শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৩:২৭ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
৭ মার্চের কারাবাস : একটি রাত, একটি রাষ্ট্র, এবং ক্ষমতার দীর্ঘ ভূরাজনীতি। কালের খবর ইরান–আমেরিকা সংঘাত: মধ্যপ্রাচ্যের আগুন কি তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে এগোচ্ছে?। কালের খবর পার্বত্য চট্টগ্রাম চুক্তির আইনি সমীকরণর : ব্যারিস্টার মীর হেলালের নিয়োগ কেন সাংবিধানিক ও সময়োপযোগী চয়ন। কালের খবর চড়ুই বাতি সংগঠনের উদ্যোগে ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হবে। কালের খবর রাঙ্গামাটি সাজেক জ্বালানি তেলের তীব্র সংকট প্রতি লিটারে বেড়েছে ২/৩ টাকা। কালের খবর সাজেকে অসহায় ও দুঃস্থদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেছে বিজিবি। কালের খবর সিটি মেয়রের সঙ্গে ইপিজেড থানা বিএনপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ,নগর সেবার মানোন্নয়ন ও অবকাঠামো সংস্কারে দাবি-দাওয়া। কালের খবর ঐক্যে সেবা, মানবকল্যাণে অঙ্গীকার ডি.এইচ.এম.এস হোমিও চিকিৎসকদের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত। কালের খবর সিদ্ধিরগঞ্জের সাইনবোর্ডে মসজিদের টয়লেট দখলকারী চাঁদাবাজদেরকে গণধোলাই। কালের খবর
তাদের নজর এখন নদীর চরে-বাঘারপাড়ায় বন্ধ হচ্ছে না ভূমি দস্যুতা। কালের খবর :

তাদের নজর এখন নদীর চরে-বাঘারপাড়ায় বন্ধ হচ্ছে না ভূমি দস্যুতা। কালের খবর :

সাঈদ ইবনে হানিফ( বাঘারপাড়া) যশোর, কালের খবর : যশোরের বাঘারপাড়ায় বেড়েই চলেছে মাটিকাটা সিন্ডিকেটের কার্যক্রম। এতদিন তাদের কর্মকান্ড ছিল বিল বাওড়ের আর এখন তাদের নজর নদীর চরের দিকে। অভিযোগ রয়েছে তারা বিভিন্ন সময়ে জমির মালিকদের মোটা অংকের অর্থের লোভ দেখিয়ে ম্যানেজ করে হেক্সমেশিনের মাধ্যমে জমির গভীর থেকে মাটি ও বালু উত্তোলন করে বিভিন্ন ইটভাটা সহ অন্যান্য স্থানে বিক্রি করে থাকে। মাটিকাটা চক্রের এই কর্মকাণ্ডে একদিকে যেমন নষ্ট হচ্ছে গ্রামের রাস্তাঘাট তেমনি উর্বর মাটি কেটে নেয়ায় ক্ষতিগ্রস্ত হচ্ছে ফসলি জমি,আর নিচু হচ্ছে এলাকা – পাশাপাশি পরিবেশগত ক্ষতির সম্মুখিন হচ্ছে বসবাস কারী জনসাধারণ। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ব্যক্তির সাথে কথা বলে জানা যায়, গত কয়েক বছর যাবৎ উপজেলার বাসুয়াড়ী ইউনিয়নের মনোহরগঞ্জ, জামালপুর, রাধানগর, বাসুয়াড়ি,বাগডাঙ্গা, ঘোষনগর এলাকা জুড়ে মাটিকাটা সিন্ডিকেটের কার্যক্রম বেড়েই চলেছে। এদের বিরুদ্ধে স্থানীয়ভাবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে অভিযোগ করেও কোন ফল পাওয়া যায়নি। সরেজমিনে দেখা যায়, গত কয়েকদিন যাবত ওই চক্রটি জামালপুর ঘোষনগর বাগডাঙ্গা এলাকার ভৈরব নদীর পাড়ের মাটি মালিকানা সূত্রে, ট্রাক যোগে রাতদিন পরিবহন করা হচ্ছে। স্বচেতন মহলের অভিযোগ তারা যে ভাবে মাটি কেটে নিচ্ছে তাতে নদীর পাড় ক্ষতিগ্রস্ত হবে। খোঁজ নিয়ে জানা যায়, এলাকার প্রায় তিন কিলোমিটারের মধ্যে ভৈরব নদীর দু’পাড়ের জমির বেশিরভাগ মালিকানা সূত্রে এই মাটি কাটা সিন্ডিকেটের কাছে বিক্রি করেছেন। স্থানীয় সচেতন মহল অভিযোগ করে আর ও বলেন, এধরনের মাটি কাটা কর্মকাণ্ডের সাথে যারা জড়িত – তারা এক ধরনের ভূমি দস্যু। প্রতিনিয়ত তাঁরা মানুষের ফসলি জমি নষ্ট করছে, রাস্তাঘাট ধ্বংস করছে, গ্রামীন পরিবেশের ক্ষতি করছে, এতদিন তাদের কার্যক্রম ছিল বিল বাওড়ে- এখন আবার তারা নদীর চরে হামলা করেছে।
এই মাটিকাটা সিন্ডিকেটের বিরুদ্ধে ভূমি আইনে ব্যবস্থা নেয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন সচেতন মহল।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

১০

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com