সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৬:৩০ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
সাজেক দুর্গম এলাকায় শিয়ালদহ বিশুদ্ধ পানির ট্যাংক বিতরণ করেন বাঘাইহাট আর্মি জোন। কালের খবর রাঙ্গামাটি সাজেক বৈশাখী ( বিযু) উৎসব উপলক্ষে সেনাবাহিনীর পক্ষ থেকে আর্থিক সহায়তা প্রদান। কালের খবর সাজেক শুকনাছড়া এলাকা যৌথ বাহিনীর অভিযানে ১৫২.৭১ ঘন ফুট সেগুন কাঠ জব্দ। কালের খবর জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে পার্বত্য এলাকা থেকে বিএনপির খাগড়াছড়ির শাহেনা আক্তার আলেচনায়। কালের খবর কালের সাক্ষী হয়ে আছে ঐতিহ্যবাহী হাটহাজারী পার্ব্বতী উচ্চ বিদ্যালয়ের শতবর্ষী এই ভবন! কালের খবর দেশের আভ্যন্তরীণ জ্বালানি ও পার্বত্য চট্টগ্রামের খনিজসম্পদ ব্যবহারের দাবি। কালের খবর মাটিরাঙ্গায় নিয়ম ভেঙে তেল বিক্রির দায়ে বিশ হাজার টাকা জরিমানা। কালের খবর খাগড়াছড়িতে আশঙ্কাজনক হারে বাড়ছে তামাক চাষ, কমছে সবজির আবাদ। কালের খবর সাজেকে ঘুরতে আসা টুরিস্ট এর হারানো মোবাইল সেনাবাহিনীর সহায়তায় উদ্ধার করে মালিককে ফেরত প্রদান। কালের খবর রায়পুরায় মাদকাসক্ত ছেলেকে কারাগারে পাঠাতে অসহায় বৃদ্ধা মায়ের আকুতি। কালের খবর
টাঙ্গাইল সদরে শুরু হয়েছে মাওলানা সা’দের অনুসারীদের জেলা ইজতেমা। কালের খবর

টাঙ্গাইল সদরে শুরু হয়েছে মাওলানা সা’দের অনুসারীদের জেলা ইজতেমা। কালের খবর

শুক্রবার ১৫ হাজারের বেশি মুসুল্লি জুমার নামাজে অংশগ্রহণ করবেন বলে আশা করছেন ইজতেমার আয়োজকরা।

টাঙ্গাইল প্রতিনিধি, কালের খবর :

টাঙ্গাইল সদরে শুরু হয়েছে তাবলিগ জামাতের মাওলানা সা’দের অনুসারীদের জেলা ইজতেমা।

বৃহস্পতিবার ফজরের পর আমবয়ানের মধ্য দিয়ে সদর উপজেলার করটিয়া ইউয়িনের ভাতকুড়া গ্রামে এই ইজতেমা শুরু হয় বলে জানিয়েছেন আয়োজক কমিটির খাদেম মুফতি মোস্তফা খলিল চৌধুরী।

এর আগে জেলায় এই ইজতেমা আয়োজন বন্ধে প্রশাসনের কাছে দাবি জানিয়েছিল তাবলিগের জুবায়েরপন্থিরা। তা নিয়ে উত্তেজনার সৃষ্টি হলেও বৃহস্পতিবার শান্তিপূর্ণভাবেই সা’দপন্থিদের ইজতেমা কার্যক্রম শুরু হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে ইজতেমা মাঠে গিয়ে দেখা যায়, মাঠ জুড়ে প্যান্ডেল তৈরি করা হয়েছে। জেলার বিভিন্ন স্থান থেকে আসা কয়েক হাজার মুসুল্লি সেখানে অবস্থান করছেন। নিরাপত্তার জন্য সেখানে পুলিশ দায়িত্ব পালন করছে। সিসি ক্যামেরার আওতায় আনা হয়েছে পুরো এলাকা।

মুফতি মোস্তফা খলিল জানান, ফজরের পর থেকে ইজতেমার মূল আমল শুরু হয়েছে। ফজর থেকে সকাল ৮টা পর্যন্ত তিনি প্রথমে বয়ান করেন। এরপর সকাল ১০টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত তালিমের মৌজ নিয়ে আলোচনা করেন মুফতি শহিদুল্লাহ।

এরপর বিদেশি মেহমানরা পুরো ইজতেমা মাঠকে ২০ ভাগ করে আলাদা আলাদা তালিম করেছেন। যোহরের পর সৌদি আরবের মেহমান শেখ মোহাম্মদ আল খামিদ বয়ান করেন।

এছাড়া আছরের পর ঢাকার মাওলানা এহসান, মাগরিবের পর ঢাকার মুফতি ওসামা ইসলাম বয়ান করবেন বলে তখন তিনি জানিয়েছিলেন।

তিনি আরও জানান, ইজতেমার প্রধান মাঠে ১২ হাজার মুসুল্লির জায়গা করা হয়েছে। এছাড়াও আশেপাশের মাঠে আরও প্রায় তিন হাজার মুসুল্লির জায়গা করা হয়েছে।

শুক্রবার ১৫ হাজারের বেশি মুসুল্লি জুমার নামাজে অংশগ্রহণ করবেন বলে আশা করছেন এই মাওলানা।

এদিকে এই ‘ইজতেমায় ইসলামের অপব্যাখ্যা করে মুসলমানদের মধ্যে বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হবে’ অভিযোগ করে বুধবার টাঙ্গাইল প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেন তাবলীগের মাওলানা জুবায়েরের অনুসারীরা।

তারা ইজতেমা বন্ধের দাবিতে টাঙ্গাইল শহরের মারকাজ মসজিদ প্রাঙ্গনে অবস্থান কর্মসূচিও শুরু করে। তবে বুধবার রাতেই তারা অবস্থান কর্মসূচি ছেড়ে চলে যান।

এ বিষয়ে বৃহস্পতিবার জুবায়েরপন্থি অংশের নেতা ও জেলা কওমী ওলামা পরিষদের সাধারণ সম্পাদক মুফতি শামছুল হক কাসেমী বলেন, “আমাদের এখন আর কোনো কর্মসূচি নেই।”

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com