বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৮:৩১ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
রাঙ্গামাটি সাজেক বৈশাখী ( বিযু) উৎসব উপলক্ষে সেনাবাহিনীর পক্ষ থেকে আর্থিক সহায়তা প্রদান। কালের খবর সাজেক শুকনাছড়া এলাকা যৌথ বাহিনীর অভিযানে ১৫২.৭১ ঘন ফুট সেগুন কাঠ জব্দ। কালের খবর জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে পার্বত্য এলাকা থেকে বিএনপির খাগড়াছড়ির শাহেনা আক্তার আলেচনায়। কালের খবর কালের সাক্ষী হয়ে আছে ঐতিহ্যবাহী হাটহাজারী পার্ব্বতী উচ্চ বিদ্যালয়ের শতবর্ষী এই ভবন! কালের খবর দেশের আভ্যন্তরীণ জ্বালানি ও পার্বত্য চট্টগ্রামের খনিজসম্পদ ব্যবহারের দাবি। কালের খবর মাটিরাঙ্গায় নিয়ম ভেঙে তেল বিক্রির দায়ে বিশ হাজার টাকা জরিমানা। কালের খবর খাগড়াছড়িতে আশঙ্কাজনক হারে বাড়ছে তামাক চাষ, কমছে সবজির আবাদ। কালের খবর সাজেকে ঘুরতে আসা টুরিস্ট এর হারানো মোবাইল সেনাবাহিনীর সহায়তায় উদ্ধার করে মালিককে ফেরত প্রদান। কালের খবর রায়পুরায় মাদকাসক্ত ছেলেকে কারাগারে পাঠাতে অসহায় বৃদ্ধা মায়ের আকুতি। কালের খবর চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর হেলাল উদ্দিন ভূমি মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়ায় সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদের অভিনন্দন। কালের খবর
ঢাকাতে আবদুল্লাহ আল নোমান এর স্মরণে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত। কালের খবর

ঢাকাতে আবদুল্লাহ আল নোমান এর স্মরণে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত। কালের খবর

 

মোঃ জসিম উদ্দিন বিশেষ প্রতিনিধি, কালের খবর : 
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সাবেক জাতীয়তাবাদী ছাত্রদল ফোরামের আয়োজনে। আজ ১৪মার্চ, শুক্রবার (১৩ রমজান) সাবেক মন্ত্রী, বীর মুক্তিযোদ্ধা ও বিএনপি নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান জননেতা মরহুম আবদুল্লাহ আল নোমান এর স্মরণে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।ঢাকা জাতীয় পরিকল্পনা উন্নয়ন একাডেমি হল রুমে।

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র নির্বাহী কমিটির সদস্য ও অত্র সংগঠনে সাধারণ সম্পাদক ডক্টর রফিকুল ইসলাম হিলালী সঞ্চালনায় সভাপতিত্ব করেন খাগড়াছড়ি জেলা বিএনপি’র সভাপতি ও সাবেক সংসদ সদস্য ওয়াদুদ ভূইয়া।

উক্ত আলোচনা সভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি’র জাতীয় স্থায়ী কমিটি সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।

এতে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইস্ট ডেল্টা ইউনিভার্সিটি’র প্রতিষ্ঠাতা মো. সাঈদ আল নোমান

উক্ত আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র চেয়ারপার্সনের উপদেষ্টা গোলাম আকবর খন্দকার,
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কলা অনুষদ সাবেক ডীন ও ঢাকা বিশ্ববিদ্যালয় হাজী মুহম্মদ মুহসীন হল এর সাবেক প্রভোস্ট
অধ্যাপক ড. আহমেদ জামাল আনোয়ার।
এছাড়া আরো বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র চেয়ারপার্সনের উপদেষ্টা এস এম ফজলুল হক,ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি’র আহ্বায়ক রফিকুল আলম মজনু, জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রোভাইস চ্যান্সেলর ডক্টর মোশারফ হোসেন, মোঃ শহিদুল ইসলাম (সুমন) সদস্য পার্বত্য খাগড়াছড়ি জেলা পরিষদ সহ
বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ,রাজনীতিবিদ, সমাজসেবক,সাংবাদিক ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী সহ বিভিন্ন স্তরের মানুষ অংশগ্রহণ করেন।

উক্ত অনুষ্ঠানে দেশের সমৃদ্ধি, জনগণের কল্যাণ ও দলের সফলতা কামনা,মরহুম আবদুল্লাহ আল নোমান এর জন্য বিশেষ দোয়া ও মুনাজাত করা হয়।
শেষে ইফতার বিতরণের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com