বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৪:৪৬ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
মাটিরাঙ্গায় ধলিয়া খালে বিলীন বসতঘর ; প্রশাস‌নের ত্রান ‌বিতরণ। কালের খবর জুলাইয়ের রক্তাক্ত স্মৃতিকে ধারণ করে ‘৩৬ জুলাই’ পত্রিকার আত্মপ্রকাশ। কালের খবর কাঁচা রাস্তা ধানক্ষেত-জঙ্গল পেরিয়ে যা দেখলেন প্রধানমন্ত্রী। কালের খবর রাঙ্গামাটি পার্বত্য এলাকার নারীদের আত্মনির্ভরশীল করতে বাঘাইহাট জোনের সেলাই প্রশিক্ষণের উদ্বোধন। কালের খবর সত্যের মঞ্চ না রাজনৈতিক অঙ্গন? সাংবাদিকতা ও রাজনীতির সীমারেখা নিয়ে নতুন বৈশ্বিক ভাবনা। কালের খবর ঢাকা দক্ষিণ সিটি নতুন ওয়ার্ডগুলোয় মশার রাজত্ব, অতিষ্ঠ বাসিন্দারা। কালের খবর নবীনগরে গোলাগুলির ঘটনায় নিখোঁজ রিফাতের লাশ উদ্ধার। কালের খবর মাটিরাঙ্গায় ওয়াদুদ ভুইয়া এমপি’র সহায়তায় সিদ্ধ চাল পেল গুচ্ছগ্রামের কার্ডধারীরা। কালের খবর দুর্গম পাহাড়ে নওমুসলিমদের পাশে সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদ। কালের খবর মুন্সিগঞ্জের শ্রীনগরে জার্নালিস্ট ফারুক নগর ফাউন্ডেশনের উদ্যোগে “ফারুকজি ফুড গার্ডেন”-২-এ বৃক্ষরোপণ। কালের খবর
রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাসে নবীন শিক্ষার্থীদের আনন্দ উৎসব। কালের খবর

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাসে নবীন শিক্ষার্থীদের আনন্দ উৎসব। কালের খবর

 

মোঃ নয়ন আলী শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি, কালের খবর : সিরাজগঞ্জ শাহজাদপুরে ৪ সেপ্টেম্বর রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাসের রবি প্রাঙ্গণে নবীন শিক্ষার্থীদের নিয়ে আনন্দ উৎসবের আয়োজন করে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়। সোমবার বিকাল ৫.০০টায় এই উৎসবের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. মোঃ শাহ্ আজম। অনুষ্ঠানে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের সকল বিভাগের চেয়ারম্যান, শিক্ষক ও নবীন শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। এসময় উপাচার্য মহোদয় প্রতি বিভাগের নবাগত শিক্ষার্থীদের সাথে পৃথক পৃথকভাবে কুশল বিনিময় করেন, শিক্ষার্থীদের খোঁজ খবর নেন। এসময় তিনি নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, এই উন্মুক্ত প্রাঙ্গণ তোমাদের, এর বিশালতাকে নিজেদের মধ্যে ধারণ করতে হবে। প্রকৃতির মাঝে প্রকৃতি থেকে শিক্ষাগ্রহণের কথা বলেছেন রবীন্দ্রনাথ। এই উন্মুক্ত ক্ষেত্রে এসে, তোমরা, নবীন শিক্ষার্থীরা পরস্পরের সাথে পরিচিত হবার সুযোগ লাভ করেছো। নিজেদের মধ্যে আনন্দ ভাগাভাগি করছো, এ দৃশ্য অবলোকন করে আমরাও আনন্দ অনুভব করছি। রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের সঙ্গে তোমাদের অভিযাত্রা সুন্দর ও সার্থক হোক।

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থীদের গান ও নৃত্য পরিবেশনার মধ্যদিয়ে শেষ হয় বিশ্ববিদ্যালয়ের নবীন শিক্ষার্থীদের নিয়ে আনন্দ উৎসবের আয়োজন।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com