শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৮:৩৮ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
বায়েজিদ সাংবাদিক ফোরামের আত্মপ্রকাশ : আহ্বায়ক শাহিন সদস্য সচিব তুষার। কালের খবর সাজেকে আটকে পড়া পর্যটকদের নিরাপদে গন্তব্যে পাঠানোর ব্যবস্থা করেছেন সেনাবাহিনীর। কালের খবর মাটিরাঙ্গায় ধলিয়া খালে বিলীন বসতঘর ; প্রশাস‌নের ত্রান ‌বিতরণ। কালের খবর জুলাইয়ের রক্তাক্ত স্মৃতিকে ধারণ করে ‘৩৬ জুলাই’ পত্রিকার আত্মপ্রকাশ। কালের খবর কাঁচা রাস্তা ধানক্ষেত-জঙ্গল পেরিয়ে যা দেখলেন প্রধানমন্ত্রী। কালের খবর রাঙ্গামাটি পার্বত্য এলাকার নারীদের আত্মনির্ভরশীল করতে বাঘাইহাট জোনের সেলাই প্রশিক্ষণের উদ্বোধন। কালের খবর সত্যের মঞ্চ না রাজনৈতিক অঙ্গন? সাংবাদিকতা ও রাজনীতির সীমারেখা নিয়ে নতুন বৈশ্বিক ভাবনা। কালের খবর ঢাকা দক্ষিণ সিটি নতুন ওয়ার্ডগুলোয় মশার রাজত্ব, অতিষ্ঠ বাসিন্দারা। কালের খবর নবীনগরে গোলাগুলির ঘটনায় নিখোঁজ রিফাতের লাশ উদ্ধার। কালের খবর মাটিরাঙ্গায় ওয়াদুদ ভুইয়া এমপি’র সহায়তায় সিদ্ধ চাল পেল গুচ্ছগ্রামের কার্ডধারীরা। কালের খবর
যশোরের বসুন্দিয়ায় (বরফ) কারখানার বিষাক্ত ধোয়ায় নষ্ট হচ্ছে পরিবেশ, কষ্টে ভোগছে জনগণ। কালের খবর

যশোরের বসুন্দিয়ায় (বরফ) কারখানার বিষাক্ত ধোয়ায় নষ্ট হচ্ছে পরিবেশ, কষ্টে ভোগছে জনগণ। কালের খবর

 

নিজস্ব প্রতিবেদক ঃ যশোরের বসুন্দিয়ায় একটি বরফ কারখানার বিষাক্ত ধোয়ায় এলাকার মানুষ অতিষ্ঠ হয়ে উঠেছে। বসবাসের অনুপযোগি হয়ে পড়েছে ওই কারখানার আশপাশ এলাকাও।রোববার রাতে ওই কারখানার বিষাক্ত ধোয়ায় এলাকার মানুষের শ্বাসপ্রশ্বাস নেওয়া বন্ধ হবার উপক্রম হয়। পরে তারা থানা পুলিশের অভিযোগ দেওয়ার পর প্রশাসনের লোকজন ওই ধোয়া বন্ধ করে। সোমবার প্রতিকার চেয়ে এলাকাবাসী এ ব্যাপারে পরিবেশ অধিদপ্তরসহ সংশ্লিষ্ট দফতরে অভিযোগ দায়ের করেছেন।এলাকাবাসীর অভিযোগ, সদর উপজেলার বসুন্দিয়া মোড় বাজারস্থ কওসার আলী প্রায় দুই বছর আগে একটি বরফ কল নির্মাণ করেন। ওই সময় এলাকার মানুষ এতে বাধা প্রদান করে। কিন্তু কওসার আলী বাঁধা উপেক্ষা করে প্রভাব খাটিয়ে বরফকলটি স্থাপন করেন। এতে করে বরফ কলের বিষাক্ত গ্যাসে এলাকার পরিবেশ নষ্টসহ নানা সমস্যা দেখা দেয়। পরে স্থানীয় বাসিন্দা রফিকুল ইসলাম নামে পরিবেশ অধিদপ্তরে অভিযোগ দায়ের করেন। কিন্তু তাতে সমস্যার কোন সমধান হয়নি।বোরবার রাতে ওই বরফকালের বিষাক্ত গ্যাসে এলাকায় ধোয়া ধোয়া অবস্থা সৃষ্টিসহ পরিবেশ নষ্ট হয়ে যায়। এলাকায় মানুষ রাতেই বাধ্য হয়ে ৯৯৯ নম্বরে ফোন দেয়। পরে কোতয়ালি থানা থেকে বসুন্দিয়া পুলিশ ফাঁড়িতে ফোন করে বিষয়টি জানায়। পরে ফাঁড়ির টু-আইসি সাইফুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেন এবং বিষয়টি সম্পর্কে খোঁজখবর নেন।এ বিষয়ে জানাতে চাইলে বসুন্দিয়া পুলিশ ফাঁড়ির টু-আইসি সাইফুল ইসলাম বলেন, আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। কারখানা দুইজন শ্রমিককে ডেকে বিষয়টি জানতে পারি, ‘বরফকলের গ্যাস লাইনে সমস্যা হয়েছিল। মিস্ত্রি নিয়ে এসে তারা ঠিক করেছে।’এদিকে, সোমবার বরফকলটি অপসারণের দাবিতে যশোর পরিবেশ অধিদপ্তরে আবেদন করেছে এলাকাবাসী। যার অনুলিপি জেলা প্রশাসন সহ সংশ্লিষ্ট দপ্তরে জমা দিয়েছেন বলে জানা গেছে।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com