বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৬:০২ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
মাটিরাঙ্গায় ধলিয়া খালে বিলীন বসতঘর ; প্রশাস‌নের ত্রান ‌বিতরণ। কালের খবর জুলাইয়ের রক্তাক্ত স্মৃতিকে ধারণ করে ‘৩৬ জুলাই’ পত্রিকার আত্মপ্রকাশ। কালের খবর কাঁচা রাস্তা ধানক্ষেত-জঙ্গল পেরিয়ে যা দেখলেন প্রধানমন্ত্রী। কালের খবর রাঙ্গামাটি পার্বত্য এলাকার নারীদের আত্মনির্ভরশীল করতে বাঘাইহাট জোনের সেলাই প্রশিক্ষণের উদ্বোধন। কালের খবর সত্যের মঞ্চ না রাজনৈতিক অঙ্গন? সাংবাদিকতা ও রাজনীতির সীমারেখা নিয়ে নতুন বৈশ্বিক ভাবনা। কালের খবর ঢাকা দক্ষিণ সিটি নতুন ওয়ার্ডগুলোয় মশার রাজত্ব, অতিষ্ঠ বাসিন্দারা। কালের খবর নবীনগরে গোলাগুলির ঘটনায় নিখোঁজ রিফাতের লাশ উদ্ধার। কালের খবর মাটিরাঙ্গায় ওয়াদুদ ভুইয়া এমপি’র সহায়তায় সিদ্ধ চাল পেল গুচ্ছগ্রামের কার্ডধারীরা। কালের খবর দুর্গম পাহাড়ে নওমুসলিমদের পাশে সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদ। কালের খবর মুন্সিগঞ্জের শ্রীনগরে জার্নালিস্ট ফারুক নগর ফাউন্ডেশনের উদ্যোগে “ফারুকজি ফুড গার্ডেন”-২-এ বৃক্ষরোপণ। কালের খবর
খালেদা জিয়ার জামিন ও মুক্তির দাবিতে কারাগারের সামনেই দোয়া ও মোনাজাত

খালেদা জিয়ার জামিন ও মুক্তির দাবিতে কারাগারের সামনেই দোয়া ও মোনাজাত

নিজস্ব প্রতিবেদক, কালের খবর :

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার জামিন ও মুক্তির দাবিতে কারাগারের সামনেই দোয়া ও মোনাজাত করেছে জাতীয়তাবাদী মহিলা দল।
আজ শুক্রবার বিকেলে ৩টায় রাজধানীর নাজিমুদ্দিন রোডের পুরোনো কারাগারের সামনে দোয়া ও মোনাজাতের আয়োজন করে মহিলা দলের নেতাকর্মীরা।
এ সময় মহিলা দলের সাধারণ সম্পাদক সুলতানা আহমেদ সাংবাদিকদের বলেন, ‘বেগম খালেদা জিয়াকে গণতান্ত্রিক অধিকার থেকে বঞ্চিত করে তাঁকে একটি নির্জন কারাগারে রাখা হয়েছে। তিনি আসলে ভেতরে কেমন আছেন আমরা জানি না। তিনবারের প্রধানমন্ত্রীকে কারাগারের প্রথম চারদিন ডিভিশন সুবিধাটাও দেওয়া হয় নি।’

সুলতানা আহমেদ আরো বলেন,‘আমরা এসেছি আল্লাহর কাছে দোয়া চাইতে। যেন তিনি আগামী রোববারেই জামিন পেয়ে আবার আমাদের কাছে ফিরে আসেন।’
কারাগারের ভেতরে ঢোকার অনুমতি দেওয়া হয়েছিল কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের উত্তরে সুলতানা আহমেদ বলেন, ‘আমরা জানি আমাদের ভেতরে ঢুকতে দেওয়া হবে না। তাই আমরা অনুমতিও চাই নি।’
এ সময় আরো উপস্থিত ছিলেন মহিলা দলের যুগ্ম সম্পাদক হেলেন জেরিন খান,সিনিয়র ভাইস চেয়ারম্যান নুরজাহান ইয়াসমিন, ইয়াসমিন আরা হক, শাহেনা রহমান, ঢাকা মহিলা দলের সাধারণ সম্পাদিকা সামসুর নাহার,বিএনপির মহিলা বিষয়ক সম্পাদক নুরে আরা সাফা, নাজমা পারভিনসহ মহিলা দলের আরো অনেক নেত্রী উপস্থিত ছিলেন।
জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় গত ৮ ফেব্রুয়ারি বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে ৫ বছর কারাদণ্ড দিয়েছেন আদালত। এ ছাড়া বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানসহ বাকি আসামিদের ১০ বছর করে কারাদণ্ড ও দুই কোটি ১০ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
পুরান ঢাকার বকশীবাজারে স্থাপিত বিশেষ আদালতের বিচারক ড. আখতারুজ্জামান এ রায় দেন।

মামলার অভিযোগ থেকে জানা যায়, জিয়া অরফানেজ ট্রাস্টের দুই কোটি ১০ লাখ ৭১ হাজার ৬৪৩ টাকা আত্মসাতের অভিযোগ এনে খালেদা জিয়া, তারেক রহমানসহ ছয়জনের বিরুদ্ধে ২০০৮ সালের ৩ জুলাই রমনা থানায় মামলা করে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

কালের খবর/১৬/২/১৮

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com