শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৯:৪৭ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
বায়েজিদ সাংবাদিক ফোরামের আত্মপ্রকাশ : আহ্বায়ক শাহিন সদস্য সচিব তুষার। কালের খবর সাজেকে আটকে পড়া পর্যটকদের নিরাপদে গন্তব্যে পাঠানোর ব্যবস্থা করেছেন সেনাবাহিনীর। কালের খবর মাটিরাঙ্গায় ধলিয়া খালে বিলীন বসতঘর ; প্রশাস‌নের ত্রান ‌বিতরণ। কালের খবর জুলাইয়ের রক্তাক্ত স্মৃতিকে ধারণ করে ‘৩৬ জুলাই’ পত্রিকার আত্মপ্রকাশ। কালের খবর কাঁচা রাস্তা ধানক্ষেত-জঙ্গল পেরিয়ে যা দেখলেন প্রধানমন্ত্রী। কালের খবর রাঙ্গামাটি পার্বত্য এলাকার নারীদের আত্মনির্ভরশীল করতে বাঘাইহাট জোনের সেলাই প্রশিক্ষণের উদ্বোধন। কালের খবর সত্যের মঞ্চ না রাজনৈতিক অঙ্গন? সাংবাদিকতা ও রাজনীতির সীমারেখা নিয়ে নতুন বৈশ্বিক ভাবনা। কালের খবর ঢাকা দক্ষিণ সিটি নতুন ওয়ার্ডগুলোয় মশার রাজত্ব, অতিষ্ঠ বাসিন্দারা। কালের খবর নবীনগরে গোলাগুলির ঘটনায় নিখোঁজ রিফাতের লাশ উদ্ধার। কালের খবর মাটিরাঙ্গায় ওয়াদুদ ভুইয়া এমপি’র সহায়তায় সিদ্ধ চাল পেল গুচ্ছগ্রামের কার্ডধারীরা। কালের খবর
চিরকুটে ‘ব্যর্থ বাবা’ লিখে বেরিয়েছেন ফিরলেন লাশ হয়ে

চিরকুটে ‘ব্যর্থ বাবা’ লিখে বেরিয়েছেন ফিরলেন লাশ হয়ে

রাজধানীর ডেমরায় মো. এরশাদ (৫১) নামে মগবাজার বিটিসিএল স্কুলের সহকারী প্রধান শিক্ষকের লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সন্ধ্যায় ৯৯৯-এ খবর পেয়ে আমুলিয়া মোস্তমাঝির মোড়ের ইরাম চত্বর সংলগ্ন ঝোপ থেকে ওই লাশ উদ্ধার করা হয়। লাশটি শার্ট দিয়ে গাছের সঙ্গে বাঁধা অবস্থায় পাওয়া যায়। এ সময় পাশ থেকে ৪০টি ঘুমের বড়ির খালি প্যাকেট ও পানির বোতল উদ্ধার করা হয়। মৃতের পরনে ছিল কালো প্যান্ট ও পায়ে স্যান্ডেল। তিনি কিশোরগঞ্জের পাকুন্দিয়া থানা এলাকার অধিবাসী। মগবাজারে সপরিবারে ভাড়া বাসায় থাকতেন এরশাদ।

মৃতের পরিবারের বরাত দিয়ে ডেমরা থানার পরিদর্শক (অপারেশন) শুভ্রত পোদ্দার জানান, বুধবার রাতে মোবাইল ফোন বন্ধ পাওয়া যায় শিক্ষক এরশাদের। ওই রাতেই পরিবার হাতিরঝিল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করে। ‘বাবা হিসেবে আমি ব্যর্থ ও হতাশ’-এমন চিরকুট লিখে বাসা থেকে বের হন তিনি। শনিবার সন্ধ্যায় তার লাশ ডেমরা থেকে উদ্ধার করা হয়। সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য লাশ মিটফোর্ড হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com