শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৮:০০ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
বায়েজিদ সাংবাদিক ফোরামের আত্মপ্রকাশ : আহ্বায়ক শাহিন সদস্য সচিব তুষার। কালের খবর সাজেকে আটকে পড়া পর্যটকদের নিরাপদে গন্তব্যে পাঠানোর ব্যবস্থা করেছেন সেনাবাহিনীর। কালের খবর মাটিরাঙ্গায় ধলিয়া খালে বিলীন বসতঘর ; প্রশাস‌নের ত্রান ‌বিতরণ। কালের খবর জুলাইয়ের রক্তাক্ত স্মৃতিকে ধারণ করে ‘৩৬ জুলাই’ পত্রিকার আত্মপ্রকাশ। কালের খবর কাঁচা রাস্তা ধানক্ষেত-জঙ্গল পেরিয়ে যা দেখলেন প্রধানমন্ত্রী। কালের খবর রাঙ্গামাটি পার্বত্য এলাকার নারীদের আত্মনির্ভরশীল করতে বাঘাইহাট জোনের সেলাই প্রশিক্ষণের উদ্বোধন। কালের খবর সত্যের মঞ্চ না রাজনৈতিক অঙ্গন? সাংবাদিকতা ও রাজনীতির সীমারেখা নিয়ে নতুন বৈশ্বিক ভাবনা। কালের খবর ঢাকা দক্ষিণ সিটি নতুন ওয়ার্ডগুলোয় মশার রাজত্ব, অতিষ্ঠ বাসিন্দারা। কালের খবর নবীনগরে গোলাগুলির ঘটনায় নিখোঁজ রিফাতের লাশ উদ্ধার। কালের খবর মাটিরাঙ্গায় ওয়াদুদ ভুইয়া এমপি’র সহায়তায় সিদ্ধ চাল পেল গুচ্ছগ্রামের কার্ডধারীরা। কালের খবর
দুল ছিনতাই করলো পূজা উদযাপন কমিটির সদস্য। কালের খবর

দুল ছিনতাই করলো পূজা উদযাপন কমিটির সদস্য। কালের খবর

 

মোঃ নয়ন আলী, শাহজাদপুর(সিরাজগঞ্জ) প্রতিনিধি, কালের খবর  : সিরাজগঞ্জ শাহজাদপুরে কানের দুল ছিনতাইয়ের অভিযোগে পূজা উদযাপন কমিটির একজনকে আটক করেছে থানা পুলিশ।

আটককৃত হৃদয় কুন্ডু পৌর সদরের দ্বারিয়াপুর মহল্লার কনক কুন্ডুর ছেলে ও পৌর পুজা উদযাপন কমিটির একজন সদস্য।

শনিবার(৫আগষ্ট) দুপুরে এবিষয়ে শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) নজরুল ইসলাম মৃধা প্রেস ব্রিফিং এর মাধ্যমে জানান, গতশুক্রবার সকালে বৃদ্ধ নারী মাধব রানী ঘোষ প্রাতঃ ভ্রমন বের হলে শাহজাদপুর সরকারী কলেজের পিছনে হৃদয় তাকে মারধোর ও মেরে ফেলার ভয় দেখিয়ে তার কানের দুল ছিঁড়ে নিয়ে যায়। এতে ভুক্তভোগীর গুরুতর আহত ও কান ছিঁড়ে যাওয়ায় তিনটি সেলাই দেওয়া হয়। পরবর্তীতে ভুক্তভোগীর মেয়ে সাথি রানি থানায় লিখিত অভিযোগ দ্বায়ের করলে এসআই মোস্তোফার নেতৃত্বে অভিযান পরিচালনা করে ছিনতাইকারী হৃদয় কুন্ডু ও তিন আনা স্বর্ণের কানের দুল উদ্ধার করা হয়। তিনি আরও জানান, মামলা রুজু করিয়া হৃদয় কুন্ডুকে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

এ বিষয়ে শাহজাদপুর উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি শ্রী বাণী সাহা ও সাধারণ সম্পাদক বাসুদেব দত্ত জানান, বিষয়টি আমরা জানতে পেরেছি, সাংগঠনিক ভাবে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হয়।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com