সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৭:৩২ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
রাঙ্গামাটি সাজেক বৈশাখী ( বিযু) উৎসব উপলক্ষে সেনাবাহিনীর পক্ষ থেকে আর্থিক সহায়তা প্রদান। কালের খবর সাজেক শুকনাছড়া এলাকা যৌথ বাহিনীর অভিযানে ১৫২.৭১ ঘন ফুট সেগুন কাঠ জব্দ। কালের খবর জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে পার্বত্য এলাকা থেকে বিএনপির খাগড়াছড়ির শাহেনা আক্তার আলেচনায়। কালের খবর কালের সাক্ষী হয়ে আছে ঐতিহ্যবাহী হাটহাজারী পার্ব্বতী উচ্চ বিদ্যালয়ের শতবর্ষী এই ভবন! কালের খবর দেশের আভ্যন্তরীণ জ্বালানি ও পার্বত্য চট্টগ্রামের খনিজসম্পদ ব্যবহারের দাবি। কালের খবর মাটিরাঙ্গায় নিয়ম ভেঙে তেল বিক্রির দায়ে বিশ হাজার টাকা জরিমানা। কালের খবর খাগড়াছড়িতে আশঙ্কাজনক হারে বাড়ছে তামাক চাষ, কমছে সবজির আবাদ। কালের খবর সাজেকে ঘুরতে আসা টুরিস্ট এর হারানো মোবাইল সেনাবাহিনীর সহায়তায় উদ্ধার করে মালিককে ফেরত প্রদান। কালের খবর রায়পুরায় মাদকাসক্ত ছেলেকে কারাগারে পাঠাতে অসহায় বৃদ্ধা মায়ের আকুতি। কালের খবর চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর হেলাল উদ্দিন ভূমি মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়ায় সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদের অভিনন্দন। কালের খবর
পুলিশ চাইলে সব পারে-দুই ঘন্টায় হারানো মোবাইলসহ প্রয়োজনীয় জিনিসপত্র উদ্ধার। কালের খবর

পুলিশ চাইলে সব পারে-দুই ঘন্টায় হারানো মোবাইলসহ প্রয়োজনীয় জিনিসপত্র উদ্ধার। কালের খবর

এম আই ফারুক, কালের খবর : পুলিশ চাইলে সবই পারে! সাধারণ মানুষের এমন ধারনা আবারো প্রমান দিয়েছে ডিএমপি ডেমরা জোনের ট্রাফিক পুলিশ। গতকাল মঙ্গলবার বরিশাল থেকে ফুফু’র সাথে ঢাকায় আসা ১৪ বছর বয়সী শহীদুল ইসলাম শুভ‘র হারিয়ে যাওয়া প্রয়োজনীয় নথিপত্র ও মোবাইল মাত্র দুই ঘন্টার মধ্যে উদ্ধার করেছেনডেমরা ট্রাফিক জোনের টিআই বিপ্লব ভৌমিক, সার্জেন্ট মনির ও সঙ্গীয় ফোর্স (ট্রাফিক) ডিএমপি।
জানা যায়, গতকাল মঙ্গলবার ফুফুর সাথে বরিশাল থেকে ঢাকায় আসা ১৪ বছর বয়সী শহীদুল ইসলাম শুভ পোস্তগোলা ঈগল বক্স থেকে সিএনজিযোগে নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানাধীন আলীগঞ্জে আত্মীয়ের বাসায় যাওয়ার সময় ভুলে সিএনজিতে একটি ঠওঠঙ মোবাইল ফোনসহ একটি ব্যাগ ও প্রয়োজনীয় কাপড়-চোপড় ফেলে রেখে যান। এরপর, কান্নারত শিশু শুভ ও তার ফুফু হারানো জিনিসপত্র খুঁজতে ঈগল বক্স এলাকায় এসে উক্ত এলাকায় দায়িত্বরত টিআই বিপ্লব ভৌমিককে জানালে তিনিসহ দায়িত্বরত সার্জেন্ট মনির ইসলাম ও সঙ্গীয় ফোর্স একযোগে প্রায় ২ ঘন্টার মধ্যে সিএনজি চালক ও হারিয়ে যাওয়া মোবাইল ফোনসহ ব্যাগ ও কাপড়-চোপড় উদ্ধার করেন। তারপর টিআই বিপ্লব ভৌমিক খুঁজে পাওয়া মোবাইল ফোন, ব্যাগ ও কাপড়-চোপড় শুভ ও তার ফুফুর নিকট বুঝিয়ে দেন। হারানো জিনিসপত্র ফিরে পেয়ে শুভর কান্না থামে এবং হারিয়ে যাওয়া জিনিস পেয়ে স্বস্তিতে বাসায় ফেরেন ওই মহিলাও। তারা পুলিশকে কৃতজ্ঞচিত্তে ধন্যবাদ জানান। নিয়মিত ট্রাফিক ব্যবস্থাপনা কার্যক্রমের পাশাপাশি এহেন জনবান্ধব ও প্রশংসনীয় কাজ করার মাধ্যমে টিআই বিপ্লব ভৌমিক, সার্জেন্ট মনির ও সঙ্গীয় ফোর্স ট্রাফিক বিভাগ (ডিএমপি) এধরনের ভূমিকা পালন করায় বাংলাদেশ পুলিশের ভাবমূর্তি উজ্জ্বল হচ্ছে বলে মনে করছেন সংশ্লিষ্ট্ররা।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com