শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ১০:৪২ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
বায়েজিদ সাংবাদিক ফোরামের আত্মপ্রকাশ : আহ্বায়ক শাহিন সদস্য সচিব তুষার। কালের খবর সাজেকে আটকে পড়া পর্যটকদের নিরাপদে গন্তব্যে পাঠানোর ব্যবস্থা করেছেন সেনাবাহিনীর। কালের খবর মাটিরাঙ্গায় ধলিয়া খালে বিলীন বসতঘর ; প্রশাস‌নের ত্রান ‌বিতরণ। কালের খবর জুলাইয়ের রক্তাক্ত স্মৃতিকে ধারণ করে ‘৩৬ জুলাই’ পত্রিকার আত্মপ্রকাশ। কালের খবর কাঁচা রাস্তা ধানক্ষেত-জঙ্গল পেরিয়ে যা দেখলেন প্রধানমন্ত্রী। কালের খবর রাঙ্গামাটি পার্বত্য এলাকার নারীদের আত্মনির্ভরশীল করতে বাঘাইহাট জোনের সেলাই প্রশিক্ষণের উদ্বোধন। কালের খবর সত্যের মঞ্চ না রাজনৈতিক অঙ্গন? সাংবাদিকতা ও রাজনীতির সীমারেখা নিয়ে নতুন বৈশ্বিক ভাবনা। কালের খবর ঢাকা দক্ষিণ সিটি নতুন ওয়ার্ডগুলোয় মশার রাজত্ব, অতিষ্ঠ বাসিন্দারা। কালের খবর নবীনগরে গোলাগুলির ঘটনায় নিখোঁজ রিফাতের লাশ উদ্ধার। কালের খবর মাটিরাঙ্গায় ওয়াদুদ ভুইয়া এমপি’র সহায়তায় সিদ্ধ চাল পেল গুচ্ছগ্রামের কার্ডধারীরা। কালের খবর
সোনামসজিদ সীমান্তে বিদেশী পিস্তল-গুলিসহ যুবক আটক। কালের খবর

সোনামসজিদ সীমান্তে বিদেশী পিস্তল-গুলিসহ যুবক আটক। কালের খবর

 

মোহাঃ মাইনুল ইসলাম লাল্টু চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি, কালের খবর :

চাঁপাইনবাবগঞ্জ শিবগঞ্জ উপজেলার সোনামসজিদ সীমান্তে বিদেশী পিস্তল ও গুলিসহ কমল আলী (৩৮) নামে এক যুবককে আটক করেছে বিজিবি। আটক ব্যক্তি রাজশাহীর বোয়ালিয়ার হেতেম খাঁ ছোট মসজিদ এলাকার মৃত আলী হোসেনের ছেলে। শুক্রবার (২৬ মে) রাতে রহনপুর ৫৯ বিজিবি ব্যাটালিয়ন থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজিবি জানায়, ভারত হতে সোনামসজিদ সীমান্ত দিয়ে চোরাকারবারীরা অস্ত্র নিয়ে রাজশাহীর উদ্দেশ্যে গমন করবে- এমন গোপন সংবাদের ভিত্তিতে রাত সাড়ে ১০টার দিকে অধিনায়ক লে. কর্ণেল গোলাম কিবরিয়ার নেতৃত্বে একটি বিশেষ টহল দল সোনামসজিদ বিওপির কয়লাবাড়ি টোল প্লাজা এলাকায় অভিযান চালায়। এ সময় একটি সিএনজি গাড়ি তল্লাশী করে একটি বিদেশী পিস্তল, দুটি ম্যাগাজিন ও সাত রাউন্ড গুলিসহ কমলকে আটক করে। রহনপুর ৫৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল গোলাম কিবরিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। আটক ব্যক্তি ও অস্ত্র গোলাবারুদ শিবগঞ্জ থানায় হস্তান্তর করা হবে। তিনি বলেন, মাদক ও অস্ত্র চোরাচালানের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নের লক্ষে সীমান্ত এলাকায় অপারেশনাল কার্যক্রম বৃদ্ধি করাসহ বিশেষ টহল পরিচালনা করা হচ্ছে।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com