শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৩:৩৬ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
বায়েজিদ সাংবাদিক ফোরামের আত্মপ্রকাশ : আহ্বায়ক শাহিন সদস্য সচিব তুষার। কালের খবর সাজেকে আটকে পড়া পর্যটকদের নিরাপদে গন্তব্যে পাঠানোর ব্যবস্থা করেছেন সেনাবাহিনীর। কালের খবর মাটিরাঙ্গায় ধলিয়া খালে বিলীন বসতঘর ; প্রশাস‌নের ত্রান ‌বিতরণ। কালের খবর জুলাইয়ের রক্তাক্ত স্মৃতিকে ধারণ করে ‘৩৬ জুলাই’ পত্রিকার আত্মপ্রকাশ। কালের খবর কাঁচা রাস্তা ধানক্ষেত-জঙ্গল পেরিয়ে যা দেখলেন প্রধানমন্ত্রী। কালের খবর রাঙ্গামাটি পার্বত্য এলাকার নারীদের আত্মনির্ভরশীল করতে বাঘাইহাট জোনের সেলাই প্রশিক্ষণের উদ্বোধন। কালের খবর সত্যের মঞ্চ না রাজনৈতিক অঙ্গন? সাংবাদিকতা ও রাজনীতির সীমারেখা নিয়ে নতুন বৈশ্বিক ভাবনা। কালের খবর ঢাকা দক্ষিণ সিটি নতুন ওয়ার্ডগুলোয় মশার রাজত্ব, অতিষ্ঠ বাসিন্দারা। কালের খবর নবীনগরে গোলাগুলির ঘটনায় নিখোঁজ রিফাতের লাশ উদ্ধার। কালের খবর মাটিরাঙ্গায় ওয়াদুদ ভুইয়া এমপি’র সহায়তায় সিদ্ধ চাল পেল গুচ্ছগ্রামের কার্ডধারীরা। কালের খবর
তাড়াশে আ’লীগ নেতার চাঁদাবাজির ভিডিও ভাইরাল করায় ছাত্রলীগনেতা বহিস্কার। কালের খবর

তাড়াশে আ’লীগ নেতার চাঁদাবাজির ভিডিও ভাইরাল করায় ছাত্রলীগনেতা বহিস্কার। কালের খবর

মোঃ মুন্না হুসাইন তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি, কালের খবর : সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার বারুহাস ইউনিয়নের ৯ ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি আব্দুল কাদের দুলাল খাজনার নামে চাঁদাবাজির করছিলেন ।এমন সময় ভিডিও করে ফেইসবুকে ভাইরাল করেন ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোঃ হুমায়ন কবির মানিক। সে অপরাধে গতকাল বৃহস্পতিবার রাতে তাকে দলীয় পদ থেকে অব্যাহতি দেওয়ার অভিযোগ উঠেছে।

জানা গেছে, গত বুধবার (২৪ জানুয়ারী) সকালে উপজেলার বারুহাস ইউনিয়নের কুসুম্বী গ্রামের কৃষক মোঃ রফিকুল ইসলাম তার বাড়ির ১৪০মন ধান পার্শ্ববর্তী পলাশী গ্রামের ধান ব্যবসায়ী মোঃ শাহিনুর ইসলাম লাবুর কাছে বিক্রি করেন। ধান ব্যবসায়ী ১৪০ মন ধান অটোভ্যানে করে বস্তুল বাজারে তাঁর নিজ আরৎতে নিয়ে যাওয়ার সময় পলাশী-কুসুম্বী আঞ্চলিক সড়কের মাঝামাঝিতে পৌছালে বারুহাঁস ইউনিয়নের বিনোদপুর হাটের ইজারাদার ৯নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি আব্দুল কাদের দুলাল রাস্তা অবরোধ করে ।

ওই ধান ব্যবসায়ী মোঃ শাহিনুর ইসলাম লাবুর নিকট মন প্রতি ২০ টাকা হারে খাজনার নামে চাঁদা দাবি করেন।
উক্ত ঘটনার পরিপ্রেক্ষিতে ধান ব্যবসায়ী মোঃ শাহিনুর ইসলাম লাবু জাতীয় জরুরী সেবা ৯৯৯ এ ফোন করলে তাড়াশ থানা পুলিশের উপ-পুলিশ পরিদর্শক মো. রন্জু আহম্মেদ ও এ এস আই ওমর ফারুক ঘটনাস্থলে হাজির হন। পরে থানা পুলিশ আটককৃত ধান বোঝাই অটোভ্যান ছেড়ে দেন।

পুলিশের উপস্থিতিতে ওই সময় ঘটনার ভিডিও ধারন করেন, ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক হুমায়ন কবির মানিক। তাৎক্ষনিক ভিডিও টি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে ভাইরাল হয়।
এ ঘটনায় প্রেক্ষিতে ৯ ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি আব্দুল কাদের দুলাল উপজেলা ছাত্রলীগ সভাপতি ও সাধারণ বরাবর অভিযোগ করেন। সেই মোতাবেক উপজেলা ছাত্রলীগ তাকে স্থায়ী বহিষ্কারের সিদ্ধান্ত প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়েছে।

খাজনার নামে চাঁদাবাজীর বিষয়ে ৯ ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি আব্দুল কাদের দুলালের নিকট জানতে চাইলে তিনি জানান, আগের ইজারাদারা গ্রামে গ্রামে গিয়ে খাজনা আদায় করছে। সেই সুবাদে আমিও খাজনা আদায় করি।
ভিডিও ভাইরাল করে আমার সুনাম ক্ষুন্ন করা হয়েছে। তাই উপজেলা ছাত্রলীগের সভাপতি/ সাধারন সম্পাদক বরাবর অভিযোগ দিয়েছি।

এ বিষয়ে উপজেলা ছাত্রলীগের সভাপতি মো. ইকবাল হোসেন রুবেল জানান, বারুহাঁস ইউনিয়নের ৯নং ওর্য়াড আওয়ামীলীগের সভাপতি মো. আব্দুল কাদের দুলালের আবেদনের প্রেক্ষিতে তাকে স্বপদ থেকে বহিস্কার করার সিদ্ধান্ত নেয়া হয়েছে।
এ প্রসঙ্গে জেলা ছাত্রলীগের সভাপতি মো. আহসান হাবিব খোকা বলেন, রাজশাহীতে দলীয় কর্মসুচি

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com