শনিবার, ১৪ মার্চ ২০২৬, ১০:৪৮ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
রমজানের তাৎপর্য তুলে ধরে ইপিজেডে বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদল শাখার দোয়া মাহফিল ও ইফতার। কালের খবর সাংবাদিক সংগঠনগুলোর ঐক্যে জাতীয় জোট এ্যাবজা পুনর্গঠনের উদ্যোগ। কালের খবর পার্বত্য প্রতিমন্ত্রীর বিরুদ্ধে কথিত পাহাড়িদের ষড়যন্ত্রের প্রতিবাদে পিসিএনপির সংবাদ সম্মেলন। কালের খবর লক্ষ্মীপুরের রায়পুরে যুবদল নেতা হত্যার প্রধান আসামি আরমান গ্রেপ্তার। কালের খবর দৈনিক দিন প্রতিদিন পত্রিকার উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। কালের খবর ৭ মার্চের কারাবাস : একটি রাত, একটি রাষ্ট্র, এবং ক্ষমতার দীর্ঘ ভূরাজনীতি। কালের খবর ইরান–আমেরিকা সংঘাত: মধ্যপ্রাচ্যের আগুন কি তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে এগোচ্ছে?। কালের খবর পার্বত্য চট্টগ্রাম চুক্তির আইনি সমীকরণর : ব্যারিস্টার মীর হেলালের নিয়োগ কেন সাংবিধানিক ও সময়োপযোগী চয়ন। কালের খবর চড়ুই বাতি সংগঠনের উদ্যোগে ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হবে। কালের খবর রাঙ্গামাটি সাজেক জ্বালানি তেলের তীব্র সংকট প্রতি লিটারে বেড়েছে ২/৩ টাকা। কালের খবর
আগামী নির্বাচনের জন্য নেতাকর্মীদের প্রস্তুতি গ্রহনের আহবান জানালেন ওয়াদুদ ভুইয়া। কালের খবর

আগামী নির্বাচনের জন্য নেতাকর্মীদের প্রস্তুতি গ্রহনের আহবান জানালেন ওয়াদুদ ভুইয়া। কালের খবর

 

খাগাড়ছড়ি প্রতিনিধি, কালের খবর :

দীর্ঘদিন পর হাজারো নেতাকর্মী আর জনগনের সাথ বসে ইফতার করতে পেরে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে কেন্দ্রীয় বিএনপির সহ-কর্মসংস্থান বিষয়ক সম্পাদক, খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য ওয়াদুদ ভুইয়া বলেছেন, চার বছর আগে বড়নাল ইউনিয়নে বিএনপির উদ্যোগে ইফতার আয়োজন করতে চেয়েছিলাম কিন্তু ফ্যাসিস্ট আওয়ামী লীগ তখন তা করতে দেয়নি। তিনি বলেন, বিএনপি ও ছাত্রজনতার বিপ্লবের মাধ্যমে শেখ হাসিনাকে উৎখাতের পর এখন ফ্যাসিস্ট মুক্ত পরিবেশে নেতাকর্মীরা ইফতারে অংশ নিয়েছে।

তিনি বলেন, ফ্যাসিস্ট আওয়ামীলীগ সতের বছর আমাদেরকে মাটিরাঙ্গার জমিতে ইফতার মাহফিল আয়োজন করতে দেয়নি। যেখানেই ইফতার মাহফিল আয়োজন করা হয়েছিল সেখানেই বাঁধা দিয়েছে আওয়ামীলীগের নেতাকর্মীরা। আগামী নির্বাচনে পাহাড়ে ফ্যাসিস্ট আওয়ামীলীগ নির্বাচন করবে না উল্লেখ করে ওয়াদুদ ভুইয়া নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে আগামী ধানের শীষ প্রতীকের পক্ষে নির্বাচনের জন্য প্রস্তুতি গ্রহণের আহবান জানান।

রোববার (১৬ মার্চ) খাগড়াছড়ির মাটিরাঙ্গায় বিএনপির ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অথিতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মাটিরাঙ্গা উপজেলা ও পৌর বিএনপি যৌথভাবে এ ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করে।

মাটিরাঙ্গা উপজেলা বিএনপির সভাপতি মো. বাহাদুর খান‘র সভাপতিত্বে বড়নাল ইউনিয়ন পরিষদ মাঠে মাটিরাঙ্গা পৌর বিএনপির সহ-সভাপতি নারায়ন ত্রিপুরা ও মাটিরাঙ্গা উপজেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক মো. জালাল আহাম্মদ এর সঞ্চালনায় ইফতার ও দোয়া মাহফিলে খাগাড়ছড়ি জেলা বিএনপির সাধারন সম্পাদক এমএন আবছার, মাটিরাঙ্গা পৌর বিএনপির সভাপতি মো. শাহ জালাল কাজল, মাটিরাঙ্গা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. বদিউল আলম, মাটিরাঙ্গা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান, বড়নাল ইউনিয়ন বিএনপির সভাপতি মো. আব্দুল হক ও তবলছড়ি ইউনিয়ন বিএনপির সভাপতি মো. ইব্রাহিম প্রমুখ বক্তব্য রাখেন।

মাটিরাঙ্গা পৌরসভা ও বিভিন্ন ইউনিয়ন বিএনপির হাজারো নেতাকর্মীর অংশগ্রহণে অনুষ্ঠিত ইফতার ও দোয়া মাহফিলে বিএনপির চেয়ারপারসন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা এবং আগামীর রাষ্ট্রনায়ক তারেক রহমানের দীর্ঘায়ু কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

ইফতার ও দোয়া মাহফিলে খাগড়াছড়ি জেলা বিএনপির সহ-সভাপতি মংচাইথোয়ায়, জেলা বিএনপির সহ-সভাপতি মো. নাছির আহাম্মাদ চৌধুরী, যুগ্ম-সাধারণ সম্পাদক এড. আব্দুল মালেক মিন্টু, যুগ্ম-সাধারণ সম্পাদক মো. মোশাররফ হোসেন, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুর রব রাজা, জেলা যুবদলের সভাপতি মো. মাহবুল আলম সবুজ, মাটিরাঙ্গা উপজেলা বিএনপির সহ-সভাপতি মো. তাজুল ইসলাম, জেলা ছাত্রদলের সভাপতি মো. শাহেদুল ইসলাম সুমন, মাটিরাঙ্গা পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো. ইব্রাহিম পাটোয়ারি, মাটিরাঙ্গা উপজেলা যুবদলের আহ্বায়ক জয়নাল আবেদীন সরকার, সদস্য সচিব ফোরকান ইমামী, মাটিরাঙ্গা পৌর যুবদলের আহ্বায়ক মো. গিয়াস উদ্দিন ও মাটিরাঙ্গা উপজেলা ছাত্রদলের আহবায়ক মো. আরিফুর রহমান সজল ছাড়াও মাটিরাঙ্গা উপজেলা ও পৌর বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com