বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০১:৪৭ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
মাটিরাঙ্গায় ধলিয়া খালে বিলীন বসতঘর ; প্রশাস‌নের ত্রান ‌বিতরণ। কালের খবর জুলাইয়ের রক্তাক্ত স্মৃতিকে ধারণ করে ‘৩৬ জুলাই’ পত্রিকার আত্মপ্রকাশ। কালের খবর কাঁচা রাস্তা ধানক্ষেত-জঙ্গল পেরিয়ে যা দেখলেন প্রধানমন্ত্রী। কালের খবর রাঙ্গামাটি পার্বত্য এলাকার নারীদের আত্মনির্ভরশীল করতে বাঘাইহাট জোনের সেলাই প্রশিক্ষণের উদ্বোধন। কালের খবর সত্যের মঞ্চ না রাজনৈতিক অঙ্গন? সাংবাদিকতা ও রাজনীতির সীমারেখা নিয়ে নতুন বৈশ্বিক ভাবনা। কালের খবর ঢাকা দক্ষিণ সিটি নতুন ওয়ার্ডগুলোয় মশার রাজত্ব, অতিষ্ঠ বাসিন্দারা। কালের খবর নবীনগরে গোলাগুলির ঘটনায় নিখোঁজ রিফাতের লাশ উদ্ধার। কালের খবর মাটিরাঙ্গায় ওয়াদুদ ভুইয়া এমপি’র সহায়তায় সিদ্ধ চাল পেল গুচ্ছগ্রামের কার্ডধারীরা। কালের খবর দুর্গম পাহাড়ে নওমুসলিমদের পাশে সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদ। কালের খবর মুন্সিগঞ্জের শ্রীনগরে জার্নালিস্ট ফারুক নগর ফাউন্ডেশনের উদ্যোগে “ফারুকজি ফুড গার্ডেন”-২-এ বৃক্ষরোপণ। কালের খবর
বেগম খালেদা ছিলেন স্বার্বভৌমত্বের প্রতীক। কালের খবর

বেগম খালেদা ছিলেন স্বার্বভৌমত্বের প্রতীক। কালের খবর

 

খাগড়াছড়ি প্রতিনিধি, কালের খবর :

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার গণতান্ত্রিক সংগ্রাম ও দেশপ্রেমের কথা স্মরণ করে খাগড়াছড়ি জেলা বিএনপির সাধারন সম্পাদক এমএন আবছার বলেছেন, বেগম খালেদা জিয়া ছিলেন বলেই স্বার্বভৌমত্ব সুরক্ষিত ছিল। বেগম খালেদা ছিলেন স্বার্বভৌমত্বের প্রতীক। বেগম খালেদা জিয়ার প্রয়াণে দেশের মানুষ হারিয়েছে একজন প্রকৃত দেশপ্রেমিককে। খালেদা জিয়ার মৃত্যুতে এদেশের যে ক্ষতি হয়েছে তা কখনো পুরণ হবার নয়।

রোববার (১৮ জানুয়ারি) দুপুরের দিকে
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় স্মরণ সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মাটিরাঙ্গা পৌরসভার পুর্ব ধলিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে ১,২ ও ৩নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সংগঠন স্মরন সভা ও দোয়া মাহফিলের আয়োজন করে।

মাটিরাঙ্গা পৌরসভার ৩নং ওয়ার্ড বিএনপির সভাপতি মো. জহির উদ্দিনের সভাপতিত্বে দোয়া মাহফিলে খাগড়াছড়ি জেলা বিএনপির সহ-সভাপতি নাছির আহম্মদ চৌধুরী, ছাত্র বিষয়ক সম্পাদক শাহেদুল ইসলাম সুমন, মাটিরাঙ্গা পৌর বিএনপির সভাপতি মো. শাহজালাল কাজল ও মাটিরাঙ্গা পৌর বিএনপির সাবেক সভাপতি ও জেলা বিএনপির
ত্রান ও পুনর্বাসনের সম্পাদক বাদশা মিয়া, প্রমুখ বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন।

বক্তারা বলেন, ফ্যাসিস্ট সরকার প্রধান শেখ হাসিনা দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে দেশত্যাগের চেষ্ঠা করলেও তিনি দেশ ছাড়েননি। তিনি তখন জানিয়েছেন দেশের বাইরে তার কোন ঠিকানা নেই। তারা দাবী করেন, পরিকল্পিতভাবে ‘স্লো পয়জনিং’ এর মতো অমানবিক প্রক্রিয়ায় তাঁকে হত্যা করা হয়েছে। এটি শুধু একজন নেত্রীর নয়, গণতন্ত্রের ওপরও সরাসরি আঘাত বলে অভিযোগ করেন তিনি।

স্মরন সভা ও দোয়া মাহফিলে মাটিরাঙ্গা পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি নারায়ন ত্রিপুরা, সাধারন সম্পাদক মো. ইব্রাহিম পাটোয়ারী, সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ মো. সাদ্দাম হোসেন, মাটিরাঙ্গা পৌর যুবদলের আহবায়ক মো. গিয়াসুদ্দিন ছাড়াও বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

এর পর ৪নং ওয়ার্ডের ধলিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে ও ৯নং ওয়ার্ডের বাইল্যাছড়ি মুসলিমপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে স্থানীয় বিএনপি ও অঙ্গ-সংগঠন আয়োজিত স্মরণ সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন খাগড়াছড়ি জেলা বিএনপির সাধারন সম্পাদক এমএন আবছার।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com