শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৯:৪৭ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
বায়েজিদ সাংবাদিক ফোরামের আত্মপ্রকাশ : আহ্বায়ক শাহিন সদস্য সচিব তুষার। কালের খবর সাজেকে আটকে পড়া পর্যটকদের নিরাপদে গন্তব্যে পাঠানোর ব্যবস্থা করেছেন সেনাবাহিনীর। কালের খবর মাটিরাঙ্গায় ধলিয়া খালে বিলীন বসতঘর ; প্রশাস‌নের ত্রান ‌বিতরণ। কালের খবর জুলাইয়ের রক্তাক্ত স্মৃতিকে ধারণ করে ‘৩৬ জুলাই’ পত্রিকার আত্মপ্রকাশ। কালের খবর কাঁচা রাস্তা ধানক্ষেত-জঙ্গল পেরিয়ে যা দেখলেন প্রধানমন্ত্রী। কালের খবর রাঙ্গামাটি পার্বত্য এলাকার নারীদের আত্মনির্ভরশীল করতে বাঘাইহাট জোনের সেলাই প্রশিক্ষণের উদ্বোধন। কালের খবর সত্যের মঞ্চ না রাজনৈতিক অঙ্গন? সাংবাদিকতা ও রাজনীতির সীমারেখা নিয়ে নতুন বৈশ্বিক ভাবনা। কালের খবর ঢাকা দক্ষিণ সিটি নতুন ওয়ার্ডগুলোয় মশার রাজত্ব, অতিষ্ঠ বাসিন্দারা। কালের খবর নবীনগরে গোলাগুলির ঘটনায় নিখোঁজ রিফাতের লাশ উদ্ধার। কালের খবর মাটিরাঙ্গায় ওয়াদুদ ভুইয়া এমপি’র সহায়তায় সিদ্ধ চাল পেল গুচ্ছগ্রামের কার্ডধারীরা। কালের খবর
তালাক দেওয়া স্ত্রীকে ডেকে এনে মারধর, থানায় মামলা

তালাক দেওয়া স্ত্রীকে ডেকে এনে মারধর, থানায় মামলা

এম আই ফারুক, ডেমরা (ঢাকা) প্রতিনিধি 

রাজধানীর ডেমরায় মায়েশা আক্তার সুইটি (২৩) নামে এক নারীকে সাবেক স্বামী, শ্বশুর ও দেবর মারধর করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ সময় তারা মায়েশার স্বর্ণালঙ্কার ছিনিয়ে নেন।

এ ঘটনায় মায়েশা শনিবার রাতে ডেমরা থানায় চারজনের বিরুদ্ধে মামলা করেন।

অভিযুক্তরা হলেন— মায়েশার সাবেক স্বামী ডেমরার ডগাইর এলাকার মো. মোস্তফার ছেলে মো. কামরুল ইসলাম (৩২), তার বাবা মো. মোস্তফা (৭০), ছোট ভাই সাইফুল ইসলাম রনি (২৮) ও একই এলাকার আক্কাস মোল্লার ছেলে সোহরাব হোসেন মিন্টু (৪০)। বর্তমানে আসামিরা পলাতক রয়েছেন।

ভুক্তভোগীর বরাতে বিষয়টি নিশ্চিত করে ডেমরা থানার ওসি খন্দকার নাসির উদ্দিন বলেন, ২০১৬ সালে মায়েশার সঙ্গে পারিবারিকভাবে বিয়ে হয় কামরুলের। ওই সংসারে ৫ বছরের একটি ছেলে থাকা সত্ত্বেও বনিবনা না হওয়ায় গত বছর ১ নভেম্বর তাদের মধ্যে তালাক সম্পন্ন হয়।

এদিকে গত২৯ মার্চ কামরুল তার ছেলেকে মায়েশার কাছ থেকে তাদের বাড়িতে বেড়ানোর কথা বলে নিয়ে আসে। পরে গত ৩১ মার্চ বেলা ১১টার দিকে কামরুল ফোন করে মায়েশাকে তাদের বাড়িতে এসে ছেলেকে নিয়ে যেতে বলেন।

এ সময় কামরুলের বাসার সামনে আসতেই মায়েশাকে চারজন মিলে বেধড়ক মারধর করেন। এদিকে খবর পেয়ে আত্মীয়রা মায়েশাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করেন।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com