শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০১:১০ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
বায়েজিদ সাংবাদিক ফোরামের আত্মপ্রকাশ : আহ্বায়ক শাহিন সদস্য সচিব তুষার। কালের খবর সাজেকে আটকে পড়া পর্যটকদের নিরাপদে গন্তব্যে পাঠানোর ব্যবস্থা করেছেন সেনাবাহিনীর। কালের খবর মাটিরাঙ্গায় ধলিয়া খালে বিলীন বসতঘর ; প্রশাস‌নের ত্রান ‌বিতরণ। কালের খবর জুলাইয়ের রক্তাক্ত স্মৃতিকে ধারণ করে ‘৩৬ জুলাই’ পত্রিকার আত্মপ্রকাশ। কালের খবর কাঁচা রাস্তা ধানক্ষেত-জঙ্গল পেরিয়ে যা দেখলেন প্রধানমন্ত্রী। কালের খবর রাঙ্গামাটি পার্বত্য এলাকার নারীদের আত্মনির্ভরশীল করতে বাঘাইহাট জোনের সেলাই প্রশিক্ষণের উদ্বোধন। কালের খবর সত্যের মঞ্চ না রাজনৈতিক অঙ্গন? সাংবাদিকতা ও রাজনীতির সীমারেখা নিয়ে নতুন বৈশ্বিক ভাবনা। কালের খবর ঢাকা দক্ষিণ সিটি নতুন ওয়ার্ডগুলোয় মশার রাজত্ব, অতিষ্ঠ বাসিন্দারা। কালের খবর নবীনগরে গোলাগুলির ঘটনায় নিখোঁজ রিফাতের লাশ উদ্ধার। কালের খবর মাটিরাঙ্গায় ওয়াদুদ ভুইয়া এমপি’র সহায়তায় সিদ্ধ চাল পেল গুচ্ছগ্রামের কার্ডধারীরা। কালের খবর
‘বিয়ের প্রলোভনে ধর্ষণের ঘটনায় করা মামলা তুলে নিতে ছাত্রীকে হত্যার হুমকি। কালের খবর

‘বিয়ের প্রলোভনে ধর্ষণের ঘটনায় করা মামলা তুলে নিতে ছাত্রীকে হত্যার হুমকি। কালের খবর

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় বিয়ের প্রলোভনে ধর্ষণের ঘটনায় করা মামলা তুলে নিতে ভুক্তভোগীর পরিবারের সদস্যদের ভয়-ভীতি ও হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে অভিযুক্ত যুবকের পরিবারের বিরুদ্ধে। গত বৃহস্পতিবার বিকেলে ওই ছাত্রী ও তার মাকে এই হুমকি দেন অভিযুক্ত সাইফুল ইসলামের ভাই আরিফুল ইসলামসহ তার সহযোগীরা।

এতে নিরাপত্তাহীনতায় ভুগছে ওই ছাত্রীসহ তার পরিবারের লোকজন। পরে ওই ছাত্রী বাদী হয়ে গতকাল শুক্রবার বিকেলে হুমকিদাতাদের বিরুদ্ধে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন।

জিডির অভিযোগ থেকে জানা যায়, গত বৃহস্পতিবার বিকেলে ওই ছাত্রী ও তার মা পাশের এলাকা জয়নগর বাজারে তার এক আত্মীয়ের সঙ্গে দেখা করে বাড়িতে ফিরছিলেন। এ সময় তিনটি মোটরসাইকেলে করে এসে সাইফুলের বড় ভাই আরিফুল ও তার সঙ্গে থাকা আরও ৫/৬ জন অপরিচিত যুবক তাদের পথরোধ করেন।

আরিফুল এবং তার সঙ্গে থাকা লোকজন ওই ছাত্রী ও তার মাকে বলেন, তাড়াতাড়ি মামলা তুলে না নিলে মা-মেয়ে দুজনকেই কেটে টুকরো করে মাটিতে পুতে ফেলব। কেউ তোদের বাঁচাতে পারবে না। এ সময় অকথ্য ভাষায় তাদের গালিগালাজ করে ওই ছাত্রীর বোরকা ও হিজাব ছিড়ে ফেলার চেষ্টা করেন তারা। ভয়ে ছাত্রী ও তার মা চিৎকার শুরু করে আরিফুল ও তার লোকজন পালিয়ে যান।

প্রসঙ্গত, উপজেলার গোপিনাথপুর ইউনিয়নে বিয়ের প্রলোভনে ধর্ষণের শিকার হন অনার্স পড়ুয়া ওই ছাত্রী। অভিযুক্ত সাইফুল ইসলামের বাড়ি একই ইউনিয়নের ফতেহপুর গ্রামে। এ ঘটনায় সাইফুলকে ওই ছাত্রী বিয়ের জন্য চাপ দিলে তিনি ধর্ষণের ঘটনা অস্বীকার করেন এবং বিয়ে করতেও অস্বীকৃতি জানান। পরে বিষয়টি নিয়ে স্থানীয় ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যানের নেতৃত্বে সালিশ ডাকা হয়। সেখানে অভিযুক্তকে দেড়লাখ টাকা জরিমানা করে ঘটনাটি ধামাচাপা দিতে চেষ্টা করা হয় বলে অভিযোগ ওঠে। পরে ওই ছাত্রী এ রায় না মেনে সাইফুলের বিরুদ্ধে থানায় মামলা করেন।

 

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com