বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৬:১৭ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
মাটিরাঙ্গায় ধলিয়া খালে বিলীন বসতঘর ; প্রশাস‌নের ত্রান ‌বিতরণ। কালের খবর জুলাইয়ের রক্তাক্ত স্মৃতিকে ধারণ করে ‘৩৬ জুলাই’ পত্রিকার আত্মপ্রকাশ। কালের খবর কাঁচা রাস্তা ধানক্ষেত-জঙ্গল পেরিয়ে যা দেখলেন প্রধানমন্ত্রী। কালের খবর রাঙ্গামাটি পার্বত্য এলাকার নারীদের আত্মনির্ভরশীল করতে বাঘাইহাট জোনের সেলাই প্রশিক্ষণের উদ্বোধন। কালের খবর সত্যের মঞ্চ না রাজনৈতিক অঙ্গন? সাংবাদিকতা ও রাজনীতির সীমারেখা নিয়ে নতুন বৈশ্বিক ভাবনা। কালের খবর ঢাকা দক্ষিণ সিটি নতুন ওয়ার্ডগুলোয় মশার রাজত্ব, অতিষ্ঠ বাসিন্দারা। কালের খবর নবীনগরে গোলাগুলির ঘটনায় নিখোঁজ রিফাতের লাশ উদ্ধার। কালের খবর মাটিরাঙ্গায় ওয়াদুদ ভুইয়া এমপি’র সহায়তায় সিদ্ধ চাল পেল গুচ্ছগ্রামের কার্ডধারীরা। কালের খবর দুর্গম পাহাড়ে নওমুসলিমদের পাশে সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদ। কালের খবর মুন্সিগঞ্জের শ্রীনগরে জার্নালিস্ট ফারুক নগর ফাউন্ডেশনের উদ্যোগে “ফারুকজি ফুড গার্ডেন”-২-এ বৃক্ষরোপণ। কালের খবর
চুয়াডাঙ্গায় দুই প্রতিষ্ঠানকে ১৩ হাজার টাকা জরিমানা

চুয়াডাঙ্গায় দুই প্রতিষ্ঠানকে ১৩ হাজার টাকা জরিমানা

চুয়াডাঙ্গা প্রতিনিধি  : চুয়াডাঙ্গা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর আজ বুধবার সকালে সদর উপজেলার ডিঙ্গেদহ বাজারে বাজার অভিযান পরিচালনা করে। অভিযানে ডিঙ্গেদহ বাজারে মিষ্টি ফুড নামের একটি বেকারিতে অভিযান চালিয়ে অবৈধ প্রক্রিয়ায় পণ্য উৎপাদনের অপরাধে ওই প্রতিষ্ঠানে মালিক মতিয়ার রহমানকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

একই বাজারে মিষ্টান্ন দ্রব্য বিক্রির প্রতিষ্ঠান কাশেম এন্ড সন্স-এ অভিযান চালিয়ে ওজনে কারচুপির অপরাধে প্রতিষ্ঠানের মালিক কাজি আমিনুল ইসলামকে তিন হাজার টাকা জরিমানা করা হয়। এতে নেতৃত্ব দেন চুয়াডাঙ্গার ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারি পরিচালক মোহা: সজল আহম্মেদ।
দুটি প্রতিষ্ঠানের মালিকই জরিমানার টাকা অভিযান চলাকালে পরিশোধ করেন। এ সময় উপস্থিত ছিলেন কনজুমান এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) চুয়াডাঙ্গা জেলা শাখার সভাপতি অ্যাডভোকেট মানিক আকবর ও চুয়াডাঙ্গা শিল্প ও বণিক সমিতির সহ-সভাপতি মঞ্জুরুল আলম লার্জ।

কালের খবর/১৪/২/১৮

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com