বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৭:০৪ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
জেলা পরিষদের কার্যক্রম মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে চাই : অধ্যাপক মামুন মাহমুদ। কালের খবর খুচরা জ্বালানি তেলের চারটি পয়েন্ট বন্ধ হয়ে যাওয়ায় সাজেকে কোন ধরনের জ্বালানি তেল পাওয়া যাচ্ছে না। কালের খবর ডেমরায় বাংলাদেশ মাদ্রাসা জেনারেল টিচার্স অ্যাসোসিয়েশনের ইফতার সামগ্রী বিতরণ। কালের খবর সাজেক ওয়ার্ড বিএনপির সভাপতি নিজ উদ্যোগে কর্মীদের মাঝে বিতরণ করেন পাঞ্জাবি । কালের খবর রমজানের তাৎপর্য তুলে ধরে ইপিজেডে বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদল শাখার দোয়া মাহফিল ও ইফতার। কালের খবর সাংবাদিক সংগঠনগুলোর ঐক্যে জাতীয় জোট এ্যাবজা পুনর্গঠনের উদ্যোগ। কালের খবর পার্বত্য প্রতিমন্ত্রীর বিরুদ্ধে কথিত পাহাড়িদের ষড়যন্ত্রের প্রতিবাদে পিসিএনপির সংবাদ সম্মেলন। কালের খবর লক্ষ্মীপুরের রায়পুরে যুবদল নেতা হত্যার প্রধান আসামি আরমান গ্রেপ্তার। কালের খবর দৈনিক দিন প্রতিদিন পত্রিকার উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। কালের খবর ৭ মার্চের কারাবাস : একটি রাত, একটি রাষ্ট্র, এবং ক্ষমতার দীর্ঘ ভূরাজনীতি। কালের খবর
নবীনগরের জিনদপুরে জাতীয় পার্টির মতবিনিময় সভা অনুষ্ঠিত

নবীনগরের জিনদপুরে জাতীয় পার্টির মতবিনিময় সভা অনুষ্ঠিত

মোঃ কবির হোসেন, নবীনগর : ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার জিনদপুর, ইব্রাহিমপুর, লাউর ফতেহপুর, সাতমোড়া, রসুল্লাবাদ ও রতনপুর ইউনিয়ন জাতীয় পার্টির নেতাকর্মীদের নিয়ে এক মতবিনিময় সভা শুক্রবার বিকালে জিনদপুর বাজারে অনুষ্ঠিত হয়।

ছয় ইউনিয়ন ঐক্য পরিষদ ও রসুল্লাবাদ ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি আবু জাফর এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় পার্টির চেয়ারম্যানের উপদেষ্টা আলহাজ্ব কাজী মামুনুর রশিদ।

এটিএম আব্দুল্লাহ মাস্টার, মোসলেম উদ্দিন মৃধা, ইদন খান, মহসিন হোসেন রানা, মোঃ রুমান, আমানুল্লাহ মাসুম,এনামুল হক মুন্সি, হারুনুর রশিদ, ছবির আহমেদ, জয়নাল আবেদীন প্রমুখ সভায় বক্তব্য রাখেন।

প্রয়াত ৩ নং ওয়ার্ডের সভাপতি জাকির হুুসেনের রুহের মাগফেরাতে দোয়া কামনা ও নব নিযুক্ত ৩ নং ওয়ার্ডে ডাঃ জসীম উদ্দীন বেদন কে সভাপতি হিসেবে ফুল দিয়ে বরন করেন।

সঞ্চালনায় ছিলেন উপজেলা যুগ্ম সদস্য সচিব মোশারফ হোসেন সরকার। সভায় জাতীয় পার্টির সাংগঠনিক শক্তি বৃদ্ধি করতে সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধ থাকার সিদ্ধান্ত হয়।

কালের খবর/১৬/২/১৮

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com