শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৮:৫৬ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
বায়েজিদ সাংবাদিক ফোরামের আত্মপ্রকাশ : আহ্বায়ক শাহিন সদস্য সচিব তুষার। কালের খবর সাজেকে আটকে পড়া পর্যটকদের নিরাপদে গন্তব্যে পাঠানোর ব্যবস্থা করেছেন সেনাবাহিনীর। কালের খবর মাটিরাঙ্গায় ধলিয়া খালে বিলীন বসতঘর ; প্রশাস‌নের ত্রান ‌বিতরণ। কালের খবর জুলাইয়ের রক্তাক্ত স্মৃতিকে ধারণ করে ‘৩৬ জুলাই’ পত্রিকার আত্মপ্রকাশ। কালের খবর কাঁচা রাস্তা ধানক্ষেত-জঙ্গল পেরিয়ে যা দেখলেন প্রধানমন্ত্রী। কালের খবর রাঙ্গামাটি পার্বত্য এলাকার নারীদের আত্মনির্ভরশীল করতে বাঘাইহাট জোনের সেলাই প্রশিক্ষণের উদ্বোধন। কালের খবর সত্যের মঞ্চ না রাজনৈতিক অঙ্গন? সাংবাদিকতা ও রাজনীতির সীমারেখা নিয়ে নতুন বৈশ্বিক ভাবনা। কালের খবর ঢাকা দক্ষিণ সিটি নতুন ওয়ার্ডগুলোয় মশার রাজত্ব, অতিষ্ঠ বাসিন্দারা। কালের খবর নবীনগরে গোলাগুলির ঘটনায় নিখোঁজ রিফাতের লাশ উদ্ধার। কালের খবর মাটিরাঙ্গায় ওয়াদুদ ভুইয়া এমপি’র সহায়তায় সিদ্ধ চাল পেল গুচ্ছগ্রামের কার্ডধারীরা। কালের খবর
জমি নিয়ে বিরোধ, বলি হলো নিষ্পাপ শিশু আব্দুর রহমান!। কালের খবর

জমি নিয়ে বিরোধ, বলি হলো নিষ্পাপ শিশু আব্দুর রহমান!। কালের খবর

 

মো: রুবেল মাহমুদ, মাদারীপুর প্রতিনিধি, কালের খবর : বাড়ির জমি নিয়ে বিরোধের জেরে মাদারীপুরের মস্তফাপুরের চাপাতলীতে দুই বছরের ছেলে শিশুকে পানিতে ডুবিয়ে হত্যার অভিযোগ উঠেছে।

পুলিশ স্বজনরা জানায়, মাদারীপুরে জমি নিয়ে বিরোধের জেরে দুই বছরের এক শিশুকে পানিতে ডুবিয়ে হত্যার অভিযোগ উঠেছে প্রতিবেশির বিরুদ্ধে। ঘটনার পর পলাতক রয়েছে অভিযুক্ত। ময়না তদন্ত রিপোর্ট হাতে পাওয়ার পর আইনগত ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছে পুলিশ। এই ঘটনায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানিয়েছেন স্বজন ও এলাকাবাসী।
একমাত্র সন্তানকে হারিয়ে পাগল প্রায় মা সাহিনা বেগম। আহাজারিতে ভাড়ী আশপাশের পরিবেশ। মাদারীপুর সদর উপজেলার মোস্তফাপুর ইউনিয়নের চাপাতলী গ্রামের মামুন শরীফের সাথে প্রতিবেশি শের আলী শরীফের জমি নিয়ে বিরোধ চলছিল। এই ঘটনায় আদালতে একটি মামলাও চলমান। এই জমি নিয়ে বিরোধের জেরে (১৯ জুলাই) বুধবার বিকেলে মামুনের দুই বছরের ছেলে আব্দুর রহমানকে বাড়ির পাশের পুকুরে ফেলে হত্যা করা হয় বলে অভিযোগ ওঠে প্রতিবেশি শের আলী শরীফের বিরুদ্ধে। পরে সন্ধ্যায় পুকুর থেকে উদ্ধার করা হয় নিহত শিশুর মরদেহ।
খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শণ শেষে নিহতের মরদেহ ময়না তদন্তের জন্য জেলা সদরর হাসপাতালে মর্গে পাঠিয়েছে পুলিশ। এটি পরিকল্পিত হত্যাকান্ড উল্লেখ করে ঘটনায় জড়িতদের বিচার দাবি করেছেন স্বজন ও এলাকাবাসী।
ময়না তদন্ত রিপোর্ট হাতে পেলে আইনি ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছে পুলিশ।
মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত
মনোয়ার হোসেন চৌধুরী বলেন, অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে, তবে ঘটনা স্থল পরিদর্শন করেছে পুলিশ।

ঘটনার অভিযোগের ব্যাপারে বাড়িতে গিয়ে অভিযুক্ত শের আলী শরীফকে পাওয়া যায়নি। আর পরিবারের কেউ ক্যামেরার সামনে কথা বলতেও রাজি হয়নি।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com