শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ১১:২৮ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
বায়েজিদ সাংবাদিক ফোরামের আত্মপ্রকাশ : আহ্বায়ক শাহিন সদস্য সচিব তুষার। কালের খবর সাজেকে আটকে পড়া পর্যটকদের নিরাপদে গন্তব্যে পাঠানোর ব্যবস্থা করেছেন সেনাবাহিনীর। কালের খবর মাটিরাঙ্গায় ধলিয়া খালে বিলীন বসতঘর ; প্রশাস‌নের ত্রান ‌বিতরণ। কালের খবর জুলাইয়ের রক্তাক্ত স্মৃতিকে ধারণ করে ‘৩৬ জুলাই’ পত্রিকার আত্মপ্রকাশ। কালের খবর কাঁচা রাস্তা ধানক্ষেত-জঙ্গল পেরিয়ে যা দেখলেন প্রধানমন্ত্রী। কালের খবর রাঙ্গামাটি পার্বত্য এলাকার নারীদের আত্মনির্ভরশীল করতে বাঘাইহাট জোনের সেলাই প্রশিক্ষণের উদ্বোধন। কালের খবর সত্যের মঞ্চ না রাজনৈতিক অঙ্গন? সাংবাদিকতা ও রাজনীতির সীমারেখা নিয়ে নতুন বৈশ্বিক ভাবনা। কালের খবর ঢাকা দক্ষিণ সিটি নতুন ওয়ার্ডগুলোয় মশার রাজত্ব, অতিষ্ঠ বাসিন্দারা। কালের খবর নবীনগরে গোলাগুলির ঘটনায় নিখোঁজ রিফাতের লাশ উদ্ধার। কালের খবর মাটিরাঙ্গায় ওয়াদুদ ভুইয়া এমপি’র সহায়তায় সিদ্ধ চাল পেল গুচ্ছগ্রামের কার্ডধারীরা। কালের খবর
ডেমরায় আ.লীগের নতুন কার্যালয় উদ্বোধন। কালের খবর

ডেমরায় আ.লীগের নতুন কার্যালয় উদ্বোধন। কালের খবর

কালের খবর রিপোর্ট : বাংলাদেশ আওয়ামী লীগের ডেমরার ৬৩নং ওয়ার্ডে নতুন শাখার কার্যালয় উদ্বোধন করা হয়েছে। গতকাল শুক্রবার বিকালে মাতুয়াইল মাদ্রাসা বাজারে দলের ও অঙ্গ-সংগঠনের নেতাকর্মীদের উপস্থিতিতে লাল ফিতা কেটে এ কার্যালয় উদ্বোধন করেন ডেমরা থানা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট রফিকুল ইসলাম মাসুদ। একইসাথে এদিন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ‘উইটসা এমিনেন্ট পার্সনস অ্যাওয়ার্ড-২০২১’ এবং প্রধানমন্ত্রীর তথ্য-প্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় ‘এসিসিও লিডারশীপ অ্যাওয়ার্ড’ পাওয়ায় ও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস এর শুভ জন্মদিন উপলক্ষে বিশেষ দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। পরে ডেমরা থানা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট রফিকুল ইসলাম জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও ৭৫সালের ১৫ আগস্টে নিহত সকল শহীদদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া ও এতিমদের মাঝে রান্না করা খাবার বিতরন করেন।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com