বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৫:৪৫ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
মাটিরাঙ্গায় ধলিয়া খালে বিলীন বসতঘর ; প্রশাস‌নের ত্রান ‌বিতরণ। কালের খবর জুলাইয়ের রক্তাক্ত স্মৃতিকে ধারণ করে ‘৩৬ জুলাই’ পত্রিকার আত্মপ্রকাশ। কালের খবর কাঁচা রাস্তা ধানক্ষেত-জঙ্গল পেরিয়ে যা দেখলেন প্রধানমন্ত্রী। কালের খবর রাঙ্গামাটি পার্বত্য এলাকার নারীদের আত্মনির্ভরশীল করতে বাঘাইহাট জোনের সেলাই প্রশিক্ষণের উদ্বোধন। কালের খবর সত্যের মঞ্চ না রাজনৈতিক অঙ্গন? সাংবাদিকতা ও রাজনীতির সীমারেখা নিয়ে নতুন বৈশ্বিক ভাবনা। কালের খবর ঢাকা দক্ষিণ সিটি নতুন ওয়ার্ডগুলোয় মশার রাজত্ব, অতিষ্ঠ বাসিন্দারা। কালের খবর নবীনগরে গোলাগুলির ঘটনায় নিখোঁজ রিফাতের লাশ উদ্ধার। কালের খবর মাটিরাঙ্গায় ওয়াদুদ ভুইয়া এমপি’র সহায়তায় সিদ্ধ চাল পেল গুচ্ছগ্রামের কার্ডধারীরা। কালের খবর দুর্গম পাহাড়ে নওমুসলিমদের পাশে সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদ। কালের খবর মুন্সিগঞ্জের শ্রীনগরে জার্নালিস্ট ফারুক নগর ফাউন্ডেশনের উদ্যোগে “ফারুকজি ফুড গার্ডেন”-২-এ বৃক্ষরোপণ। কালের খবর
বোয়ালমারীতে ভাঙ্গনের মূখে সড়ক ভারি যান চলাচল বন্ধের দাবিতে মানববন্ধন। কালের খবর

বোয়ালমারীতে ভাঙ্গনের মূখে সড়ক ভারি যান চলাচল বন্ধের দাবিতে মানববন্ধন। কালের খবর

বোয়ালমারী (ফরিদপুর)প্রতিনিধি, থেকে এমএম জামান, কালের খবর :
বোয়ালমারী / শিরগ্রাম শড়কে গ্রামীণ একটি বেহাল সড়ক দিয়ে ঝুঁকিপূর্ণ যান চলাচল বন্ধের দাবিতে ফরিদপুরের বোয়ালমারী উপজেলার গুনবহা ইউনিয়নের জালিয়াডাঙ্গা নামক স্থানে. মানববন্ধন করেছে এলাকাবাসী। সোমবার (১৪ ডিসেম্বর) সকালে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে জালিয়াডাঙ্গা, ধোপাপাড়াসহ পার্শ্ববর্তী গ্রামের বাসিন্দারা অংশগ্রহণ করেন। মানববন্ধন অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ হোসেন, বীর মুক্তিযোদ্ধা গঞ্জর আলী মীর, বীর মুক্তিযোদ্ধা ইউনুচ মোল্যা, সোহেবুর রহমান সোহাগ, আসলামুল হক, হান্নান মীর প্রমুখ।

জানা যায়, বোয়ালমারী-শিরগ্রাম সড়কে ভারি যানবাহন চলাচলের কারণে গুনবহা ইউনিয়নের জালিয়াডাঙ্গা নামক স্থানে সড়কটির বিভিন্ন স্থান ধসে পার্শ্ববর্তী বারাসিয়া নদী গর্ভে বিলীন হওয়ার পথে। কোটি টাকা ব্যয়ে চলতি বছরেই ওই স্থানে ভাঙ্গনরোধে ব্লকের সাহায্যে সড়ক রক্ষার একটি প্রকল্প বাস্তবায়িত হয়। কিন্তু ওই সড়ক দিয়ে নিয়মিত ভাবে ইট ভাটার মাটি টানার ভারি ট্রাক চলাচলের ফলে কিছুদিনের মধ্যেই সড়কটির স্থানে স্থানে ধসে নদীতে পড়ে যাচ্ছে। এতে সড়কের পাশাপাশি পার্শ্ববর্তী বাড়িঘরগুলোও হুমকির মূখে। এ ব্যাপারে ভারি ট্রাক চলাচল নিয়ন্ত্রণে কার্যকরী পদক্ষেপ চায় অত্র এলাকাবাসী।

ভারি ট্রাক চালক এবং ট্রাক মালিকদের বিকল্প রুট ব্যবহার করতে বললে ট্রাকের মালিকেরা সন্ত্রাসী দিয়ে এলাকাবাসীকে চাঁদাবাজির মামলা দিয়ে হেনস্থা করার হুমকি দেন বলে মানববন্ধনে বক্তারা উল্লেখ করেন।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com