন্ন দিক নির্দেশনা মূলক আলোচনা করেন ।

এসময় বিগত ১৩ই সেপ্টেম্বর অনুষ্ঠিত পাবলিক স্পিকিং বিষয়ক প্রতিযোগিতা ‘স্পিক আউট’-এর বিজয়ী ও অংশগ্রহণকারীদের মাঝে পুরষ্কার ও সনদ প্রদান করা হয়।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com